ঢাকা , বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ১৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

মুসলিমরা মসজিদ বানাতেই পারে, কিন্তু বাবরি নামে আপত্তি আছে: শুভেন্দু অধিকারী

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০৯:৪৬:২০ পূর্বাহ্ন, রবিবার, ৭ ডিসেম্বর ২০২৫
  • ৩৪৫ বার পড়া হয়েছে

এবার ভারতের উত্তর প্রদেশের অযোধ্যায় বাবরি মসজিদ ধ্বংসের ৩৩ বছর পর পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলার বেলডাঙায় একই নামে মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়। তবে, মসজিদের নাম বাবরি কেন—এমন প্রশ্ন তুলেছেন ভারতের পশ্চিমবঙ্গের বিজেপি নেতা শুভেন্দু অধিকারী।

গতকাল শনিবার (৬ ডিসেম্বর) সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, হিন্দুরা মন্দির বানাবেন, মুসলিমরা মসজিদ বানাবেন; তাতে কোনও আপত্তি নেই। কিন্তু নামকরণে আপত্তি আছে। বাবরি মসজিদ নাম কেন।

বাবরি মসজিদের নামকরণ নিয়ে বিজেপি নেতা শুভেন্দু অধিকারী বলেন, মোগল-পাঠানরা ভারত দখল করতে এসেছিল। অত্যাচার করেছে, জোর করে ধর্ম পরিবর্তন করেছে, মন্দির ভেঙেছে, মা-বোনেদের ইজ্জত লুটেছে। অতএব বাবরি নামকরণে প্রত্যেক ভারতীয়র আপত্তি থাকা উচিত। এই নামকরণকে কেউ সমর্থন করে না।

এদিকে, মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপনের ঘটনাকে কেন্দ্র করে মুর্শিদাবাদে যেন কোনোভাবেই সাম্প্রদায়িক উত্তেজনা না ছড়ায়, সে জন্য যা যা করা দরকার তা করতে পশ্চিমবঙ্গ সরকারকে নির্দেশ দিয়েছেন কলকাতা হাইকোর্ট।

এই প্রেক্ষাপটে রাজ্য প্রশাসন নিরাপত্তার ব্যাপারে সম্পূর্ণভাবে সতর্ক। রাজ্যের অ্যাডভোকেট জেনারেল কিশোর দত্ত আদালতকে জানিয়েছেন, যে কোনো অশান্তি রোধে পর্যাপ্ত পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছে।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

মুসলিমরা মসজিদ বানাতেই পারে, কিন্তু বাবরি নামে আপত্তি আছে: শুভেন্দু অধিকারী

আপডেট সময় ০৯:৪৬:২০ পূর্বাহ্ন, রবিবার, ৭ ডিসেম্বর ২০২৫