ঢাকা , বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ২ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম ::
ময়মনসিংহ-১০ আসনে বৈধতা ফিরল স্বতন্ত্র প্রার্থী মুশফিকুর রহমানের মাগুরা থেকেই নির্বাচন করতে চান সাকিব! নাহিদ ইসলামের নির্বাচনী অফিসে গুলি, ভাঙচুর ঋণখেলাপি: হাসনাতের আসনে নির্বাচন করতে পারছেন না বিএনপি প্রার্থী মঞ্জুরুল আহসান মুন্সী গ্রেপ্তারের তিনদিনে বিচার শেষ, আজ হবে সোলতানির মৃত্যুদণ্ড কার্যকর জুলাই সনদ আমরা অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করব: সালাহউদ্দিন আহমদ ইরানে বিক্ষোভ থেকে গ্রেপ্তারদের দ্রুত বিচারের অঙ্গীকার প্রধান বিচারপতির তুরস্কের সামরিক শক্তি-সৌদির অর্থ-পাকিস্তানের পারমাণবিক মিলিয়ে আসছে ‘ইসলামিক ন্যাটো’ মবোক্রেসি সব জায়গায় চলে না, আমি ঢাকায় ভেসে আসি নাই: মির্জা আব্বাস সাহস থাকলে আইনের মুখোমুখি হক, বিদেশ থেকে হুমকির কোনো ভ্যালু নেই: স্বরাষ্ট্র উপদেষ্টা

জুলাই গণঅভ্যুত্থানের অজ্ঞাত ১১৪ শহীদের মরদেহ উত্তোলন শুরু আজ

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০৮:৫৪:৪৬ পূর্বাহ্ন, রবিবার, ৭ ডিসেম্বর ২০২৫
  • ৫১ বার পড়া হয়েছে

জুলাই গণঅভ্যুত্থানে অজ্ঞাতনামা ১১৪ জন শহীদের পরিচয় শনাক্তে ডিএনএ নমুনা সংগ্রহের অংশ হিসেবে তাঁদের মরদেহ উত্তোলন শুরু হচ্ছে আজ রবিবার (৭ ডিসেম্বর)। উত্তোলনের পর মরদেহগুলোর ময়নাতদন্ত ও ডিএনএ নমুনা সংগ্রহ শেষে পুনরায় যথাযথ প্রক্রিয়ায় দাফন করা হবে।

রাজধানীর রায়েরবাজার কবরস্থান থেকেই এই উত্তোলন কাজ শুরু করবে সিআইডি। এর আগে শনিবার সিআইডির বিশেষ পুলিশ সুপার (মিডিয়া) জসীম উদ্দিন খান বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জানান, সকাল থেকেই সিআইডির প্রধান মো. ছিবগাত উল্লাহ ব্রিফিংয়ের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে এ কার্যক্রমের সূচনা করবেন। ব্রিফিংয়ে আন্তর্জাতিক ফরেনসিক বিশেষজ্ঞ লুয়িস ফনডিব্রাইডারসহ ফরেনসিক অ্যানথ্রোপোলজিস্ট ও অন্যান্য কনসালট্যান্ট উপস্থিত থাকবেন।

এদিকে রায়েরবাজার কবরস্থান এলাকায় অজ্ঞাতনামা শহীদদের মরদেহ উত্তোলন ও পরীক্ষা–নিরীক্ষার প্রস্তুতি হিসেবে তাঁবু স্থাপন করা হয়েছে।

শহীদদের পরিচয় শনাক্তের এই উদ্যোগকে তদন্তকারীরা জুলাই গণঅভ্যুত্থানের ন্যায়বিচার নিশ্চিতের গুরুত্বপূর্ণ ধাপ হিসেবে দেখছেন।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

ময়মনসিংহ-১০ আসনে বৈধতা ফিরল স্বতন্ত্র প্রার্থী মুশফিকুর রহমানের

জুলাই গণঅভ্যুত্থানের অজ্ঞাত ১১৪ শহীদের মরদেহ উত্তোলন শুরু আজ

আপডেট সময় ০৮:৫৪:৪৬ পূর্বাহ্ন, রবিবার, ৭ ডিসেম্বর ২০২৫