ঢাকা , সোমবার, ১৩ এপ্রিল ২০২৬, ৩০ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম ::
প্রয়োজনে আমরা আবারও জীবন দিতে প্রস্তুত: জামায়াতে আমির ট্রাম্প মানসিকভাবে ভারসাম্যহীন, পদচ্যুতি দরকার: সাবেক সিআইএ পরিচালক লেবানন-ইরানে হামলাকে তুরস্কের ওপর হামলা হিসেবে দেখা হবে: ইসরাইলকে এরদোগানের হুঁশিয়ারি ১০০ টাকা রিচার্জে সেবা মেলে মাত্র ৬২ টাকার, পদক্ষেপ নিচ্ছে সরকার ইরান ক্ষেপণাস্ত্র তাক করতেই হরমুজ থেকে ‘পালাল’ মার্কিন যুদ্ধজাহাজ আগামী সপ্তাহ থেকে ভারতীয় ভিসা পাবেন বাংলাদেশিরা অনলাইন জুয়াই মাদরাসার ৭০ হাজার টাকা হারিয়ে শিক্ষকের আত্মহত্যা হামলার মাত্র ৫ দিনেই ক্ষতিগ্রস্ত রেলপথ মেরামত করলো ইরান, যোগাযোগ স্বাভাবিক পারমাণবিক অস্ত্রের চেয়েও বড় যে অস্ত্র এখন ইরানের হাতে ট্রাম্পের নৌ অবরোধের হুমকি ‘অত্যন্ত হাস্যকর’: ইরানের নৌবাহিনী প্রধান

প্রধানমন্ত্রী তারেক রহমানকে শায়খ আব্দুর রাজ্জাক বিন ইউসুফের স্নেহের পরশ

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০১:৩১:৫৯ অপরাহ্ন, রবিবার, ৮ মার্চ ২০২৬
  • ৮৭ বার পড়া হয়েছে

এবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এতিম শিশু এবং ওলামামাশায়েখদের সম্মানে ইফতারি আয়োজন করেছিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ওই ইফতার মাহফিলে দেখা গেছে সৌহার্দ্যপূর্ণ অবস্থান। প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে বেশ আন্তরিকভাবে আলাপআলোচনা করেন আলেমওলামারা। এমনকি কথার এক ফাঁকে তারেক রহমানের মাথায় স্নেহের পরশ বুলিয়ে দেন শায়খ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ।

ইফতারির আগে কুশল বিনিময়ের সময় আসসুন্নাহ ফাউন্ডেশনের চেয়ারম্যান শায়খ আহমাদুল্লাহর সাথেও দীর্ঘক্ষণ আলাপ করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। জাতীয় মসজিদ বাইতুল মোকাররমের খতিব মুফতি আব্দুল মালেকও কথা বলেন তারেক রহমানের সঙ্গে। এছাড়াও আলাপ করেন খতমে নবুওয়ত সংরক্ষণ কমিটি বাংলাদেশের আমির মাওলানা আব্দুল হামিদ পীর সাহেব মধুপুর (দা.বা.)

গতকাল শনিবার (৭ মার্চ) সন্ধ্যায় যমুনায় আয়োজিত এতিম শিশু ও ওলামামাশায়েখদের সঙ্গে ইফতার মাহফিলে ধর্মমন্ত্রী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ, আসসুন্নাহ ফাউন্ডেশনের চেয়ারম্যান শায়খ আহমাদুল্লাহ, জাতীয় মসজিদ বাইতুল মোকাররমের খতিব মুফতি আব্দুল মালেক এবং আলজামিআহ আসসালাফিয়্যাহ পরিচালক শায়খ আব্দুর রাজ্জাক বিন ইউসুফসহ প্রমুখ অংশ নেন।

এতিম শিশু ও আলেমওলামাদের পাশাপাশি ইফতার মাহফিলে আরও উপস্থিত ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ, সমাজ কল্যাণ বিষয়ক মন্ত্রী প্রফেসর ডা এজেডএম জাহিদ হোসেন, এলজিআরডি প্রতিমন্ত্রী মীর শাহ আলম, জাতীয় সংসদের হুইপ মিয়া নুরুদ্দিন আহম্মেদ অপু।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

প্রয়োজনে আমরা আবারও জীবন দিতে প্রস্তুত: জামায়াতে আমির

প্রধানমন্ত্রী তারেক রহমানকে শায়খ আব্দুর রাজ্জাক বিন ইউসুফের স্নেহের পরশ

আপডেট সময় ০১:৩১:৫৯ অপরাহ্ন, রবিবার, ৮ মার্চ ২০২৬