ঢাকা , রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
ঘরজামাই দত্তক নিচ্ছে জাপানের ধনী পরিবারগুলো, আবেদন করতে পারবে বাংলাদেশিরাও ক্রীড়াঙ্গনকে রাজনীতিমুক্ত করার আহ্বান স্পিকারের যুবদল নেতা নয়নের ‘দাড়িওয়ালাদের আস্তানা’ স্লোগানের প্রতিবাদ জামায়াতের পাকিস্তানের ‘স্বৈরাচারীদের’ রুখে দেওয়ার আহ্বান ইমরান খানের ছেলের বাবার কষ্টের দিন শেষ করার স্বপ্ন, নিয়োগের আগেই থামল সোহানের পথ কেউ চাঁদা চাইলে থানায় সোপর্দ করবেন: ধর্মমন্ত্রী এবার মোহাম্মদপুরে জমি দখলের চেষ্টা, অফিসে হামলা-ভাঙচুর নিরাপত্তা জোরদারে সামরিক সরঞ্জাম নিরাপদ স্থানে সরাল ইরান একতরফা সামরিক পদক্ষেপের বিরুদ্ধে চীন, ফিলিস্তিন ইস্যুতে দ্বি-রাষ্ট্র সমাধানের জোরালো আহ্বান বর্তমান সরকার যুবকদের লুটতরাজের জন্য দলীয় ক্যাডার বানাচ্ছে: সাবেক শিবির সভাপতি

ঢাকায় ঝটিকা মিছিলের মূল আয়োজক আওয়ামী লীগ নেত্রী সুইটি গ্রেফতার

রাজধানীর তেজগাঁওয়ে রহিম মেটাল মসজিদের সামনে জুমার নামাজের পর নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের ঝটিকা মিছিল আয়োজনের অভিযোগে মহিলা আওয়ামী লীগ নেত্রী নাহিদা নূর সুইটিকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

ডিবি সূত্রে জানা গেছে, শনিবার (৬ সেপ্টেম্বর) বিকেল ৪টার দিকে রাজধানীর কাফরুল থানা এলাকায় ডিবি সাইবার বিভাগের একটি দল অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে। তিনি ছিলেন ওই ঝটিকা মিছিলের মূল পরিকল্পনাকারী ও আয়োজক।

নাহিদা নূর সুইটি ঢাকা মহানগর উত্তর মহিলা লীগের সদস্য। এছাড়া তিনি কাফরুল থানা মহিলা আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক এবং কাফরুল থানা ৯৪ নম্বর ওয়ার্ড মহিলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ছিলেন।

ডিবির দাবি, সুইটি ও তার সহযোগীরা সংঘবদ্ধ হয়ে রাজধানীর বিভিন্ন স্থানে ঝটিকা মিছিলের মাধ্যমে আইনশৃঙ্খলা পরিস্থিতি অস্থিতিশীল ও জনমনে আতঙ্ক সৃষ্টি করার চেষ্টা করছিলেন। এ ঘটনায় আরও নয়জনকে গ্রেফতার করে আদালতে পাঠানো হয়েছে।

গ্রেফতারকৃত সুইটির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছেন ডিবির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

ঘরজামাই দত্তক নিচ্ছে জাপানের ধনী পরিবারগুলো, আবেদন করতে পারবে বাংলাদেশিরাও

ঢাকায় ঝটিকা মিছিলের মূল আয়োজক আওয়ামী লীগ নেত্রী সুইটি গ্রেফতার

আপডেট সময় ১২:১০:৫৮ পূর্বাহ্ন, রবিবার, ৭ সেপ্টেম্বর ২০২৫