ঢাকা , শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬, ৩ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম ::
বাউফলে নির্বাচন ঘিরে একাধিক সহিংসতা; পাল্টাপাল্টি অভিযোগ বিএনপি—জামায়াতের ১১ দলীয় জোটের চূড়ান্ত আসন ঘোষণা ১১ দলীয় জোটে আসন সমঝোতা চূড়ান্ত, সর্বোচ্চ ১৯০ আসন জামায়াতে ইসলামী ভোলায় বালিশ চাপায় স্ত্রীকে হত্যা, পাষণ্ড স্বামী আটক ফ্যামিলি ও কৃষি কার্ড বিতরণ বন্ধের দাবি জামায়াতের, সিইসির সঙ্গে বৈঠকে প্রটোকল সমতার আহ্বান জাতীয় পরিচয়পত্র জালিয়াতি ও তথ্য বিক্রি করে মাসে কোটি টাকার বেশি আয়; নির্বাচন কমিশনের দুই কর্মচারী গ্রেফতার বাউফলে ইউনিয়ন বিএনপির কার্যালয়ে পেট্রোল ঢেলে অগ্নিসংযোগের অভিযোগ বাউফলে জামায়াতের নেতা–কর্মীদের ওপর হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন শেষ মুহূর্তে নির্বাচন থেকে সরে দাঁড়ালেন রাশেদ প্রধান ‘১১ দলীয় নির্বাচনী ঐক্য’ নামে নির্বাচনে অংশ নেবে ১১ দল

ভয়াবহ হামলায় একদিনে ১৪৫০ ইউক্রেনীয় সেনা নিহত

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০৩:০৮:৪১ অপরাহ্ন, রবিবার, ৭ ডিসেম্বর ২০২৫
  • ৪১১ বার পড়া হয়েছে

এবার মার্কিন শান্তি প্রস্তাব নিয়ে দরকষাকষির মধ্যে ফ্রন্টলাইনে রাশিয়া ও ইউক্রেনের তুমুল সংঘর্ষের খবর পাওয়া যাচ্ছে। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় বলছে, গত ২৪ ঘণ্টায় বিশেষ সামরিক অভিযানে কস্কোর সেনারা প্রায় ১ হাজার ৪৫০ জন ইউক্রেনীয় সেনাকে হত্যা করেছে।

এদিকে রিপোর্ট অনুসারে, ব্যাটলগ্রুপ নর্থ এলাকায় ২৮৫ জনেরও বেশি সৈন্য, ব্যাটলগ্রুপ ওয়েস্টে ২৩৫ জনেরও বেশি সৈন্য, ব্যাটলগ্রুপ সাউথে ১৭৫ জনেরও বেশি সৈন্য, ব্যাটলগ্রুপ সেন্টার ৪৬৫ জনেরও বেশি সৈন্য, ব্যাটলগ্রুপ ইস্টে ২৩৫ জনেরও বেশি সৈন্য এবং ব্যাটলগ্রুপ ডনেপার এলাকায় ৫৫ জনেরও বেশি সৈন্য হারিয়েছে ইউক্রেন।

রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় বলছে, কিয়েভের ড্রোন হামলার জবাবে রাশিয়ার সামরিক বাহিনী কিনঝাল ক্ষেপণাস্ত্র ব্যবস্থা ব্যবহার করে ইউক্রেনীয় সামরিক-শিল্প এবং জ্বালানি সুবিধার বিরুদ্ধে একটি বিশাল হামলা শুরু করেছে।

এক বিবৃতিতে বলা হয়েছে, রুশ সৈন্যরা ১৫২টি জেলায় জ্বালানি ও পরিবহন অবকাঠামোগত সুবিধা, পাশাপাশি ইউক্রেনীয় সেনাবাহিনীর ইউনিট এবং বিদেশি ভাড়াটেদের জন্য অস্থায়ী স্থাপনায়ও হামলা চালিয়েছে। এতে আরও বলা হয়, রাশিয়ার বিমান প্রতিরক্ষা ব্যবস্থা একদিনে ৩৬৬টি ইউক্রেনীয় ফিক্সড-উইং ড্রোন ভূপাতিত করেছে।

মন্ত্রণালয় আরও জানায়, ইউক্রেনে বিশেষ সামরিক অভিযান শুরু হওয়ার পর থেকে ৬৬৮টি ইউক্রেনীয় যুদ্ধবিমান, ২৮৩টি হেলিকপ্টার, ১ লাখ ৭৮৮টি ড্রোন, ৬৩৮টি বিমান বিধ্বংসী ক্ষেপণাস্ত্র ব্যবস্থা, ২৬৪১২টি ট্যাঙ্ক ও অন্যান্য সাঁজোয়া যুদ্ধযান, ১৬২৭টি মাল্টিপল রকেট লঞ্চার, ৩১৭৪০টি ফিল্ড আর্টিলারি বন্দুক ও মর্টার এবং ৪৮৪৬৮টি বিশেষ সামরিক মোটরযান ধ্বংস করেছে রুশ বাহিনী।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

বাউফলে নির্বাচন ঘিরে একাধিক সহিংসতা; পাল্টাপাল্টি অভিযোগ বিএনপি—জামায়াতের

ভয়াবহ হামলায় একদিনে ১৪৫০ ইউক্রেনীয় সেনা নিহত

আপডেট সময় ০৩:০৮:৪১ অপরাহ্ন, রবিবার, ৭ ডিসেম্বর ২০২৫