ঢাকা , শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬, ৩ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম ::
বাউফলে নির্বাচন ঘিরে একাধিক সহিংসতা; পাল্টাপাল্টি অভিযোগ বিএনপি—জামায়াতের ১১ দলীয় জোটের চূড়ান্ত আসন ঘোষণা ১১ দলীয় জোটে আসন সমঝোতা চূড়ান্ত, সর্বোচ্চ ১৯০ আসন জামায়াতে ইসলামী ভোলায় বালিশ চাপায় স্ত্রীকে হত্যা, পাষণ্ড স্বামী আটক ফ্যামিলি ও কৃষি কার্ড বিতরণ বন্ধের দাবি জামায়াতের, সিইসির সঙ্গে বৈঠকে প্রটোকল সমতার আহ্বান জাতীয় পরিচয়পত্র জালিয়াতি ও তথ্য বিক্রি করে মাসে কোটি টাকার বেশি আয়; নির্বাচন কমিশনের দুই কর্মচারী গ্রেফতার বাউফলে ইউনিয়ন বিএনপির কার্যালয়ে পেট্রোল ঢেলে অগ্নিসংযোগের অভিযোগ বাউফলে জামায়াতের নেতা–কর্মীদের ওপর হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন শেষ মুহূর্তে নির্বাচন থেকে সরে দাঁড়ালেন রাশেদ প্রধান ‘১১ দলীয় নির্বাচনী ঐক্য’ নামে নির্বাচনে অংশ নেবে ১১ দল

ভারতের গোয়ায় নাইটক্লাবে আগুন, ঝরল ২৩ জনের প্রাণ

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০৯:২৪:২৮ পূর্বাহ্ন, রবিবার, ৭ ডিসেম্বর ২০২৫
  • ৮৪ বার পড়া হয়েছে

এবার ভারতের পর্যটন রাজ্য গোয়ার একটি জনপ্রিয় নাইটক্লাবে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা হয়েছে। এতে অন্তত ২৩ জনের প্রাণ গেছে। শনিবার (৭ ডিসেম্বর) মধ্যরাতে রাজ্যের আরপোরা এলাকার একটি ক্লাবে আগুনের এ ঘটনা ঘটে।

প্রাথমিক তদন্ত শেষে এক বিবৃতিতে পুলিশ জানায়, শনিবার মধ্যরাতে নাইটক্লাবটির কিচেনের একটি গ্যাস সিলিন্ডার বিস্ফোরিত হয়ে আগুন লেগে যায়। মুহুর্তেই তা ছড়িয়ে পড়ে চারদিক। দীর্ঘসময় চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিস। রোববার সকাল পর্যন্ত চলে উদ্ধারকাজ।

এদিকে ধারণা করা হচ্ছে, নিহতদের মাঝে বেশিরভাগই সেখানকার কর্মচারী। স্থানীয়দের পাশাপাশি আগুনে দগ্ধ হয়ে প্রাণ গেছে কয়েকজন পর্যটকেরও।

অপ্রত্যাশিত এ ঘটনায় শোক প্রকাশ করেছেন রাজ্যটির মুখ্যমন্ত্রী। ঘটনার পেছনের মূল কারণ শনাক্তে তদন্ত চলছে।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

বাউফলে নির্বাচন ঘিরে একাধিক সহিংসতা; পাল্টাপাল্টি অভিযোগ বিএনপি—জামায়াতের

ভারতের গোয়ায় নাইটক্লাবে আগুন, ঝরল ২৩ জনের প্রাণ

আপডেট সময় ০৯:২৪:২৮ পূর্বাহ্ন, রবিবার, ৭ ডিসেম্বর ২০২৫