ঢাকা , বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ১৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

জামায়াতের হিন্দু শাখার ৯ নেতাকর্মীর পদত্যাগ

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০১:০৪:৩৭ অপরাহ্ন, রবিবার, ৭ ডিসেম্বর ২০২৫
  • ৫০৭ বার পড়া হয়েছে

এবার গোপালগঞ্জের কোটালীপাড়ায় জামায়াতে ইসলামীর একটি হিন্দু শাখার ৯ নেতাকর্মী পদত্যাগ করেছেন। উপজেলার সাদুল্লাপুর ইউনিয়নের ৮নং ওয়ার্ডে এ ঘটনা ঘটেছে। শনিবার (৬ ডিসেম্বর) রাতে উপজেলার পিড়ারবাড়ি বাজারে এক সংবাদ সম্মেলনে তারা এ পদত্যাগের ঘোষণা দেন।

তাদের পক্ষে লিখিত বক্তব্য পাঠ করেন সাদুল্লাপুর ইউনিয়নের ৮নং ওয়ার্ড জামায়াতে ইসলামীর হিন্দু শাখার সভাপতি মনজ মল্লিক ওরফে ঝন্টু। তিনি বলেন, শনিবার থেকে আমরা বাংলাদেশ জামায়াতে ইসলামীর হিন্দু শাখার কোটালীপাড়া উপজেলার সাদুল্লাপুর ইউনিয়নের ৮নং ওয়ার্ডের সভাপতি, সহ-সভাপতি, উপদেষ্টা ও সদস্যসহ ৯ জন পারিবারিক ও সামাজিক কারণে বাংলাদেশ জামায়াতে ইসলামীর হিন্দু শাখার পদ ও সব কার্যক্রম থেকে পদত্যাগ করলাম।

পদত্যাগ করা নেতারা হলেন— সাদুল্লাপুর ইউনিয়নের ৮নং ওয়ার্ড জামায়াতে হিন্দু শাখার সভাপতি মনজ মল্লিক ওরফে ঝন্টু, সহ-সভাপতি বিমল বালা, উপদেষ্টা নারায়ণ হালদার, সদস্য দুলাল মল্লিক, সবুজ মল্লিক, সুভাষ মধু, প্রকাশ সরকার, প্রদীপ ঢালী ও শিশির মল্লিক।

এ বিষয়ে উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি ফরিদ উদ্দিন মাসউদ বলেন, কিছুদিন আগে কমিটি হয়েছিল। কিন্তু তারা পদত্যাগ করেছেন কি না তা আমার জানা নেই। কোটালীপাড়া উপজেলায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর হিন্দু শাখার সদ্য গঠিত ৯ নেতাকর্মীর পদত্যাগের ঘোষণায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

জামায়াতের হিন্দু শাখার ৯ নেতাকর্মীর পদত্যাগ

আপডেট সময় ০১:০৪:৩৭ অপরাহ্ন, রবিবার, ৭ ডিসেম্বর ২০২৫