ঢাকা , বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ১৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
আসিফ মাহমুদের দুর্নীতির অভিযোগ ‘এনসিপিতে ওপেন সিক্রেট’: রাশেদ খান আদালত কক্ষে আইনজীবীর সাথে বিরিয়ানি খেয়ে কারাগারে গেলেন সাহেদ আসিফের নিজ উপজেলাতেই ৪৫৩ কোটি, ২৪০০ কোটি টাকার প্রকল্প নিয়ে প্রশ্ন ফ্যাসিস্ট সরকারের সময় জ্বালানি খাতকে পঙ্গু করে রাখা হয়েছিল: প্রধানমন্ত্রী বিএনপির দুগ্রুপের সংঘর্ষে রণক্ষেত্র ফেনী ‘যাহা বলিতেছি, সত্য বলিতেছি’- সারের মজুত নিয়ে সংসদে কৃষিমন্ত্রী ২৪ ঘণ্টার মধ্যে দুদককে ক্ষমা চাইতে হবে: আসিফ মাহমুদ আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় বিশ্বজয়ীদের রাষ্ট্রীয় সম্মাননা দেওয়ার দাবি জামায়াত এমপির ২৪ ঘণ্টার মধ্যে দুদককে ক্ষমা চাইতে হবে: আসিফ মাহমুদ মহানবী (সা.)-কে নিয়ে কটূক্তি, যুবক আটক, এলাকায় উত্তেজনা

প্রবাসে সব থেকে কম বেতনে চাকরি করে বাংলাদেশিরা: পররাষ্ট্র উপদেষ্টা

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০৪:৪৭:৫৯ অপরাহ্ন, রবিবার, ৭ ডিসেম্বর ২০২৫
  • ২৯৪ বার পড়া হয়েছে

এবার অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন বলেছেন, আমাদের শিক্ষাখাতে প্রকৃতভাবে গুরুত্ব দিতে হবে। আমি বিশ্বের বিভিন্ন দেশে ঘুরে লক্ষ্য করেছি বাংলাদেশের মানুষ সব জায়গায় রয়েছে। তবে বাইরের দেশে বাংলাদেশিরা সব থেকে কম বেতনে চাকরি করে। আজ রোববার (৭ ডিসেম্বর) সকালে নীলফামারীর কিশোরগঞ্জের মাগুড়া উচ্চবিদ্যালয়ে এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

তিনি আরও বলেন, আমাদের দেশের মানুষ প্রশিক্ষণ ও শিক্ষার অভাবে উচ্চমানের কাজে যেতে পারে না। বাইরের দেশে একই কাজ আমাদের দেশের মানুষ তাদের থেকে কম বেতনে করছে সেটি আমাদের রাষ্ট্র ব্যবস্থার একটি ব্যর্থতা। বাংলাদেশিরা একই কাজ করলেও বাইরের দেশের লোকের বেতন বেশি কারণ তাদের সরাসরি ভাইভা দিয়ে চাকরি হয়েছে।

আমাদের দেশের মানুষ বাইরে গিয়ে শিক্ষার অভাবে ভাইভা দিতে পারে না, তাছাড়া ভাষা শিক্ষার কোনো বিকল্প নেই। জাপানি ভাষায় এনফোর নামে একটা লেভেল আছে সেটা শিখতে ছয় মাসের মতো সময় লাগে। সেটি করতে পারলে জাপানিতে কাজের অনেক সুযোগ রয়েছে। আমাদের দেশের জনশক্তি রয়েছে সেটিকে প্রশিক্ষণ শিক্ষার মাধ্যমে যোগ্যতা সম্পূর্ণ করতে হবে।

এ সময় নীলফামারী জেলা প্রশাসক নায়িরুজ্জামান, জেলা পুলিশ সুপার শেখ জাহিদুল ইসলাম, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তনিমা জামান তন্বীসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

আসিফ মাহমুদের দুর্নীতির অভিযোগ ‘এনসিপিতে ওপেন সিক্রেট’: রাশেদ খান

প্রবাসে সব থেকে কম বেতনে চাকরি করে বাংলাদেশিরা: পররাষ্ট্র উপদেষ্টা

আপডেট সময় ০৪:৪৭:৫৯ অপরাহ্ন, রবিবার, ৭ ডিসেম্বর ২০২৫