ঢাকা , শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬, ২৭ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম ::
শেষ আবদার পূরণ হলো না: পিআইসিইউতে বাবার সামনে পানির জন্য কাঁদতে কাঁদতেই নিভে গেল আকিরা বাউফলে তিনটি বসতঘর পুড়ে ছাই, প্রায় ২০ লাখ টাকার ক্ষয়ক্ষতি ইরানের হরমুজ নিয়ন্ত্রণ: ক্রিপ্টোতে টোল আদায়, ব্যারেল প্রতি গুনতে হবে ১ ডলার মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে প্রবাসী কল্যাণমন্ত্রীর সাক্ষাৎ, ফের খুলছে শ্রমবাজার আবু সাঈদের মরদেহে গুলির অস্তিত্ব প্রমাণ হয়নি: আসামিপক্ষের আইনজীবী হেলিকপ্টারে গিয়ে নয়, নিজ কক্ষে বসেই দেখব কোন স্কুলে কী হচ্ছে: শিক্ষামন্ত্রী ভোট বর্জন করলেন শেরপুর-৩ আসনের জামায়াতের প্রার্থী দ্বিপাক্ষিক সম্পর্ক মজবুত করতে রাশিয়ান দূতাবাসে মাওলানা মামুনুল হক এই সরকারের অধীনে প্রথম নির্বাচনেই কারচুপি-অনিয়ম ঘটছে: পরওয়ার ‘জঙ্গি এমপি’ অপবাদে খেলাফত মজলিসের সংসদ সদস্যের বিশেষ অধিকারের নোটিশ

বিএনপি নেতার পাম্প থেকে ৫০ হাজার লিটার পেট্রল গায়েব, ম্যানেজার গ্রেপ্তার

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ১০:১৮:২৩ পূর্বাহ্ন, বুধবার, ৮ এপ্রিল ২০২৬
  • ৪৬ বার পড়া হয়েছে

এবার ময়মনসিংহের গৌরীপুরে মো. আজিজুল হক নামে এক বিএনপি নেতার মালিকানাধীন ফিলিং স্টেশন থেকে প্রায় ৫০ হাজার লিটার পেট্রল গায়েব হওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় ফিলিং স্টেশনের ম্যানেজার জলিল হেসেন রিফাতকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার রিফাত উপজেলার গৌরীপুর ইউনিয়নের হিম্মতনগর গ্রামের মো. উসমান গণির ছেলে। অপরদিকে আজিজুল হক উপজেলা বিএনপির সদস্য সচিব।

গতকাল মঙ্গলবার (৭ এপ্রিল) ময়মনসিংহ জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালতের অভিযানে এ তথ্য উঠে আসে। অভিযানের নেতৃত্ব দেন জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নুরুল হুদা মনির। এদিকে মঙ্গলবার রাতেই ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনে জেলা প্রশাসকের কার্যালয়ের সার্টিফিকেট সহকারী আফসারুল ইসলাম বাদী হয়ে গৌরীপুর থানায় মামলা করেন।

মামলা সূত্রে জানা যায়, জ্বালানি সংকট মোকাবিলায় মঙ্গলবার নিরীক্ষা অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নির্বাহী ম্যাজিস্ট্রেট জানতে পারেন, উপজেলার কলতাপাড়া বাজারে অবস্থিত মেসার্স সোয়াদ ফিলিং স্টেশন এ মাসের ১, ২ ও ৩ তারিখে ১৩ হাজার ৫০০ লিটার করে ৪০ হাজার ৫০০ লিটার পেট্রল এবং ৬ ও ৭ এপ্রিল ৯ হাজার লিটার করে ১৮ হাজার লিটার পেট্রল বরাদ্দ পায়। এ ফিলিং স্টেশনে কিশোরগঞ্জের ভৈরববাজার ডিপো থেকে সর্বমোট চলতি মাসে এখন পর্যন্ত ৫৮ হাজার ৫০০ লিটার পেট্রল দেওয়া হয়।

তবে ম্যানেজার মো. জলিল হোসেন রিফাত ভ্রাম্যমাণ আদালতকে নিশ্চিত করেন, ডিপো থেকে চলতি মাসে এ পর্যন্ত ৯ হাজার লিটার পেট্রল বিতরণ করা হয়েছে। এরই প্রেক্ষিতে ভ্রাম্যমাণ আদালত নিশ্চিত হয়ফিলিং স্টেশনটি অবৈধভাবে তেল ব্যবসা বা মজুতের সঙ্গে জড়িত রয়েছে।

এদিকে গৌরীপুর উপজেলা বিএনপির সদস্য সচিব হাফেজ মো. আজিজুল হক বলেন, ফিলিং স্টেশনের ম্যানেজারের কয়েক দিন হলো নিয়োগ হয়েছে। ভ্রাম্যমাণ আদালত পরিচালনার সময় আমার ম্যানেজার সঠিক তথ্য উপস্থাপন করতে পারেননি। যে পরিমাণ তেল পেয়েছি, তার সবটুকুই বিক্রি করেছি। কিন্তু এই ঘটনাকে কেন্দ্র করে আমার ও ফিলিং স্টেশনের নামে মিথ্যা অপপ্রচার করা হচ্ছে। গৌরীপুর থানার ওসি মো. কামরুল হাসান জানান, অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে। জ্বালানি তেল মজুত ও কালোবাজারির সঙ্গে জড়িত অন্যদের শনাক্তে তদন্ত চলছে।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

শেষ আবদার পূরণ হলো না: পিআইসিইউতে বাবার সামনে পানির জন্য কাঁদতে কাঁদতেই নিভে গেল আকিরা

বিএনপি নেতার পাম্প থেকে ৫০ হাজার লিটার পেট্রল গায়েব, ম্যানেজার গ্রেপ্তার

আপডেট সময় ১০:১৮:২৩ পূর্বাহ্ন, বুধবার, ৮ এপ্রিল ২০২৬