ঢাকা , বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ১৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
আসিফ মাহমুদের দুর্নীতির অভিযোগ ‘এনসিপিতে ওপেন সিক্রেট’: রাশেদ খান আদালত কক্ষে আইনজীবীর সাথে বিরিয়ানি খেয়ে কারাগারে গেলেন সাহেদ আসিফের নিজ উপজেলাতেই ৪৫৩ কোটি, ২৪০০ কোটি টাকার প্রকল্প নিয়ে প্রশ্ন ফ্যাসিস্ট সরকারের সময় জ্বালানি খাতকে পঙ্গু করে রাখা হয়েছিল: প্রধানমন্ত্রী বিএনপির দুগ্রুপের সংঘর্ষে রণক্ষেত্র ফেনী ‘যাহা বলিতেছি, সত্য বলিতেছি’- সারের মজুত নিয়ে সংসদে কৃষিমন্ত্রী ২৪ ঘণ্টার মধ্যে দুদককে ক্ষমা চাইতে হবে: আসিফ মাহমুদ আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় বিশ্বজয়ীদের রাষ্ট্রীয় সম্মাননা দেওয়ার দাবি জামায়াত এমপির ২৪ ঘণ্টার মধ্যে দুদককে ক্ষমা চাইতে হবে: আসিফ মাহমুদ মহানবী (সা.)-কে নিয়ে কটূক্তি, যুবক আটক, এলাকায় উত্তেজনা

বেগম জিয়ার খোঁজ নিতে ফের এভারকেয়ারে জুবাইদা রহমান

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০৪:১৪:৪৮ অপরাহ্ন, রবিবার, ৭ ডিসেম্বর ২০২৫
  • ২৭০ বার পড়া হয়েছে

এবার রাজধানীর ধানমন্ডিতে মায়ের বাড়িতে রাত্রিযাপন শেষে শাশুড়ি খালেদা জিয়াকে দেখতে এভারকেয়ার হাসপাতালে গেছেন জুবাইদা রহমান। আজ রোববার (৭ ডিসেম্বর) সকাল সাড়ে ১১টায় তিনি হাসপাতালে পৌঁছান বলে জানিয়েছেন বিএনপির মিডিয়া সেল সদস্য আতিকুর রহমান রুমন।

রুমন জানান, ডা. জুবাইদা রহমান গত শুক্রবার লন্ডন থেকে ঢাকায় এসে সরাসরি শাশুড়িকে দেখতে হাসপাতালে যান। এরপর থেকেই তিনি বাবার বাড়ি ও হাসপাতালে যাওয়া-আসার মধ্যে রয়েছেন। রাতে তিনি পারিবারিক বাড়ি মাহবুব ভবনে থাকলেও সিসিইউ’র চিকিৎসকদের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রাখছিলেন। সকালেও তিনি হাসপাতালে যান।

গত ২৩ নভেম্বর থেকে গুরুতর অসুস্থ খালেদা জিয়া এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। অধ্যাপক শাহাবুদ্দিন তালুকদারের নেতৃত্বে একটি বিশেষজ্ঞ মেডিকেল বোর্ড তার চিকিৎসা পরিচালনা করছে। ওই বোর্ডের সদস্য হিসেবে রয়েছেন ডা. জুবাইদা রহমানও।

এদিকে, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা এনামুল হক চৌধুরী শনিবার গণমাধ্যমকে জানিয়েছেন, মেডিক্যাল বোর্ডের সবুজ সংকেত দিলেই দলীয় চেয়ারপারসনকে নিতে ঢাকায় আসবে কাতারের রয়েল এয়ার অ্যাম্বুলেন্স।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

আসিফ মাহমুদের দুর্নীতির অভিযোগ ‘এনসিপিতে ওপেন সিক্রেট’: রাশেদ খান

বেগম জিয়ার খোঁজ নিতে ফের এভারকেয়ারে জুবাইদা রহমান

আপডেট সময় ০৪:১৪:৪৮ অপরাহ্ন, রবিবার, ৭ ডিসেম্বর ২০২৫