ঢাকা , শনিবার, ১৮ জুলাই ২০২৬, ৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
৫ মাস পূর্ণ করলো প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন সরকার নেতানিয়াহু ক্ষমতায় থাকলে ইসরায়েল ছাড়বে এক-চতুর্থাংশ ইহুদি ভুলে ‘জয় বাংলা’ বলা এনসিপি নেতা বললেন, ‘জীবনেও আওয়ামী লীগ করিনি’ নতুন বউ নিয়ে ফেরার পথে সড়কে ঝরল ২ প্রাণ শেখ হাসিনা নিজেই ডিসেম্বরে দেশে ফেরার ঘোষণা দিয়েছেন: রণধীর জয়সওয়াল মোবাইল চোরকে ১০০ রাকাত নফল নামাজ আদায় করালেন গ্রামবাসী রাসেল ভাইপারের কামড়ে আহত শিশু, সাপসহ হাসপাতালে পরিবার ‘চকলেট মেডেলের ম্যাচ’ খেলার ইচ্ছা নেই ফ্রান্স খেলোয়াড়দের পছন্দ না হলেই ফ্যাসিস্ট বানানো হয়: পুলিশ সুপার ফিলিস্তিনি বন্দিদের জন্য কুমিরঘেরা কারাগার তৈরি করছে ইসরায়েল

মেসিদের ম্যাচে ছিল ৩ ফরাসি, এবার ফ্রান্স-মরক্কোর ম্যাচে ৫ আর্জেন্টাইন রেফারি

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০১:২৮:৪৪ অপরাহ্ন, বুধবার, ৮ জুলাই ২০২৬
  • ৫৯ বার পড়া হয়েছে

সর্বশেষ দুই বিশ্বকাপের ফাইনালিস্ট ফ্রান্স এবারও দুর্দান্ত ছন্দে রয়েছে। টুর্নামেন্টে এখন পর্যন্ত সবকটি ম্যাচ জিতে তারা পৌঁছে গেছে কোয়ার্টার ফাইনালে। শেষ আটের লড়াইয়ে তাদের প্রতিপক্ষঅ্যাটলাস লায়নখ্যাত মরক্কো। তবে ম্যাচটি শুরুর আগেই আলোচনার কেন্দ্রবিন্দুতে এসেছে রেফারিদের নিয়োগ। মঙ্গলবার (৭ জুলাই) রাত ১০টায় ফিফা ফ্রান্সমরক্কো কোয়ার্টার ফাইনালের ম্যাচ অফিসিয়ালদের তালিকা প্রকাশ করে। সেই তালিকায় পাঁচজন আর্জেন্টাইন রেফারির নাম থাকায় সামাজিক যোগাযোগমাধ্যমে শুরু হয়েছে ব্যাপক আলোচনা ও বিতর্ক। অনেক সমর্থক আর্জেন্টিনামিশর ম্যাচের রেফারি তালিকার সঙ্গে তুলনা টেনে বিষয়টি নিয়ে প্রশ্ন তুলেছেন।

এর আগে আর্জেন্টিনা ও মিশরের মধ্যকার শেষ ষোলোর ম্যাচে দায়িত্ব পালন করেন তিনজন ফরাসি ম্যাচ অফিসিয়াল। প্রধান রেফারি ছিলেন ফ্রাঁসোয়া লেটেক্সিয়ের। তার সঙ্গে প্রথম সহকারী হিসেবে ছিলেন সাইরিল মুগনিয়ের এবং দ্বিতীয় সহকারী হিসেবে মেহদি রাহমুনি। এছাড়া নরওয়ের এস্পেন ইসকাস ছিলেন চতুর্থ অফিসিয়াল এবং ইসাক বাশেভকিন ছিলেন রিজার্ভ সহকারী।

সেই ম্যাচটি ছিল দারুণ নাটকীয়। ৭৮ মিনিট পর্যন্ত ২০ গোলে এগিয়ে ছিল মিশর। তবে শেষ মুহূর্তে দুর্দান্ত প্রত্যাবর্তন করে ৩২ ব্যবধানে জয় তুলে নেয় আর্জেন্টিনা এবং নিশ্চিত করে কোয়ার্টার ফাইনাল। ম্যাচ শেষে রেফারির কয়েকটি সিদ্ধান্ত নিয়ে অসন্তোষ প্রকাশ করে মিশর। দেশটির ফুটবল সংশ্লিষ্টরা দাবি করেন, কয়েকটি বিতর্কিত সিদ্ধান্ত ম্যাচের ফলাফলে প্রভাব ফেলেছে। এমনকি এ বিষয়ে ফিফার কাছে আনুষ্ঠানিক অভিযোগও জানানো হয়েছে বলে জানা গেছে।

এদিকে ফ্রান্সমরক্কো ম্যাচের জন্য ঘোষিত রেফারি প্যানেলের সবাই আর্জেন্টিনার। প্রধান রেফারি হিসেবে দায়িত্ব পালন করবেন ফাকুন্দো টেল্লো। তার দুই সহকারী হুয়ান পাবলো বেলাত্তি ও গ্যাব্রিয়েল শাদে। চতুর্থ অফিসিয়াল হিসেবে থাকবেন দারিও হেরেরা এবং রিজার্ভ সহকারী হিসেবে দায়িত্ব পালন করবেন ক্রিস্টিয়ান নাভারো।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

৫ মাস পূর্ণ করলো প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন সরকার

মেসিদের ম্যাচে ছিল ৩ ফরাসি, এবার ফ্রান্স-মরক্কোর ম্যাচে ৫ আর্জেন্টাইন রেফারি

আপডেট সময় ০১:২৮:৪৪ অপরাহ্ন, বুধবার, ৮ জুলাই ২০২৬