ঢাকা , শুক্রবার, ০১ মে ২০২৬, ১৭ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
ব্যারাক থেকে বেরিয়ে নিখোঁজ কলাবাগান থানার এসআই রাকিবুল সরকার-বিরোধী দলের যে কেউ ব্যর্থ হলে পুরো সংসদ ব্যর্থ হবে: প্রধানমন্ত্রী কুষ্টিয়া সীমান্তে বিজিবির সফল অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় মাদকদ্রব্য উদ্ধার এবার আগুনে পুড়লো টিসিবির পণ্য, খালি হাতে ফিরলো নিম্নআয়ের মানুষ নিজের প্রাক্তন কলেজের শিক্ষার্থীদের সঙ্গে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা বিনিময় সাবেক প্রতিমন্ত্রী-এমপিসহ ৪০ জনের নামে সন্ত্রাসবিরোধী আইনে মামলা ঝড়ে ভেঙে গেছে মসজিদের মূল অংশ, বারান্দায় নামাজ পড়ছেন মুসল্লিরা বিশ্ব গণমাধ্যম স্বাধীনতা সূচকে ৩ ধাপ পেছালো বাংলাদেশ কেরোসিন তেল কি অপবিত্র মে মাসে জ্বালানি তেলের দাম অপরিবর্তিত থাকবে

দেশের ২ হাজার ৮৪৭টি গ্রামে প্রাথমিক বিদ্যালয় নেই: শিক্ষামন্ত্রী

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ১২:১৪:৪৩ অপরাহ্ন, বুধবার, ৮ এপ্রিল ২০২৬
  • ৮৮ বার পড়া হয়েছে

এবার শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন জানিয়েছেন, সারা দেশে ২ হাজার ৮৪৭টি গ্রামে প্রাথমিক বিদ্যালয় নেই। বুধবার (৮ এপ্রিল) জাতীয় সংসদের প্রথম অধিবেশনে লিখিত প্রশ্নোত্তরে তিনি এ তথ্য জানান।  

এদিকে ফেনী২ আসনের সংসদ সদস্য জয়নাল আবদিন লিখিত প্রশ্নে বলেন, বর্তমানে দেশের প্রতিটি গ্রামে প্রাথমিক বিদ্যালয় রয়েছে কিনা; না থাকলে, প্রাথমিক বিদ্যালয়বিহীন নামসহ গ্রামের সংখ্যা কত? ওই গ্রামগুলোতে সরকারি উদ্যোগে প্রাথমিক বিদ্যালয় প্রতিষ্ঠার পরিকল্পনা সরকারের আছে কিনা?

উত্তরে শিক্ষামন্ত্রী বলেন, না, দেশের প্রতিটি গ্রামে প্রাথমিক বিদ্যালয় নেই। সারা দেশে বিদ্যালয়বিহীন গ্রামের সংখ্যা ঢাকা বিভাগে ৭১৭টি, চট্টগ্রাম বিভাগে ৮১৮টি, রাজশাহী বিভাগে ৩৫৫টি, রংপুর বিভাগে ৩৭টি, খুলনা বিভাগে ৩৪৯টি, বরিশাল বিভাগে ৪৫টি, সিলেট বিভাগে ২৬০টি ময়মনসিংহ বিভাগে ২৬৬টি; সর্বমোট ২৮৪৭টি। 

তিনি আরও বলেন, ভবিষ্যতে বিদ্যালয়বিহীন গ্রামে বিদ্যালয় স্থাপনের প্রস্তাব পাওয়া গেলে বিদ্যালয় প্রতিষ্ঠার প্রয়োজনীয়তা এ সংক্রান্ত শর্তাদি বিবেচনা সাপেক্ষে ব্যবস্থা গ্রহণ করা হবে।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

ব্যারাক থেকে বেরিয়ে নিখোঁজ কলাবাগান থানার এসআই রাকিবুল

দেশের ২ হাজার ৮৪৭টি গ্রামে প্রাথমিক বিদ্যালয় নেই: শিক্ষামন্ত্রী

আপডেট সময় ১২:১৪:৪৩ অপরাহ্ন, বুধবার, ৮ এপ্রিল ২০২৬