ঢাকা , শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
জুমার নামাজের সময় পুলিশ লাইনে বিস্ফোরণ, প্রাণ গেলো ১৬ জনের গুম বন্ধে অন্তর্বর্তী সরকারের অধ্যাদেশ ফেরানোর দাবি আখতারের শেখ হাসিনার ফেরা প্রসঙ্গে রুমিন ফারহানা ‘যেকোনো নাগরিক যেকোনো সময় দেশ ছাড়তে পারে আবার ঢুকতেও পারে’ ‘দেশে বেহেশত-দোজখের টিকিট বিক্রি করা হয়, না কিনতে না চাইলে তাকে খারাপ বানিয়ে দেওয়া হয় জামায়াতের লং মার্চ অযৌক্তিক হলেও সরকার সহযোগিতা করবে: রাশেদ খাঁন বিএনপি সরকার গুমের ঘটনার তদন্ত চায় না: নাহিদ ইসলাম ‘শখ জাগছে, একটা জ্যাতা পুড়মু, আপনারেই বাইছা নিছি’— ব্যবসায়ীকে বিএনপি নেতার হুমকি ‘জিন্নাহর বাবা ছিলেন হিন্দু, করতেন মাছ বিক্রি’, দাবি ফজলুর রহমানের ছাড়পোকা দমনে ডাকসুর ব্যয় ৩২ লাখ: এবি জুবায়ের ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি ৭৪৭, মৃত্যু নেই

তরুণ ভোটারদের পছন্দের শীর্ষে বিএনপি: জরিপ

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০৪:৩৭:৩১ অপরাহ্ন, মঙ্গলবার, ৮ জুলাই ২০২৫
  • ৭৮২ বার পড়া হয়েছে

এবার সাউথ এশিয়ান নেটওয়ার্ক অন ইকোনমিক মডেলিং (সানেম) ও অ্যাকশনএইড বাংলাদেশের যৌথ জরিপে উঠে এসেছে, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে তরুণদের ভোটে সবচেয়ে এগিয়ে আছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। ‘যুব জরিপ-২০২৫’ শীর্ষক এই গবেষণায় দেশের ১৫ থেকে ৩৫ বছর বয়সী ২ হাজারের বেশি তরুণ-তরুণীর মতামত নেওয়া হয়।

জরিপের প্রধান ফলাফল: বিএনপি ৩৮.৭৬% ভোট পেতে পারে বলে মনে করেন তরুণরা। জামায়াতে ইসলামী ২১.৪৫% ভোট পেতে পারে বলে অনুমান। অন্যান্য ইসলামী দল, জাতীয় পার্টি ও এনসিপির সমর্থন তুলনামূলক কম। তরুণদের মতে, আওয়ামী লীগ নির্বাচনে অংশ নিলে ১৫% ভোট পেতে পারে। বিএনপি ও জামায়াতের প্রতি পুরুষদের সমর্থন নারীদের চেয়ে বেশি, অন্যদিকে এনসিপিতে নারীদের আগ্রহ বেশি।

বিগত নির্বাচন বৈধ বলা বিদেশি পর্যবেক্ষকদের এবার সুযোগ নয়: সিইসিবিগত নির্বাচন বৈধ বলা বিদেশি পর্যবেক্ষকদের এবার সুযোগ নয়: সিইসি
তরুণদের মনোভাব: ৯৩.৯৬% তরুণ আশাবাদী, আসন্ন নির্বাচন অবাধ ও সুষ্ঠু হবে। ৭৬.৭৮% ভোট দিতে আগ্রহী, ৪.১৪% ভোটদানে অনাগ্রহী। মাত্র ২৩.৩৭% তরুণ নিয়মিত রাজনীতি অনুসরণ করেন; ৩৭.৫৪% একেবারেই আগ্রহী নন। নারীদের মধ্যে ২৪.২৭% জাতীয় রাজনীতিতে অনাগ্রহী, পুরুষদের মধ্যে এই হার ১৬.৪৮%।

রাজনৈতিক দল নিয়ে সংশয়: ৪৯.৪২% তরুণ মনে করেন, রাজনৈতিক দলগুলো দেশের প্রকৃত সমস্যা সমাধানে ব্যর্থ। ৫০% তরুণের মতে, দলগুলো তাদের সঙ্গে সংযোগ রাখে না। ৬০% চান, দলগুলো পৃষ্ঠপোষকতা ও সহিংসতা বন্ধ করুক; ৫৪% নিয়মিত নির্বাচন চান। ৪৮.২৩% ধর্মভিত্তিক রাজনীতিকে বাংলাদেশের জন্য অনুপযুক্ত মনে করেন।

রাজনীতিতে অংশগ্রহণ: ৮২.৭% তরুণ রাজনীতিতে যুক্ত হতে অনিচ্ছুক। মাত্র ১.৬% বর্তমানে রাজনীতির সঙ্গে সম্পৃক্ত। বিএনপি নেতাদের সাথে চীনের রাষ্ট্রদূতের বৈঠকবিএনপি নেতাদের সাথে চীনের রাষ্ট্রদূতের বৈঠক সংস্কারের প্রত্যাশা: ৫৬.৪% তরুণ বিশ্বাস করেন, সংস্কার হলে ইতিবাচক পরিবর্তন সম্ভব। তবে ১১.৩% আশঙ্কা করছেন, পরিস্থিতির আরও অবনতি হতে পারে।

সানেম ও অ্যাকশনএইড জানায়, জুলাই আন্দোলন-পরবর্তী তরুণদের চাহিদা ও সংস্কারের অগ্রাধিকার খুঁজতেই এই জরিপ করা হয়েছে। যেন তা নীতিনির্ধারক ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টিগোচর এবং যথাযথভাবে প্রতিফলিত হয়।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

জুমার নামাজের সময় পুলিশ লাইনে বিস্ফোরণ, প্রাণ গেলো ১৬ জনের

তরুণ ভোটারদের পছন্দের শীর্ষে বিএনপি: জরিপ

আপডেট সময় ০৪:৩৭:৩১ অপরাহ্ন, মঙ্গলবার, ৮ জুলাই ২০২৫