ঢাকা , মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
সরকারের নজিরবিহীন অদক্ষতার খেসারত দিতে হচ্ছে দেশের ১৮ কোটি মানুষকে: নাহিদ ইসলাম প্রেমের প্রস্তাবে রাজি না হওয়ায় পঞ্চম শ্রেণির ছাত্রীর ৫ দাঁত ভেঙে দিল যুবক রাশিয়ার নির্বাচনে রেকর্ড ভোটে জয় পেল পুতিনের দল তারেক রহমানের বক্তব্যে বিশ্বনেতারা আলোড়িত হবেন: রাষ্ট্রদূত বঙ্গোপসাগরে নিম্নচাপ, সব সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত জাতিসংঘে ‘আমাদের’ বিরাট পদোন্নতি, বলে উচ্ছ্বাস ড. ইউনূসের বিশ্বজুড়ে ডিজেলের সংকট, স্বস্তি মিলবে না ২০২৭ সালেও এবার সৌদি আরবের পাশে দাঁড়াচ্ছে যুক্তরাজ্য-ফ্রান্স এবার নিজের কৃতিত্ব দেখাতে ‘ট্রাম্প টিভি’ চালু করলেন ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্র-ইসরায়েলকে মধ্যপ্রাচ্য ছাড়ার সতর্কবার্তা ইরানের

স্ত্রী নাসরিন সিদ্দিকীর জানাজায় কান্নায় ভেঙে পড়লেন বঙ্গবীর কাদের সিদ্দিকী

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০৮:০৩:৪৯ অপরাহ্ন, রবিবার, ৮ জুন ২০২৫
  • ৫৯৬ বার পড়া হয়েছে

কৃষক শ্রমিক জনতা লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য ও বঙ্গবীর কাদের সিদ্দিকীর স্ত্রী নাসরিন কাদের সিদ্দিকীর প্রথম নামাজে জানাজা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (৮ জুন) বাদ জোহর টাঙ্গাইল শহরের পিটিআই মাঠে জানাজা অনুষ্ঠিত হয়। জানাজায় কান্নায় ভেঙে পড়েন কাদের সিদ্দিকী।

নাসরিন সিদ্দিকী মৃত্যুকালে ৭০ বছর বয়সে পৌঁছেছিলেন। তিনি টাঙ্গাইলের কুমুদিনী কলেজের সাবেক অধ্যক্ষ নার্গিস হামিদ কোরেশীর মেয়ে।

রবিবার সকালে তাঁর মরদেহ বহনকারী অ্যাম্বুলেন্স টাঙ্গাইল শহরের পৈতৃক বাসভবন সিদ্দিকী কটেজে পৌঁছায়। সেখান থেকে রাজনৈতিক সহকর্মী, সমর্থক, আত্মীয়স্বজন ও সাধারণ মানুষ তাঁর শেষবারের মতো মুখদর্শনের জন্য ভিড় করেন।

জানাজায় অংশ নেন কাদের সিদ্দিকীর ভাই ও সাবেক মন্ত্রী আব্দুল লতিফ সিদ্দিকী, কাদের সিদ্দিকীর ছেলে দ্বীপ সিদ্দিকী, কৃষক শ্রমিক জনতা লীগের সাধারণ সম্পাদক খোকা (বীরপ্রতীক), টাঙ্গাইল জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট ফরহাদ ইকবাল, জেলা জামায়াতে ইসলামীর আমির আহসান হাবীব মাসুদসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতাকর্মীরা।

বাদ আসর কালিহাতী উপজেলার ছাতিহাটি গ্রামে নাসরিন সিদ্দিকীর দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হয়। এরপর পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়। জানাজায় উপস্থিত ছিলেন সাবেক পররাষ্ট্র প্রতিমন্ত্রী আবুল হাসান চৌধুরী কায়সার, কাদের সিদ্দিকীর ভাই মুরাদ সিদ্দিকী, আজাদ সিদ্দিকী এবং স্থানীয় শত শত মানুষ।

গত ২২ মে নাসরিন সিদ্দিকীর মস্তিষ্কে রক্তক্ষরণ হলে তাঁকে দ্রুত ঢাকার নিউরোসায়েন্সেস হাসপাতালে ভর্তি করা হয়। পরে স্কয়ার হাসপাতালের আইসিইউতে স্থানান্তর করা হয় এবং সেখানে তাঁর মস্তিষ্কে অস্ত্রোপচার করা হয়। ২২ মে থেকে তিনি অচেতন অবস্থায় লাইফ সাপোর্টে ছিলেন।

অবশেষে শনিবার (৭ জুন) দিবাগত রাত ১১টায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তাঁর মৃত্যুতে টাঙ্গাইলে শোকের ছায়া নেমে এসেছে। নেতাকর্মী ও সাধারণ মানুষের চোখে জল নিয়ে বিদায় জানানো হয় নাসরিন সিদ্দিকীকে।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

সরকারের নজিরবিহীন অদক্ষতার খেসারত দিতে হচ্ছে দেশের ১৮ কোটি মানুষকে: নাহিদ ইসলাম

স্ত্রী নাসরিন সিদ্দিকীর জানাজায় কান্নায় ভেঙে পড়লেন বঙ্গবীর কাদের সিদ্দিকী

আপডেট সময় ০৮:০৩:৪৯ অপরাহ্ন, রবিবার, ৮ জুন ২০২৫