ঢাকা , বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ১ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম ::
ময়মনসিংহ-১০ আসনে বৈধতা ফিরল স্বতন্ত্র প্রার্থী মুশফিকুর রহমানের মাগুরা থেকেই নির্বাচন করতে চান সাকিব! নাহিদ ইসলামের নির্বাচনী অফিসে গুলি, ভাঙচুর ঋণখেলাপি: হাসনাতের আসনে নির্বাচন করতে পারছেন না বিএনপি প্রার্থী মঞ্জুরুল আহসান মুন্সী গ্রেপ্তারের তিনদিনে বিচার শেষ, আজ হবে সোলতানির মৃত্যুদণ্ড কার্যকর জুলাই সনদ আমরা অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করব: সালাহউদ্দিন আহমদ ইরানে বিক্ষোভ থেকে গ্রেপ্তারদের দ্রুত বিচারের অঙ্গীকার প্রধান বিচারপতির তুরস্কের সামরিক শক্তি-সৌদির অর্থ-পাকিস্তানের পারমাণবিক মিলিয়ে আসছে ‘ইসলামিক ন্যাটো’ মবোক্রেসি সব জায়গায় চলে না, আমি ঢাকায় ভেসে আসি নাই: মির্জা আব্বাস সাহস থাকলে আইনের মুখোমুখি হক, বিদেশ থেকে হুমকির কোনো ভ্যালু নেই: স্বরাষ্ট্র উপদেষ্টা

ঘরে ঢুকে মুক্তিযোদ্ধা ও তার স্ত্রীকে গলা কেটে হত্যা

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০২:০৯:৪৭ অপরাহ্ন, রবিবার, ৭ ডিসেম্বর ২০২৫
  • ৬৫২ বার পড়া হয়েছে

এবার রংপুরের তারাগঞ্জ উপজেলার কুর্শা ইউনিয়নের রহিমাপুর চাকলা গ্রামে এক বীর মুক্তিযোদ্ধাকে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। তারাগঞ্জ থানার ওসি ফারুখ আহমেদ জানান, রবিবার বেলা ১১টায় পুলিশ তাদের মরদেহ উদ্ধার করেছে। মৃত দুজন হলেন– যোগেশ চন্দ্র বর্মণ (৮০) এবং তার স্ত্রী সুবর্ণা রানী (৬৫)।

এদিকে তারাগঞ্জ উপজেলা পূজা উদযাপন কমিটির সাধারণ সম্পাদক পাপন দত্ত জানান, মুক্তিযোদ্ধা যোগেশ চন্দ্র বর্মণ ও তার স্ত্রী সুবর্ণা রানীকে শনিবার রাতের কোনও এক সময় দুর্বৃত্তরা ঘরে ঢুকে গলা কেটে হত্যা করেছে।

ঘটনাস্থলে গেলে এলাকাবাসী জানিয়েছেন, বাড়ি থেকে কোনও সাড়াশব্দ না পেয়ে তারা দেয়াল টপকে বাসায় ঢুকে গলাকাটা মরদেহ দেখতে পান। এরপর ঘটনাটি জানাজানি হলে আশেপাশের লোকজন ঘটনাস্থলে ছুটে যান। খবর পেয়ে তারাগঞ্জ থানা থেকে পুলিশও সেখানে গেছে।

তিনি আরও জানান, নিহত যোগেশ চন্দ্র বর্মণ স্থানীয় চাকলা প্রাথমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক ছিলেন। তিনি ওই বিদ্যালয়ের প্রতিষ্ঠাতাও ছিলেন। কিন্তু কারা কী কারণে তাদের হত্যা করেছে তা নিশ্চিত হওয়া যায়নি। তারাগঞ্জ থানার ওসি জানান, ঘটনাস্থলে পুলিশ গেছে।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

ময়মনসিংহ-১০ আসনে বৈধতা ফিরল স্বতন্ত্র প্রার্থী মুশফিকুর রহমানের

ঘরে ঢুকে মুক্তিযোদ্ধা ও তার স্ত্রীকে গলা কেটে হত্যা

আপডেট সময় ০২:০৯:৪৭ অপরাহ্ন, রবিবার, ৭ ডিসেম্বর ২০২৫