ঢাকা , শুক্রবার, ১৯ জুন ২০২৬, ৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
‘ভারতে প্রবেশের পর থেকে’ নিখোঁজ ডিপজল যুক্তরাষ্ট্র-ইরান শান্তি আলোচনা স্থগিত, বাতিল জেডি ভ্যান্সের সুইজারল্যান্ড সফর সুইস ব্যাংকে বাংলাদেশিদের আমানত এক বছরে বেড়েছে প্রায় ৩,৭০০ কোটি টাকা একদলীয় শাসন কায়েমের চেষ্টা হলে জনগণ হিমালয় হয়ে দাঁড়াবে’—ডা. শফিকুর রহমান ‘শুধু হত্যাযজ্ঞ চালিয়ে সব সমস্যার সমাধান সম্ভব নয়’—ইসরায়েলকে কড়া বার্তা জেডি ভ্যান্সের সাকলায়েনের বাধ্যতামূলক অবসর নিয়ে ফের আলোচনায় পরীমনির পুরোনো মন্তব্য খুব শিগগিরই ইতিহাসের সবথেকে ঘৃণ্য বিরোধীদল জামায়াতের পতন হবে: রাশেদ খাঁন ১৩,৩৪৪ জুলাই যোদ্ধা মাসিক ভাতা পাচ্ছেন: মুক্তিযুদ্ধমন্ত্রী অভাবের কারণে মেয়েকে ২৫ হাজার টাকায় বিক্রির অভিযোগ, স্ত্রীকে দেন ‘জিন-পরীর’ গল্প ফাঁস অডিওতে এমপি শাহজাহান চৌধুরীকে গুলি করার হুমকি

খুন, গুম ও চাঁদাবাজির রাজনীতি বাংলাদেশের নতুন প্রজন্ম মেনে নেবে না

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০৮:২৮:০৯ অপরাহ্ন, রবিবার, ৭ ডিসেম্বর ২০২৫
  • ১৫০ বার পড়া হয়েছে

কুমিল্লা চৌদ্দগ্রামের মিয়াবাজারে উজিরপুর ইউনিয়ন জামায়াতের নির্বাচনী গণ-মিছিলের প্রধান অতিথি হিসেবে বক্তব্যে ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি মো. জাহিদুল ইসলাম বলেন, বাংলাদেশে খুন, গুম, পাথর নিক্ষেপ, চাঁদাবাজি ও দুর্নীতির রাজনীতি আর চলবে না। তিনি বলেন, ২০২৪ সালের জুলাই-অগাস্টে দেশের রাজনীতিতে একটি বড় পরিবর্তন এসেছে; শুধু প্রধানমন্ত্রী পালিয়েছে তা নয়, বরং এই প্রজন্মের চিন্তাভাবনায় আমূল পরিবর্তন হয়েছে।

জাহিদুল ইসলাম বলেন, এই প্রজন্ম ফ্যাসিস্ট শাসকের মতো খুনিদের পতন ঘটাতে পারে এবং বাংলাদেশে সহনশীলতার রাজনীতি প্রতিষ্ঠা করতে হবে। তিনি আরও বলেন, কিছু ব্যক্তি বা গোষ্ঠীর মধ্যে এখনও পরিবর্তন লক্ষণীয় নয়, বরং কাঁদা ছোড়াছাড়ি ও হামলার রাজনীতি চলছে।

অনুষ্ঠানটির সভাপতিত্ব করেন উজিরপুর ইউনিয়ন জামায়াতের আমীর মাওলানা আবুল হাশেম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামায়াতের কুমিল্লা দক্ষিণ জেলা আমীর এডভোকেট মু. শাহজাহান, সাবেক আমীর আবদুস সাত্তার, কুমিল্লা মহানগর সেক্রেটারি মাওলানা মাহবুবুর রহমান, চৌদ্দগ্রাম উপজেলা আমীর মাহফুজুর রহমান, পৌর আমীর মাওলানা ইব্রাহিম, উপজেলা সেক্রেটারি বেলাল হোসাইন, মুক্তিযোদ্ধা আক্তারুজ্জামান এবং কুমিল্লা দক্ষিণ জেলা শিবির সভাপতি মহিউদ্দিন রনি।

এর আগে বিপুল সংখ্যক জামায়াত ও শিবির নেতাকর্মী ডা. তাহেরের পক্ষে ও দাঁড়িপাল্লা প্রতীকের সমর্থনে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে গণ-মিছিল করেন।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

‘ভারতে প্রবেশের পর থেকে’ নিখোঁজ ডিপজল

খুন, গুম ও চাঁদাবাজির রাজনীতি বাংলাদেশের নতুন প্রজন্ম মেনে নেবে না

আপডেট সময় ০৮:২৮:০৯ অপরাহ্ন, রবিবার, ৭ ডিসেম্বর ২০২৫