ঢাকা , বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ১৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

ঢেউটিনের বান্ডিল গায়ের ওপর পড়ে প্রাণ গেল বিএনপি নেতার, আহত ৩

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০৯:৩৮:১৯ পূর্বাহ্ন, রবিবার, ৭ ডিসেম্বর ২০২৫
  • ২২১ বার পড়া হয়েছে

এবার জামালগঞ্জ উপজেলার ভীমখালী ইউনিয়নের কারেন্টের বাজারে ঢেউটিনের বান্ডিলের আঘাতে বিএনপি নেতা এনামুল হক (৩৫) নামে এক যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ দুর্ঘটনায় আরও তিনজন আহত হয়েছেন। আহতরা হলেন- ফেকুল মাহমুদপুর গ্রামের খুরশেদ মিয়া, কান্দাগাঁও গ্রামের আবু লেইছ ও চান্দেনগর গ্রামের তুহিন। শনিবার বিকালে এই ঘটনা ঘটেছে। নিহত এনামুল হক ভীমখালী ইউনিয়নের মাহমুদপুর (মাইজহাটি) গ্রামের মরহুম আব্দুল মান্নানের দ্বিতীয় ছেলে।

স্থানীয়রা জানান, শনিবার বিকেলে কারেন্টের বাজারের সাদিয়া ট্রেডার্স নামক একটি দোকানে ঢেউটিন কিনতে যান এনামুল হক। দোকানে টিন দেখতে গিয়ে দেওয়ালে হেলান দেওয়া একাধিক ঢেউটিনের বান্ডিল তিনি টান দিলে হঠাৎ করে সেই বান্ডিল তার ওপর পড়ে যায়। এতে তার গলা ও শরীরের বিভিন্ন স্থানে গুরুতর আঘাত লাগে। আশঙ্কাজনক অবস্থায় দ্রুত উদ্ধার করে তাকে জামালগঞ্জ উপজেলা সদর হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ভীমখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আখতারুজ্জামান তালুকদার জানান, নিহত এনামুল হক ভীমখালী ইউনিয়নের এক নম্বর ওয়ার্ড বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ছিলেন। ঢেউটিন কিনতে গিয়ে হঠাৎ টিন পড়ে গিয়ে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। তার মৃত্যুতে পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

এদিকে জামালগঞ্জ থানার ওসি সাইফুল ইসলাম বললেন, ঢেউটিন দেখতে গিয়ে দুর্ঘটনায় একজনের মৃত্যুর খবর পেয়েছি। এ ঘটনায় কোনো লিখিত অভিযোগ পাওয়া যায় নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

ঢেউটিনের বান্ডিল গায়ের ওপর পড়ে প্রাণ গেল বিএনপি নেতার, আহত ৩

আপডেট সময় ০৯:৩৮:১৯ পূর্বাহ্ন, রবিবার, ৭ ডিসেম্বর ২০২৫