ঢাকা , মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
সালথায় আধিপত্য বিস্তার নিয়ে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, আহত ২০ আগে বলত ‘রাজাকার-যুদ্ধাপরাধী’, এখন বলছে ‘গুপ্ত’: জাহিদুল ইসলাম মন্ত্রীর কাছ থেকে শুনি, তার লম্বা এ কারণে বিদ্যুৎ চলে যায়: ডেপুটি স্পিকার অনিয়ম-দুর্নীতি এবং স্বেচ্ছাচারিতা দেশটাকে খেয়ে ফেলছে: এটিএম আজহার সম্পত্তি হস্তান্তর বিল নিয়ে ছাত্রশিবিরের তীব্র প্রতিবাদ নিরাপত্তায় যুক্তরাষ্ট্র যথেষ্ট নয়, উপসাগরীয় দেশগুলোকে স্বনির্ভর হতে বলল কাতার বিরোধীদলীয় নেতার জন্য হায়াতে তাইয়্যেবার দোয়া করলেন স্বরাষ্ট্রমন্ত্রী বিরোধী দলীয় নেতাকে দেড়শ টাকার খাবারের দাওয়াত দিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ফিরলে ফাঁসির কাষ্ঠে নিতে জুলাই শহীদদের পরিবারই যথেষ্ট: সারজিস কানে শোনে না, কথাও বলতে পারে না তবুও রঙের ভাষায় স্বপ্ন আঁকে সাবা

‘সময় ভালো যাচ্ছে না, তবে আশাবাদী আমি’— তরুণদের উদ্দেশে মির্জা ফখরুল

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ১১:১২:১২ অপরাহ্ন, মঙ্গলবার, ৮ জুলাই ২০২৫
  • ৮৪১ বার পড়া হয়েছে

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, “সময় তো ভালো যাচ্ছে না এখন, অনেকেই অনেক কথা বলছেন।” তবে একইসঙ্গে তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, “আমি সবসময় আশাবাদী মানুষ। আমি মনে করি, এরপর ভালো সময় আসবে, আরও ভালো সময় আসবে।”

আজ মঙ্গলবার (৮ জুলাই) সন্ধ্যায় বাংলা একাডেমিতে অনুষ্ঠিত ‘সিভিল ডিসকোর্স ন্যাশনালস–২০২৫’ বিতর্ক প্রতিযোগিতার সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানটির আয়োজন করে দ্য বাংলাদেশ ডায়ালগ (টিবিডি)

মির্জা ফখরুল বলেন, “আমাদের তরুণেরা আমাদের চেয়েও অনেক বেশি যোগ্য হয়ে উঠছে। তারা ভবিষ্যতে দেশের জন্য আরও বড় ভূমিকা রাখতে সক্ষম হবে।” তিনি আরও বলেন, “তর্ক আছে, মতভেদ আছে—এটাই গণতন্ত্র। আমি বলব, লিবারেল ডেমোক্রেসি মানেই হচ্ছে কথা বলার স্বাধীনতা, মত প্রকাশের স্বাধীনতা। সবাইকে সে স্বাধীনতা দিতে হবে।”

তিনি রাজনৈতিক সমস্যা সমাধানে প্রজন্মের ব্যবধানকে বড় কারণ হিসেবে উল্লেখ করেন। বলেন, “জেন-জিদের (Gen-Z) সঙ্গে আমাদের পরিচয় খুবই কম। তাদের চিন্তাভাবনা বুঝতে সময় লাগে। ঢাকার চিন্তা আর ঠাকুরগাঁওয়ের চিন্তা এক না। এই দূরত্বটা কমাতে হবে।”

বিতর্ক অনুষ্ঠানে বিতার্কিকদের প্রতি আহ্বান জানিয়ে বিএনপি মহাসচিব বলেন, “আমার একটা আপত্তি আছে—‘মাননীয় প্রধানমন্ত্রী’, ‘মাননীয় স্পিকার’ কথাগুলো কি আমরা বাদ দিতে পারি না? আমার মনে হয়, এই ‘মাননীয়’ শব্দ থেকেই স্বৈরাচারের জন্ম হয়।”

তিনি আরও বলেন, “বাংলাদেশে কেউ মন্ত্রী হলে তার মানসিকতা বদলে যায়। সামনের গাড়ি, পেছনের গাড়ি, বাঁশি—এসবই এক ধরণের কর্তৃত্ববাদী মানসিকতা তৈরি করে, যা গণতন্ত্রের পরিপন্থি।”

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

সালথায় আধিপত্য বিস্তার নিয়ে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, আহত ২০

‘সময় ভালো যাচ্ছে না, তবে আশাবাদী আমি’— তরুণদের উদ্দেশে মির্জা ফখরুল

আপডেট সময় ১১:১২:১২ অপরাহ্ন, মঙ্গলবার, ৮ জুলাই ২০২৫