কুমিল্লার সদর দক্ষিণ উপজেলার বল্লভপুর পশ্চিম পাড়ায় গুলিবিদ্ধ হয়ে আহত মুদি দোকানি মো. দিদার (৩৫) চিকিৎসাধীন অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে মারা গেছেন। সোমবার সকাল ৬টার দিকে তার মৃত্যু হয়।

পরিবারের অভিযোগ, গত ৩০ সেপ্টেম্বর বিকেলে পূর্ব শত্রুতার জেরে একই এলাকার ফজলে মিয়া দিদারকে দোকানের পাশে গুলি করেন। গুলিটি তার পিঠে লাগে। প্রথমে স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হলেও অবস্থার অবনতি হলে ১ অক্টোবর ঢামেকে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আজ সকালে তিনি মারা যান।