ঢাকা , শুক্রবার, ১৯ জুন ২০২৬, ৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
কুবি ছাত্রদলের আহ্বায়ক কমিটি ঘোষণা, নেতৃত্বে দেড় যুগ আগের শিক্ষার্থী আফগানিস্তানে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের স্মার্টফোন নিষিদ্ধ করল তালেবান এনসিপি নেতার বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ, থানায় জিডি মোহাম্মদপুরে বিএনপি নেতা নূর ইসলামকে কুপিয়ে জখম ৫৩ বছরের পুরোনো বিদ্যালয়ের নাম বদলে নিজ নামের প্রস্তাব প্রতিমন্ত্রী মীর শাহে আলমের লেবানন সংঘাত বন্ধের নিশ্চয়তা ছাড়া যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় ফিরবে না ইরান পতাকা কেনার টাকা ছিল না, পলিথিনেই আঁকল আর্জেন্টিনার স্বপ্ন; পাশে দাঁড়াল ফ্যান ক্লাব জামায়াতে কেন এত ‘স্লিপ অব টাং’? মুখ খুললেই নতুন বিতর্ক প্রধানমন্ত্রীর একজন সহকর্মী রয়েছেন, যাকে “সর্বমন্ত্রী” বলা হয় ‘ভারতে প্রবেশের পর থেকে’ নিখোঁজ ডিপজল

জনতার ভাষা বুঝতে চেষ্টা করুন: রেজাউল করীম

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০৪:২৩:৫৯ অপরাহ্ন, রবিবার, ৭ ডিসেম্বর ২০২৫
  • ১৬৫ বার পড়া হয়েছে

এবার বিভাগীয় সমাবেশ সফল করায় আটদলীয় নেতাকর্মী ও জনসাধারণের প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানিয়ে ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম বলেছেন, জনতার ভাষা বুঝতে চেষ্টা করুন। রোববার এক বিবৃতিতে তিনি এ কথা বলেন।

রেজাউল করীম বলেন, অল্পসময়ের প্রস্তুতিতে যে দক্ষতা ও আন্তরিকতার সঙ্গে এ সমাবেশগুলো আয়োজিত হয়েছে তা আন্দোলনরত আটদলের পারস্পরিক সংহতি ও সাংগঠনিক শৃঙ্খলার এক অনন্য দৃষ্টান্ত হয়ে থাকবে। কেন্দ্রীয় নেতারা কোনো বিরতি ছাড়াই দেশের আটপ্রান্তে ছুটে গিয়েছেন, স্থানীয় নেতাকর্মীরা অল্পসময়ের প্রস্তুতিতে দৃষ্টিনন্দন ও প্রভাব বিস্তারি সমাবেশ আয়োজন করে তাদের দক্ষতা ও জনসম্পৃক্ততার সাক্ষর রেখেছেন।

ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির সমাবেশে অংশ নেওয়া জনতাকে বিশেষ করে ধন্যবাদ দিয়ে বলেন, আমরা যে ৫ দফা নিয়ে আন্দোলন করছি তার প্রতি জনসাধারণের এই অকুণ্ঠ সমর্থন আমাদের দাবির যথার্থতা প্রমাণ করে। প্রতিটি সমাবেশে যে উৎসাহ ও উদ্দীপনা নিয়ে জনতা অংশগ্রহণ করেছেন তা আগামীর বাংলাদেশ নির্মাণের প্রতি জাতির প্রতিশ্রুতি আবারও ব্যক্ত হয়েছে। জনতাকে আরও অভিনন্দন। আপনাদের এ সমর্থন আমাদের সংগ্রামে সাহস যোগাবে।

পির সাহেব চরমোনাই স্থানীয় ও জাতীয় সাংবাদিকদের প্রতি বিশেষ কৃতজ্ঞতা ও শুকরিয়া জ্ঞাপন করেন। স্থানীয় প্রশাসনসহ সংশ্লিষ্ট সবার প্রতি শুকরিয়া জ্ঞাপন করেন। পির সাহেব চরমোনাই সরকারের প্রতি আহ্বান রেখে বলেন, জনতার ভাষা বুঝতে চেষ্টা করুন। সারা দেশের মানুষ জাতীয় নির্বাচন ও গণভোট আলাদা করার ব্যাপারে ঐক্যবদ্ধ হয়েছে। ফ্যাসিবাদের বিচার ও তাদের দোসরদের বিচারের ব্যাপারে সমর্থন জানিয়েছে। পিআরের পক্ষে জনতা আবারও মত দিয়েছে। তাই জনমতের প্রতি শ্রদ্ধাশীল হয়ে দাবিগুলো মেনে নিন।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

কুবি ছাত্রদলের আহ্বায়ক কমিটি ঘোষণা, নেতৃত্বে দেড় যুগ আগের শিক্ষার্থী

জনতার ভাষা বুঝতে চেষ্টা করুন: রেজাউল করীম

আপডেট সময় ০৪:২৩:৫৯ অপরাহ্ন, রবিবার, ৭ ডিসেম্বর ২০২৫