ঢাকা , মঙ্গলবার, ০৫ মে ২০২৬, ২২ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

আখতার হোসেনের বক্তব্যকে ‘সস্তা রাজনীতি’ বললো জামায়াত

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০৮:১৪:১৪ অপরাহ্ন, রবিবার, ৭ ডিসেম্বর ২০২৫
  • ২৯২ বার পড়া হয়েছে

বাংলাদেশ জামায়াতে ইসলামী জাতীয় নাগরিক পার্টি-এনসিপির সদস্যসচিব আখতার হোসেনের সম্প্রতি দেওয়া একটি মন্তব্যকে সম্পূর্ণ অসত্য ও রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত দাবি করে প্রতিবাদ জানিয়েছে।

দলটির সহকারী সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুব জুবায়ের রবিবার (৭ ডিসেম্বর) গণমাধ্যমে পাঠানো এক প্রেস বিবৃতিতে বলেন, ৬ ডিসেম্বর ঢাকার বাংলামোটরে বিশ্বসাহিত্য কেন্দ্রের আয়োজিত অনুষ্ঠানে আখতার হোসেন যে অভিযোগ করেছেন—‘বিএনপি-জামায়াতের মতো দলগুলো অস্ত্রের মহড়ায় কে কার থেকে এগিয়ে যাবে, সেই প্রতিযোগিতায় লিপ্ত হয়েছে’—তা বাস্তবতার সঙ্গে কোনোভাবেই সামঞ্জস্যপূর্ণ নয়।

জুবায়ের আরও বলেন, জামায়াতে ইসলামী একটি দায়িত্বশীল, শান্তিপ্রিয় ও সুশৃঙ্খল রাজনৈতিক দল, যা দেশে আইনের শাসন, শান্তি, শৃঙ্খলা ও গণতান্ত্রিক মূল্যবোধ প্রতিষ্ঠায় অঙ্গীকারাবদ্ধ। দলের ইতিহাস, আদর্শ ও রাজনৈতিক আচরণ কোথাও এই অভিযোগকে সমর্থন করে না। তিনি আখতার হোসেনের মন্তব্যকে “সম্পূর্ণ অসত্য, ভিত্তিহীন, মনগড়া ও রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত” হিসেবে অভিহিত করেন।

তিনি বলেন, গণ-অভ্যুত্থানের পর দেশের সামগ্রিক রাজনৈতিক পরিবেশ শান্ত ও স্থিতিশীল রাখতে জামায়াত সংযম ও ধৈর্যের পরিচয় দিয়েছে। দেশের জনগণ জানে, জামায়াত কখনোই সহিংসতা বা অবৈধ কর্মকাণ্ডের রাজনীতিতে বিশ্বাসী নয়। তাই দায়িত্বশীল রাজনৈতিক নেতার মুখে এমন বিভ্রান্তিকর বক্তব্য অত্যন্ত দুঃখজনক ও অযৌক্তিক।

জুবায়ের আশা প্রকাশ করেন, আখতার হোসেন তার এই ভিত্তিহীন বক্তব্য প্রত্যাহার করবেন এবং দায়িত্বশীলতার পরিচয় দেবেন। এছাড়া গণমাধ্যম, রাজনৈতিক মহল ও জনগণকে এ ধরনের মিথ্যাচার ও অপপ্রচারে বিভ্রান্ত না হওয়ার আহ্বান জানান তিনি।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

আখতার হোসেনের বক্তব্যকে ‘সস্তা রাজনীতি’ বললো জামায়াত

আপডেট সময় ০৮:১৪:১৪ অপরাহ্ন, রবিবার, ৭ ডিসেম্বর ২০২৫