ঢাকা , সোমবার, ১৩ এপ্রিল ২০২৬, ৩০ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম ::
প্রয়োজনে আমরা আবারও জীবন দিতে প্রস্তুত: জামায়াতে আমির ট্রাম্প মানসিকভাবে ভারসাম্যহীন, পদচ্যুতি দরকার: সাবেক সিআইএ পরিচালক লেবানন-ইরানে হামলাকে তুরস্কের ওপর হামলা হিসেবে দেখা হবে: ইসরাইলকে এরদোগানের হুঁশিয়ারি ১০০ টাকা রিচার্জে সেবা মেলে মাত্র ৬২ টাকার, পদক্ষেপ নিচ্ছে সরকার ইরান ক্ষেপণাস্ত্র তাক করতেই হরমুজ থেকে ‘পালাল’ মার্কিন যুদ্ধজাহাজ আগামী সপ্তাহ থেকে ভারতীয় ভিসা পাবেন বাংলাদেশিরা অনলাইন জুয়াই মাদরাসার ৭০ হাজার টাকা হারিয়ে শিক্ষকের আত্মহত্যা হামলার মাত্র ৫ দিনেই ক্ষতিগ্রস্ত রেলপথ মেরামত করলো ইরান, যোগাযোগ স্বাভাবিক পারমাণবিক অস্ত্রের চেয়েও বড় যে অস্ত্র এখন ইরানের হাতে ট্রাম্পের নৌ অবরোধের হুমকি ‘অত্যন্ত হাস্যকর’: ইরানের নৌবাহিনী প্রধান

থানায় গিয়ে ওসিকে না পেয়ে চেয়ারে বসলেন এমপি, ভিডিও ভাইরাল

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০২:৪৪:৪৮ অপরাহ্ন, বুধবার, ৮ এপ্রিল ২০২৬
  • ৪৮ বার পড়া হয়েছে

এবার ময়মনসিংহের ফুলপুরে থানায় গিয়ে ওসিকে না পেয়ে চেয়ারে গিয়ে বসেছেন স্থানীয় সংসদ সদস্য মুফতি মুহাম্মাদুল্লাহ। এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। আর এ নিয়ে ফেসবুকে চলছে আলোচনাসমালোচনা। গত ৫ এপ্রিল সকালে ফুলপুর থানায় এমন ঘটনা ঘটে। তবে দুজনই এ বিষয়ে পাল্টা যুক্তি উপস্থাপন করেছেন।

সূত্র জানায়, গত ৫ এপ্রিল ফুলপুর থানার ওসি ময়মনসিংহ পুলিশ লাইনে প্যারেডে অংশ নিতে সকাল সোয়া ৭টায় ময়মনসিংহে যান। এদিন সকাল ১০টার দিকে হঠাৎ থানায় উপস্থিত হন স্থানীয় এমপি মুফতি মুহাম্মাদুল্লাহ। থানায় ওসির চেয়ারের পাশে অন্য চেয়ারে না বসে তিনি ওসির চেয়ারে বসেন এবং উপস্থিত কর্মকর্তাদের সঙ্গে কিছুক্ষণ মতবিনিময় করে চলে যান।

তবে এ ঘটনার ভিডিও ওই দিন প্রকাশিত না হলেও গত সোমবার সন্ধ্যার পর হঠাৎ সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে। ভাইরাল ভিডিওতে দেখা যায়, ওসির চেয়ারে বসে আছেন সংসদ সদস্য মুফতি মুহাম্মাদুল্লাহ। তার পাশে থানার অন্যান্য পুলিশ কর্মকর্তারা বসে আছেন। এ সময় তিনি সামনে দাঁড়িয়ে থাকা এক পুলিশ কর্মকর্তাকে নির্দেশনা দিচ্ছেন।

এ বিষয়ে ফুলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রাশেদুল হাসান রাশেদ বলেন, ‘ওই দিন পুলিশ লাইনে আমার মাস্টার প্যারেড ছিল। সকাল সোয়া ৭টার দিকে আমি সে উদ্দেশ্যে রওনা হই। ওই দিন সংসদ সদস্যের থানায় আসার কোনো পূর্বসূচি ছিল না, কিংবা আমাকে আগে থেকে কিছু জানানো হয়নি। এমপি সাহেবের গাড়ি থানা প্রাঙ্গণে ঢোকার পর তাকে জানানো হয়, ওসি থানায় নেই। তারপরও তিনি থানায় প্রবেশ করেন।তিনি আরো বলেন, ‘আমার কক্ষে ঢুকে প্রথমে তিনি আমার চেয়ারে বসতে ইতস্তত বোধ করেন। কিন্তু তার সঙ্গে থাকা লোকজন তাকে আমার চেয়ারে বসতে বলেন। পরে তিনি কিছুক্ষণ বসে কথা বলে চলে যান।

এ বিষয়ে সংসদ সদস্য মুফতি মুহাম্মাদুল্লাহর মোবাইল ফোনে একাধিকবার কল দিয়ে তিনি রিসিভ করেননি। তবে প্রথমবার তিনি কয়েকজন সাংবাদিকের সঙ্গে কথা বলেন। সে সময় তিনি জানান, ওই দিন তিনি থানা পরিদর্শনে গিয়েছিলেন। কিন্তু ওসি থানায় ছিলেন না। পরে চলে যেতে চাইলে সেখানে থাকা কর্মকর্তারা তাকে জোর করে নিয়ে ওসির চেয়ারে বসান। পরে তিনি কিছুক্ষণ বসে উপস্থিত কর্মকর্তাদের সঙ্গে আলাপ করে চলে আসেন। এ সময় তিনি ওসির চেয়ারে বসাকে কোনো অপরাধ মনে করেন না বলেও জানান।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

প্রয়োজনে আমরা আবারও জীবন দিতে প্রস্তুত: জামায়াতে আমির

থানায় গিয়ে ওসিকে না পেয়ে চেয়ারে বসলেন এমপি, ভিডিও ভাইরাল

আপডেট সময় ০২:৪৪:৪৮ অপরাহ্ন, বুধবার, ৮ এপ্রিল ২০২৬