ঢাকা , বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
বুধবার সারাদেশে বিক্ষোভ সমাবেশের ডাক এনসিপির এনসিপির গাড়িবহরে হামলা, সার্কিট হাউসে আশ্রয় নিয়েছিলেন সারজিস নাসীরুদ্দিন পাটওয়ারী কি মির্জা ফখরুলের জুতা টানার যোগ্যতা রাখে: রাশেদ খাঁন সারজিস-পাটোয়ারীর ওপর হামলার প্রতিবাদে রাজধানীতে এনসিপির বিক্ষোভ পুলিশের উপস্থিতিতেই নাসীরুদ্দীন-সারজিসের গাড়িবহরে হামলার অভিযোগ আসিফ মাহমুদের মিরপুরে দেয়াল ধসে আহতদের চিকিৎসার সম্পূর্ণ ব্যয় বহন করবে সরকার: স্বাস্থ্যমন্ত্রী আপনার পতন ছাত্রদল আর যুবদলই নিয়ে আসবে—প্রধানমন্ত্রীকে শিবির সভাপতি পুলিশের উপস্থিতিতেই নাসীরুদ্দীন-সারজিসের গাড়িবহরে হামলার অভিযোগ আসিফ মাহমুদের নাসীরুদ্দীন-সারজিসের ওপর হামলাকারীদের দ্রুত গ্রেপ্তারের দাবি নাহিদের হাসপাতালে নেয়ার সময়ও হামলাকারীরা থামেনি: নাসীরুদ্দীন পাটওয়ারী

বিশ্বকাপে ভাগ্য বদলে দিতে পারেন যে ১০ তারকা

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০৫:৩০:২৫ অপরাহ্ন, রবিবার, ৭ জুন ২০২৬
  • ১৪২ বার পড়া হয়েছে

ফুটবল বিশ্বের সবচেয়ে বড় আসর ফিফা বিশ্বকাপ ২০২৬-এর অপেক্ষা এখন শেষের পথে। আগামী ১১ জুন পর্দা উঠছে বিশ্বকাপের নতুন আসরের। উত্তর আমেরিকার মাটিতে বসতে যাওয়া এই মহাযজ্ঞে নজর থাকবে বিশ্বের সেরা সব ফুটবল তারকার দিকে।

প্রতি বিশ্বকাপেই কিছু খেলোয়াড় নিজেদের পারফরম্যান্স দিয়ে হয়ে ওঠেন দলের তুরুপের তাস। এবারও তার ব্যতিক্রম নয়। আল জাজিরার এক প্রতিবেদনে উঠে এসেছে এমন কয়েকজন তারকার নাম, যারা বিশ্বকাপের ভাগ্য নির্ধারণে বড় ভূমিকা রাখতে পারেন।

তালিকার শীর্ষে আছেন আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী অধিনায়ক লিওনেল মেসি। তার সঙ্গে রয়েছেন পর্তুগালের ক্রিশ্চিয়ানো রোনালদো, যাঁর জন্য এটি হতে পারে ক্যারিয়ারের শেষ বিশ্বকাপ। আন্তর্জাতিক ফুটবলে প্রায় সব অর্জন থাকলেও বিশ্বকাপ শিরোপা এখনও অধরা রয়ে গেছে রোনালদোর।

ফ্রান্সের কিলিয়ান এমবাপ্পেও থাকছেন আলোচনার কেন্দ্রবিন্দুতে। ২০২২ সালের ফাইনালে হ্যাটট্রিক করেও শিরোপা জিততে না পারা এই ফরোয়ার্ড এবার ফ্রান্সকে বিশ্বচ্যাম্পিয়ন করার লক্ষ্য নিয়ে মাঠে নামবেন।

অন্যদিকে স্পেনের তরুণ সেনসেশন লামিন ইয়ামাল প্রথমবারের মতো বিশ্বকাপে খেলতে যাচ্ছেন। মাত্র ১৮ বছর বয়সেই তিনি বিশ্বের সবচেয়ে আলোচিত ফুটবলারদের একজন। একইভাবে নরওয়ের গোলমেশিন আর্লিং হলান্ডও প্রথমবারের মতো বিশ্বকাপ মঞ্চে নিজের সামর্থ্য দেখানোর সুযোগ পাচ্ছেন।

ইংল্যান্ডের হ্যারি কেইন, ব্রাজিলের ভিনিসিয়ুস জুনিয়র, তুরস্কের উদীয়মান তারকা আরদা গুলের এবং মিসরের মোহাম্মদ সালাহও এবারের আসরে বড় পার্থক্য গড়ে দিতে পারেন বলে মনে করছেন বিশ্লেষকরা।

সব মিলিয়ে বিশ্বকাপ ২০২৬ শুধু শিরোপার লড়াই নয়, এটি হতে যাচ্ছে দুই প্রজন্মের তারকাদের মুখোমুখি হওয়ার মঞ্চ। একদিকে মেসি-রোনালদোর মতো কিংবদন্তিদের শেষ বিশ্বকাপ, অন্যদিকে ইয়ামাল, হলান্ড ও গুলেরদের মতো নতুন তারকাদের বিশ্ব ফুটবলে নিজেদের শ্রেষ্ঠত্ব জানান দেওয়ার সুযোগ।

এখন দেখার বিষয়, শেষ পর্যন্ত কারা হয়ে ওঠেন নিজেদের দলের সবচেয়ে বড় ভরসা এবং বিশ্বকাপের আসল গেমচেঞ্জার।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

বুধবার সারাদেশে বিক্ষোভ সমাবেশের ডাক এনসিপির

বিশ্বকাপে ভাগ্য বদলে দিতে পারেন যে ১০ তারকা

আপডেট সময় ০৫:৩০:২৫ অপরাহ্ন, রবিবার, ৭ জুন ২০২৬