ঢাকা , রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ২২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
রাষ্ট্রপতি হিসেবে প্রথমবার আজ ঠাকুরগাঁও যাচ্ছেন মির্জা ফখরুল সাভারে পুলিশ কর্মকর্তাকে পিটিয়ে হত্যা বাড্ডায় ফার্নিচারের গোডাউনে ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে ৪ ইউনিট একাই নদী পরিষ্কার করে তাক লাগিয়ে দিলেন যুবক, পেলেন বিদেশি প্রতিষ্ঠানে চাকরি ইরানের হামলার পর সংঘাতরত এলাকা ছেড়ে গেছে মার্কিন বিমানবাহী রণতরী যে নিজের পরিচয় গোপন করে অপকর্ম করে, সেই বড় গুপ্ত: জামায়াত আমির গ্যাস ও বিদ্যুতের বর্তমান সংকটের জন্য বিগত সরকার দায়ী: ডিএসসিসি প্রশাসক নো গ্যাস নো বিল, নো সার্ভিস নো ট্যাক্স: রুমিন ফারহানা ছয় দফা না মানলে সরকার পতনে এক দফা: নাসীরুদ্দীন পাটওয়ারী কানাডায় ২ শিশুকে ৯ মাস যৌন নিপীড়ন, প্রবাসী আর্ট শিক্ষক গ্রেপ্তার

এনসিপিতে যোগ দিলেন ড. মুহাম্মদ ইউনূস পরিবারের সদস্যসহ ৭ শতাধিক নেতাকর্মী

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ১১:৪৩:৪১ পূর্বাহ্ন, শুক্রবার, ৮ মে ২০২৬
  • ২৪৪ বার পড়া হয়েছে

এবার চট্টগ্রামে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উদ্যোগে আয়োজিত এক যোগদান অনুষ্ঠানে ড. মুহাম্মদ ইউনূসের পরিবারের এক সদস্যসহ বিভিন্ন শ্রেণিপেশার সাত শতাধিক ব্যক্তি আনুষ্ঠানিকভাবে দলাটতে যোগ দিয়েছেন। বৃহস্পতিবার (৭ মে) বিকেলে চট্টগ্রাম প্রেস ক্লাবের জুলাই গণঅভ্যুত্থান হলে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

এনসিপিতে যোগদানকারীদের মধ্যেকনটেন্ট ক্রিয়েটর, শিক্ষক, চিকিৎসক, সাংবাদিক, প্রকৌশলী ও ব্যবসায়ীদের পাশাপাশি এলডিপি ও বিএনপির কয়েকজন নেতাকর্মীও ছিলেন। অনুষ্ঠানে এনসিপির আহ্বায়ক ও জাতীয় সংসদের বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম এবং দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক ও কুমিল্লা৪ আসনের সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ নবাগতদের ফুলেল শুভেচ্ছা জানান।

প্রধান অতিথির বক্তব্যে নাহিদ ইসলাম বলেন, চট্টগ্রামের ইতিহাস আন্দোলনসংগ্রামের ইতিহাস। সূর্য সেন ও প্রীতিলতার মতো বিপ্লবীদের চেতনা ধারণ করেই এনসিপি চট্টগ্রামকে আরো সুসংগঠিত করবে।

এনসিপির চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক এস এম সুজা উদ্দিনের সভাপতিত্বে এবং মহানগরীর যুগ্ম সমন্বয়কারী আরিফ মঈনুদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠানে কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা উপস্থিত ছিলেন।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

রাষ্ট্রপতি হিসেবে প্রথমবার আজ ঠাকুরগাঁও যাচ্ছেন মির্জা ফখরুল

এনসিপিতে যোগ দিলেন ড. মুহাম্মদ ইউনূস পরিবারের সদস্যসহ ৭ শতাধিক নেতাকর্মী

আপডেট সময় ১১:৪৩:৪১ পূর্বাহ্ন, শুক্রবার, ৮ মে ২০২৬