ঢাকা , বুধবার, ০১ জুলাই ২০২৬, ১৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
আইভরিকোস্টকে ২–১ গোলে হারিয়ে শেষ ১৬-য় ব্রাজিলের মুখোমুখি নরওয়ে হালান্ডের শেষ মুহূর্তের গোলে নরওয়ের রুদ্ধশ্বাস জয়, শেষ ষোলো নিশ্চিত নুসার দুর্দান্ত গোলে ১-০ ব্যবধানে এগিয়ে নরওয়ে দুরন্ত ফ্রান্সকে হারানোর কঠিন মিশনে সুইডেন সংসদে স্বরাষ্ট্রমন্ত্রীকে ভুলে ধন্যবাদ দিলেন আমির হামজা কর্ণফুলীতে ফিশিং ভেসেলে বিস্ফোরণ, ৬ নাবিক দগ্ধ আনচেলত্তি ফ্যাক্টরেই বিশ্বকাপে এক প্রজন্মের সবচেয়ে বড় ব্যর্থতা এড়াল ব্রাজিল জাতীয় সংসদে আইনজীবীর পোশাকে রুমিন ফারহানা, সংসদে আলোচনা ‘ধন্যবাদ বাংলাদেশ, আমরা ব্রাজিলিয়ানরাও তোমাদের ভালোবাসি‘ জার্মান সেই গণিতবিদকে এক হাত নিলেন নেইমার

ভারতের বিরুদ্ধে প্রতিশোধ নেওয়ায় ফ্রন্টলাইন সৈন্যদের প্রশংসা করলেন পাকিস্তানের সেনাপ্রধান আসিম মুনির

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ১০:৫৪:২১ পূর্বাহ্ন, রবিবার, ৮ জুন ২০২৫
  • ২৪৩ বার পড়া হয়েছে

ঈদুল আজহার দিনে নিয়ন্ত্রণ রেখায় (LoC) মোতায়েন ফ্রন্টলাইন সৈন্যদের সঙ্গে ঈদ উদযাপন করে তাদের সাহসিকতা ও দেশপ্রেমের প্রশংসা করেছেন পাকিস্তানের সেনাবাহিনী প্রধান ফিল্ড মার্শাল সৈয়দ আসিম মুনির। তিনি বলেন, ভারতের সাম্প্রতিক উসকানিমূলক হামলার জবাবে যে প্রতিশোধ নেওয়া হয়েছে, তা নারী, শিশু ও বৃদ্ধসহ নিরীহ পাকিস্তানি নাগরিকদের জন্য একটি উপযুক্ত জবাব।

শনিবার পাকিস্তানের আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এক বিবৃতিতে জানায়, সীমান্তে মোতায়েন সৈন্যদের সঙ্গে ঈদ উদযাপনের সময় জেনারেল মুনির বলেন, “আপনারা সাহসিকতা ও কার্যকর প্রতিক্রিয়ার মাধ্যমে দেশের নিরীহ মানুষের প্রাণহানির যথার্থ প্রতিশোধ নিয়েছেন।”

সেনাবাহিনীর মিডিয়া শাখা আরও জানায়, সফরের সূচনা হয় ঈদের নামাজের মাধ্যমে, যেখানে শহীদদের আত্মত্যাগ এবং পাকিস্তানের শান্তি, স্থিতিশীলতা ও সমৃদ্ধির জন্য বিশেষ মোনাজাত করা হয়।

ফিল্ড মার্শাল মুনির বলেন, “ফ্রন্টলাইনে থেকে পরিবার থেকে দূরে ঈদ উদযাপন করা একটি মহৎ জাতীয় কর্তব্য। এটাই হলো মাতৃভূমির নিরাপত্তার জন্য সর্বোচ্চ আত্মত্যাগের প্রতীক।”

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আইভরিকোস্টকে ২–১ গোলে হারিয়ে শেষ ১৬-য় ব্রাজিলের মুখোমুখি নরওয়ে

ভারতের বিরুদ্ধে প্রতিশোধ নেওয়ায় ফ্রন্টলাইন সৈন্যদের প্রশংসা করলেন পাকিস্তানের সেনাপ্রধান আসিম মুনির

আপডেট সময় ১০:৫৪:২১ পূর্বাহ্ন, রবিবার, ৮ জুন ২০২৫