ঢাকা , রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ২২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
রাষ্ট্রপতি হিসেবে প্রথমবার আজ ঠাকুরগাঁও যাচ্ছেন মির্জা ফখরুল সাভারে পুলিশ কর্মকর্তাকে পিটিয়ে হত্যা বাড্ডায় ফার্নিচারের গোডাউনে ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে ৪ ইউনিট একাই নদী পরিষ্কার করে তাক লাগিয়ে দিলেন যুবক, পেলেন বিদেশি প্রতিষ্ঠানে চাকরি ইরানের হামলার পর সংঘাতরত এলাকা ছেড়ে গেছে মার্কিন বিমানবাহী রণতরী যে নিজের পরিচয় গোপন করে অপকর্ম করে, সেই বড় গুপ্ত: জামায়াত আমির গ্যাস ও বিদ্যুতের বর্তমান সংকটের জন্য বিগত সরকার দায়ী: ডিএসসিসি প্রশাসক নো গ্যাস নো বিল, নো সার্ভিস নো ট্যাক্স: রুমিন ফারহানা ছয় দফা না মানলে সরকার পতনে এক দফা: নাসীরুদ্দীন পাটওয়ারী কানাডায় ২ শিশুকে ৯ মাস যৌন নিপীড়ন, প্রবাসী আর্ট শিক্ষক গ্রেপ্তার

ইরানের হামলার পর সংঘাতরত এলাকা ছেড়ে গেছে মার্কিন বিমানবাহী রণতরী

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০৯:৪২:৫২ পূর্বাহ্ন, রবিবার, ৬ সেপ্টেম্বর ২০২৬
  • ৬ বার পড়া হয়েছে

এবার যুক্তরাষ্ট্রের একটি বিমানবাহী রণতরী ও নৌবাহিনীর যুদ্ধজাহাজে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলার দাবি করেছে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) তাদের দাবি, হামলায় দুই যুদ্ধজাহাজই ক্ষতিগ্রস্ত হয়ে এলাকা ছেড়ে চলে গেছে। তবে মার্কিন সামরিক বাহিনীর সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) বলছে, ইরানের ছোড়া ক্ষেপণাস্ত্র যুক্তরাষ্ট্রের দুই যুদ্ধজাহাজে আঘাত করেনি এবং এতে কোনো মার্কিন সেনা আহত হননি।

বার্তাসংস্থা আনাদোলু বলছে, হামলায় ওই বিমানবাহী রণতরী ও যুদ্ধজাহাজ ক্ষতিগ্রস্ত হয়েছে এবং পরে সেগুলো ওই এলাকা ছেড়ে গেছে বলে দাবি করেছে আইআরজিসি। ইরানের রাষ্ট্রীয় বার্তাসংস্থা ইরনার প্রকাশিত এক বিবৃতিতে আইআরজিসি জানিয়েছে, তাদের অ্যারোস্পেস ফোর্স ওই দুই মার্কিন যুদ্ধজাহাজ লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ছোড়ে।

আইআরজিসির দাবি, মার্কিন যুদ্ধজাহাজ দুটি ইরানি জাহাজকে হয়রানি করছিল এবং সমুদ্রপথে অবরোধে অংশ নিচ্ছিল। হামলায় ক্ষতিগ্রস্ত হওয়ার পর দুটি যুদ্ধজাহাজইসংঘর্ষের এলাকাছেড়ে যায় বলে দাবি করেছে তারা। আইআরজিসি আরও দাবি করেছে, মার্কিন সামরিক বাহিনীর সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) দুটি নৌযানে হামলার বিষয়টি স্বীকার করেছে। এটিকে নিজেদের অভিযানেরই স্বীকৃতি হিসেবে উল্লেখ করেছে আইআরজিসি।

ইরানের এই বাহিনী হুঁশিয়ারি দিয়ে বলেছে, যুক্তরাষ্ট্রের সামরিক অভিযান অব্যাহত থাকলে ইরানের সশস্ত্র বাহিনী আরওতীব্রজবাব দেবে। এর আগে শনিবার (৫ সেপ্টেম্বর) আইআরজিসির নৌবাহিনী জানিয়েছিল, যুক্তরাষ্ট্রের ইরানি তেলবাহী জাহাজে হামলার জবাবে তারা হরমুজ প্রণালিতে তিনটি তেলবাহী ট্যাংকার এবং অন্যত্র যুক্তরাষ্ট্রের সঙ্গে সংশ্লিষ্ট তিনটি জাহাজকে লক্ষ্যবস্তু করেছে।

তবে সেন্টকম জানিয়েছে, আঞ্চলিক জলসীমায় টহলরত যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর দুটি যুদ্ধজাহাজ লক্ষ্য করে ইরান ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়েছিল। জাহাজ দুটি হামলা এড়িয়ে যেতে সক্ষম হয়েছে এবং এতে কোনো মার্কিন সেনা আহত হননি। সেন্টকম আরও জানিয়েছে, এর পর যুক্তরাষ্ট্রের বাহিনী ইরানের তিনটি অপরিশোধিত তেলবাহী ট্যাংকারে হামলা চালিয়েছে। চলতি বছরের ফেব্রুয়ারিতে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানে হামলা শুরু করার পর থেকেই এই সংঘাত চলছে।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

রাষ্ট্রপতি হিসেবে প্রথমবার আজ ঠাকুরগাঁও যাচ্ছেন মির্জা ফখরুল

ইরানের হামলার পর সংঘাতরত এলাকা ছেড়ে গেছে মার্কিন বিমানবাহী রণতরী

আপডেট সময় ০৯:৪২:৫২ পূর্বাহ্ন, রবিবার, ৬ সেপ্টেম্বর ২০২৬