ঢাকা , রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
ঘরজামাই দত্তক নিচ্ছে জাপানের ধনী পরিবারগুলো, আবেদন করতে পারবে বাংলাদেশিরাও ক্রীড়াঙ্গনকে রাজনীতিমুক্ত করার আহ্বান স্পিকারের যুবদল নেতা নয়নের ‘দাড়িওয়ালাদের আস্তানা’ স্লোগানের প্রতিবাদ জামায়াতের পাকিস্তানের ‘স্বৈরাচারীদের’ রুখে দেওয়ার আহ্বান ইমরান খানের ছেলের বাবার কষ্টের দিন শেষ করার স্বপ্ন, নিয়োগের আগেই থামল সোহানের পথ কেউ চাঁদা চাইলে থানায় সোপর্দ করবেন: ধর্মমন্ত্রী এবার মোহাম্মদপুরে জমি দখলের চেষ্টা, অফিসে হামলা-ভাঙচুর নিরাপত্তা জোরদারে সামরিক সরঞ্জাম নিরাপদ স্থানে সরাল ইরান একতরফা সামরিক পদক্ষেপের বিরুদ্ধে চীন, ফিলিস্তিন ইস্যুতে দ্বি-রাষ্ট্র সমাধানের জোরালো আহ্বান বর্তমান সরকার যুবকদের লুটতরাজের জন্য দলীয় ক্যাডার বানাচ্ছে: সাবেক শিবির সভাপতি

ঝটিকা মিছিলের সময় আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের ৯ নেতাকর্মী গ্রেফতার

রাজধানীর তেজগাঁও শিল্পাঞ্চলের রহিম মেটাল মসজিদের সামনে জুমার নামাজের পর অনুষ্ঠিত ঝটিকা মিছিলে অংশ নেওয়ার অভিযোগে আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নয়জন নেতাকর্মীকে গ্রেফতার করেছে পুলিশ। তাদের মধ্যে আয়োজক এ টি এম ওমর ফারুকও রয়েছেন।

শনিবার (৬ সেপ্টেম্বর) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, শুক্রবার দুপুরে তেজগাঁও শিল্পাঞ্চল থানাধীন নাবিস্কো এলাকায় অভিযান চালিয়ে সাতজনকে গ্রেফতার করে ডিবি তেজগাঁও বিভাগ। একই রাতে পৃথক অভিযানে মোহাম্মদপুরের নুরজাহান রোড থেকে এ টি এম ওমর ফারুক এবং কোতয়ালী থানাধীন নয়াবাজার থেকে মো. সজিব খানকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতদের মধ্যে আছেন কাফরুল থানা ছাত্রলীগের সদস্য মো. জিয়াউর রহমান, হাবিবুল্লাহ বাহার বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্রলীগের সদস্য রুবেল হোসেন, আব্দুর রহমান, রিদোয়ান রাফি, মো. ফায়িম তালুকদার, মো. ফিরোজ আহমেদ, মো. মেহেদী হাসান হৃদয়, এ টি এম ওমর ফারুক এবং মো. সজিব খান।

পুলিশ জানিয়েছে, গ্রেফতারদের বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে। তারা সংঘবদ্ধ হয়ে আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতির চেষ্টা, রাজধানীতে ঝটিকা মিছিল ও জনমনে আতঙ্ক সৃষ্টি করার মতো কর্মকাণ্ডে জড়িত ছিলেন। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

ঘরজামাই দত্তক নিচ্ছে জাপানের ধনী পরিবারগুলো, আবেদন করতে পারবে বাংলাদেশিরাও

ঝটিকা মিছিলের সময় আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের ৯ নেতাকর্মী গ্রেফতার

আপডেট সময় ০১:৪১:৩৭ পূর্বাহ্ন, রবিবার, ৭ সেপ্টেম্বর ২০২৫