ঢাকা , শুক্রবার, ১৯ জুন ২০২৬, ৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
লেবানন সংঘাত বন্ধের নিশ্চয়তা ছাড়া যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় ফিরবে না ইরান পতাকা কেনার টাকা ছিল না, পলিথিনেই আঁকল আর্জেন্টিনার স্বপ্ন; পাশে দাঁড়াল ফ্যান ক্লাব জামায়াতে কেন এত ‘স্লিপ অব টাং’? মুখ খুললেই নতুন বিতর্ক প্রধানমন্ত্রীর একজন সহকর্মী রয়েছেন, যাকে “সর্বমন্ত্রী” বলা হয় ‘ভারতে প্রবেশের পর থেকে’ নিখোঁজ ডিপজল যুক্তরাষ্ট্র-ইরান শান্তি আলোচনা স্থগিত, বাতিল জেডি ভ্যান্সের সুইজারল্যান্ড সফর সুইস ব্যাংকে বাংলাদেশিদের আমানত এক বছরে বেড়েছে প্রায় ৩,৭০০ কোটি টাকা একদলীয় শাসন কায়েমের চেষ্টা হলে জনগণ হিমালয় হয়ে দাঁড়াবে’—ডা. শফিকুর রহমান ‘শুধু হত্যাযজ্ঞ চালিয়ে সব সমস্যার সমাধান সম্ভব নয়’—ইসরায়েলকে কড়া বার্তা জেডি ভ্যান্সের সাকলায়েনের বাধ্যতামূলক অবসর নিয়ে ফের আলোচনায় পরীমনির পুরোনো মন্তব্য

এনসিপি নেতা আখতার হোসেনের বক্তব্য ‘অসত্য ও মনগড়া’- জামায়াতে ইসলামী

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০৫:৪৬:৩৮ অপরাহ্ন, রবিবার, ৭ ডিসেম্বর ২০২৫
  • ১৬০ বার পড়া হয়েছে

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্য সচিব আখতার হোসেনের অভিযোগকে ‘অসত্য, মনগড়া ও উদ্দেশ্যমূলক’ বলে আখ্যা দিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। রোববার (৭ ডিসেম্বর) এক বিবৃতিতে এ অভিযোগের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান দলটির সহকারী সেক্রেটারি জেনারেল এবং কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের প্রধান অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের।

তিনি বলেন, শনিবার (৬ ডিসেম্বর) ঢাকার বাংলামোটরে বিশ্বসাহিত্য কেন্দ্রে আয়োজিত এক অনুষ্ঠানে আখতার হোসেন যে ‘অস্ত্রের রাজনীতি’ বা ‘অস্ত্রের মহড়া’ সংক্রান্ত অভিযোগ করেছেন, তা বাস্তবতার সঙ্গে কোনো সম্পর্ক নেই। জামায়াত একটি দায়িত্বশীল, শান্তিপ্রিয় ও সুশৃঙ্খল রাজনৈতিক দল হিসেবে সবসময়ই আইনের শাসন, শান্তি-শৃঙ্খলা ও গণতান্ত্রিক মূল্যবোধ প্রতিষ্ঠায় কাজ করছে বলেও দাবি করেন তিনি।

অ্যাডভোকেট জুবায়ের বলেন, গণ-অভ্যুত্থানের পর উত্তপ্ত রাজনৈতিক পরিস্থিতিকে শান্ত রাখতে জামায়াত ধৈর্য ও সংযমের পরিচয় দিয়ে আসছে। ইতিহাসের কোনো পর্বেই দলটি সহিংসতা বা অবৈধ কর্মকাণ্ডে জড়িত নয়। তাই তার মতো একজন দায়িত্বশীল নেতার মুখে এমন বিভ্রান্তিকর ও উদ্দেশ্যমূলক বক্তব্য অত্যন্ত দুঃখজনক এবং সস্তা রাজনীতির পরিচায়ক।

বিবৃতিতে তিনি আশা প্রকাশ করেন—আখতার হোসেন তার অভিযোগ প্রত্যাহার করবেন এবং রাজনৈতিক সংস্কৃতির প্রতি দায়িত্বশীল মনোভাব দেখাবেন। পাশাপাশি রাজনৈতিক মহল, গণমাধ্যম ও দেশবাসীকে এ ধরনের মিথ্যাচার ও অপপ্রচারে বিভ্রান্ত না হওয়ার আহ্বান জানান তিনি।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

লেবানন সংঘাত বন্ধের নিশ্চয়তা ছাড়া যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় ফিরবে না ইরান

এনসিপি নেতা আখতার হোসেনের বক্তব্য ‘অসত্য ও মনগড়া’- জামায়াতে ইসলামী

আপডেট সময় ০৫:৪৬:৩৮ অপরাহ্ন, রবিবার, ৭ ডিসেম্বর ২০২৫