ঢাকা , রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ২৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
১০০ টাকায় গরুর মাংস দিয়ে ভাত বিক্রেতা ‘ভাইরাল মিজান’ গ্রেপ্তার প্রধানমন্ত্রীর কাছে হেফাজতের ৯ দফা, ইসলামবিরোধী আইন না করার দাবি ফরহাদ মজহারের ‘আমেরিকান ষড়’য’ন্ত্র’তত্ত্ব’ নিয়ে প্রশ্ন তুললেন রিফাত বিএনপির প্রেসিডেন্ট পদে মির্জা ফখরুল নির্বাচিত বিমান বাহিনীর উইং কমান্ডার সাইফুর রহমানের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা কলকাতার কাছে মমতার গাড়িতে হামলা, অল্পের জন্য প্রাণে রক্ষা বাবুনগর মাদ্রাসায় শীর্ষ আলেমদের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাহস থাকলে দেশে ফিরে আইনের মুখোমুখি হবেন: সমাজকল্যাণমন্ত্রী হেফাজত আমিরকে বুকে জড়িয়ে ধরলেন প্রধানমন্ত্রী বিদ্যুৎ-জ্বালানি নিয়ে বিভ্রান্তি ছড়াবেন না: প্রধানমন্ত্রী

‘জুলাই সনদ নিয়ে জাতির সঙ্গে অন্তহীন প্রতারণা করছে সরকার’— জামায়াত আমির

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০৪:৪২:২৫ অপরাহ্ন, বুধবার, ৮ জুলাই ২০২৬
  • ১১৭ বার পড়া হয়েছে

জুলাই সনদ ইস্যুতে অন্তর্বর্তী সরকারের কড়া সমালোচনা করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। তিনি অভিযোগ করে বলেছেন, সরকার জুলাই সনদ নিয়ে জাতির সঙ্গে অন্তহীন প্রতারণা করছে এবং যারা জনগণের জনমতের ওপর প্রশ্ন তোলে, তারা গণতন্ত্রে বিশ্বাস করে না।

বুধবার (৮ জুলাই) রাজধানীর কাকরাইলে গণভোটের রায় বাস্তবায়ন ও গণহত্যার বিচার কার্যকরের দাবিতে ১১ দলীয় ঐক্য আয়োজিত এক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ডা. শফিকুর রহমান বলেন, রাজনৈতিক দলগুলো যদি জাতির সঙ্গে প্রতারণা করে, তাহলে ভবিষ্যতে জনগণ আর রাজনীতিবিদদের সম্মান করবে না। তিনি দাবি করেন, তারা নির্বাচন চেয়েছিলেন, কিন্তু তার পরিবর্তে ষড়যন্ত্র হয়েছে। এ ষড়যন্ত্রে অন্তর্বর্তী সরকারও জড়িত ছিল বলে অভিযোগ করে তিনি এর নিন্দা জানান।

তিনি আরও বলেন, জনগণের অধিকার আদায়ে কোনো ধরনের আপস করা হবে না। সরকার যদি জনগণের রায়ের প্রতি সম্মান না দেখায়, তাহলে দেশের রাজনৈতিক সংকট আরও গভীর হতে পারে।

সেমিনারে উপস্থিত অন্যান্য বক্তারা অভিযোগ করেন, গণভোটের রায় বাস্তবায়ন না করে দেশকে নতুন রাজনৈতিক সংকটের দিকে ঠেলে দেওয়া হচ্ছে। তারা দাবি করেন, নতুন করে সংঘাত ও রক্তপাত এড়াতে হলে গণভোটের রায় দ্রুত বাস্তবায়নের কোনো বিকল্প নেই।

বক্তারা গণহত্যার বিচার কার্যকর এবং জনগণের রায়ের প্রতিফলন নিশ্চিত করতে সরকারের প্রতি আহ্বান জানান।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

১০০ টাকায় গরুর মাংস দিয়ে ভাত বিক্রেতা ‘ভাইরাল মিজান’ গ্রেপ্তার

‘জুলাই সনদ নিয়ে জাতির সঙ্গে অন্তহীন প্রতারণা করছে সরকার’— জামায়াত আমির

আপডেট সময় ০৪:৪২:২৫ অপরাহ্ন, বুধবার, ৮ জুলাই ২০২৬