ঢাকা , বুধবার, ০১ জুলাই ২০২৬, ১৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
শুভেন্দু অধিকারীর কাছে ৫০০ কেজি আম উপহার পাঠালো বাংলাদেশ ‘ধর্মের নামে সন্ত্রাসবাদ সমর্থন করে না বাংলাদেশ’, পররাষ্ট্র প্রতিমন্ত্রী গরু জবাই নিষিদ্ধের বিরুদ্ধে দাঁড়াল থালাপতির সরকার এইচএসসিতে ৯ বোর্ডে একই প্রশ্ন, ফাঁস ঠেকাতে বাড়তি নজর ‘আমাদের আকাঙ্ক্ষিত বাংলাদেশ এখনো গড়ে ওঠেনি’, নাহিদ ইসলাম ‘রাশিয়ার কারণে রাতে ঘুমাতে পারি না’, বললেন ন্যাটোপ্রধান আট বছর পর মিলল ম্যারাডোনার সেই ভবিষ্যদ্বাণী চার আকাশযান ধ্বং’সে’র দা’বি পাকিস্তানের, সফল হা’ম’লা’র কথা বলছে কাবুল সাবেক এমপিকে আমন্ত্রণের জেরে শিক্ষকের বিদায় অনুষ্ঠানে ভাঙচুর হোলি আর্টিজানের এক দশক, জ’ঙ্গি’বা’দ কতটা বদলেছে?

শাহাবুদ্দিনের চেয়ে ভালো নির্বাচন না হলে তা ড. ইউনূসের ব্যর্থতা হবে: ফারুক

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০২:৪৭:০৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৭ অগাস্ট ২০২৫
  • ৩৩৬ বার পড়া হয়েছে

এবার বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা জয়নুল আবেদিন ফারুক বলেছেন, যদি আগামীতে ড. ইউনূস শাহাবুদ্দিনের আমলের চেয়েও ভালোভাবে একটি সুষ্ঠু নির্বাচন করতে না পারেন, তবে সেই ব্যর্থতা ড. ইউনূসের ওপরই আসবে। বৃহস্পতিবার (৭ আগস্ট) জাতীয় প্রেস ক্লাবে বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স কাউন্সিল কর্তৃক আয়োজিত একক গোলটেবিল আলোচনায় তিনি এসব কথা বলেন।

নির্বাচনে অতীতের কলঙ্কিত কর্মকর্তাদের বাদ দেওয়ার দাবি জানিয়ে জয়নুল আবেদিন ফারুক স্বরাষ্ট্র উপদেষ্টার লটারির মাধ্যমে এসপি এবং ওসি বদলির প্রস্তাবের সমালোচনা করে বলেন, যারা ১৪, ১৮ এবং ২৪ সালের নির্বাচনে জড়িত ছিলেন, সেইসব পুলিশ কর্মকর্তাদের নাম যেন লটারিতে না থাকে। তিনি বলেন, যাদের কারণে গণতন্ত্রকে হত্যা করা হয়েছে, কলঙ্ক সৃষ্টি হয়েছে, সেইসব অফিসাররা যেন আগামী ফেব্রুয়ারির নির্বাচনে কোনো দায়িত্ব না পান।

বক্তব্যে ফারুক তার ব্যক্তিগত জীবনের এক স্মৃতি তুলে ধরেন বলেন, ২০০৮ সালে কারাগারে থাকাকালীন তার মা মারা যান, কিন্তু প্যারোলে মুক্তি না পাওয়ায় তিনি তার মায়ের মুখ শেষবারের মতো দেখতে পারেননি। তিনি তার প্রয়াত বন্ধু শাহজাহান সিরাজের একটি উক্তি স্মরণ করে বলেন, রাজনীতিতে টিকে থাকতে হলে অনেক কিছু হারাতে হয় এবং সবকিছু ভুলে যেতে হয়।

রাজনীতি ব্যক্তিগত সম্পদ নয়, জনগণের এমন মন্তব্য করে জয়নুল আবেদিন ফারুক বলেন, বাংলাদেশের সৎ রাজনীতির প্রচলন করেছিলেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং খালেদা জিয়া হচ্ছেন আপসহীন নেতৃত্ব। শেখ হাসিনাকে উদ্দেশ্য করে বলেন, যদি তিনি দেশে গণতন্ত্রকে ধ্বংস না করতেন, সাংবিধানিক প্রতিষ্ঠানগুলো নষ্ট না করতেন এবং বেগম জিয়াকে মিথ্যা মামলায় সাজা না দিতেন, তবে হয়তো আজ তাকে পালিয়ে যেতে হতো না।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

শুভেন্দু অধিকারীর কাছে ৫০০ কেজি আম উপহার পাঠালো বাংলাদেশ

শাহাবুদ্দিনের চেয়ে ভালো নির্বাচন না হলে তা ড. ইউনূসের ব্যর্থতা হবে: ফারুক

আপডেট সময় ০২:৪৭:০৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৭ অগাস্ট ২০২৫