ঢাকা , রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
পাকিস্তানে পুলিশ সদর দপ্তরে হামলা, নিহত ৩১ আশুলিয়ায় পোশাক কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৪ ইউনিট পাবনায় গুলি ও কুপিয়ে আহত করার ১১ দিন পর জামায়াতকর্মীর মৃত্যু ইরান নিয়ে ট্রাম্পের হুঁশিয়ারি, বললেন-বড় কিছু ঘটতে যাচ্ছে ‘গাজী নজরুল জামায়াতের কেউ নন, স্ত্রীর মৃত্যুর তদন্তের দায়িত্ব সরকারের’ নিখোঁজের পর আট মাসে ৩৬ শিশুর মরদেহ উদ্ধার, এখনো নিখোঁজ ২ হাজার ৩৮ ‘এ দেশটা ধ্বংস হয়ে যাক, এ দেশের দরকার নাই’—অপ্রতিমের মায়ের আহাজারি গাজীপুরে গ্যাস সিলিন্ডার লিকেজ থেকে আগুন, ৪৫টি ঘর পুড়ে ছাই বিএনপি জনগণের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে: অলি আহমদ আইনের মারপ্যাঁচে আওয়ামী লীগকে সুবিধা দিলে গণবিস্ফোরণ হবে: মঞ্চ ২৪

চট্টগ্রামে নওফেলের বাসভবনে অগ্নিসংযোগের চেষ্টা, সিসিটিভিতে ৭ যুবক

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০২:৩৩:০৫ অপরাহ্ন, শুক্রবার, ৭ অগাস্ট ২০২৬
  • ৭৭ বার পড়া হয়েছে

চট্টগ্রাম নগরের পাঁচলাইশ থানার চশমাহিল এলাকায় সাবেক শিক্ষামন্ত্রী ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতা মহিবুল হাসান চৌধুরী নওফেলের বাসভবনে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (৭ আগস্ট) গভীর রাতে এ ঘটনা ঘটে।

নওফেলের পরিবারের অভিযোগ, দুর্বৃত্তরা তাদের বাসভবন লক্ষ্য করে পেট্রোল বোমা নিক্ষেপ করে। এতে বাড়ির সামনের অংশে আগুন ধরে যায়। স্থানীয়দের সহযোগিতায় আগুন দ্রুত নিয়ন্ত্রণে আনা হয়।

পাঁচলাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ জাহেদুল ইসলাম জানান, বাসার সিসিটিভি ফুটেজে রাত ২টার দিকে সাতজন তরুণ-যুবককে বাড়ির সামনে দেখা যায়। তারা আগুন ধরানোর চেষ্টা করে। এ সময় বাসার সামনে থাকা একটি পাইপলাইনে আগুন ধরে যায়। স্থানীয় লোকজন ঘটনাস্থলে এগিয়ে এলে অভিযুক্তরা দ্রুত সেখান থেকে পালিয়ে যায়।

ঘটনার পর পুলিশ সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে তদন্ত শুরু করেছে। অগ্নিসংযোগের সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে কাজ চলছে বলে জানিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।

উল্লেখ্য, গত ৫ আগস্ট ভারতে অবস্থানরত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সংবাদ সম্মেলনে মহিবুল হাসান চৌধুরী নওফেল অংশ নেন। এ ঘটনার পরিপ্রেক্ষিতে স্থানীয়দের একটি অংশ ধারণা করছেন, এর প্রতিক্রিয়ায় তার বাসভবনে অগ্নিসংযোগের চেষ্টা করা হয়ে থাকতে পারে। তবে এ বিষয়ে এখন পর্যন্ত পুলিশের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক মন্তব্য বা নিশ্চিত তথ্য জানানো হয়নি।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

পাকিস্তানে পুলিশ সদর দপ্তরে হামলা, নিহত ৩১

চট্টগ্রামে নওফেলের বাসভবনে অগ্নিসংযোগের চেষ্টা, সিসিটিভিতে ৭ যুবক

আপডেট সময় ০২:৩৩:০৫ অপরাহ্ন, শুক্রবার, ৭ অগাস্ট ২০২৬