ঢাকা , বুধবার, ১৭ জুন ২০২৬, ২ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
বেনজীরকে দেশে আনতে দুবাই পৌঁছেছে বাংলাদেশের প্রতিনিধি দল মাঠে ফিরলেন নেইমার, তবে গ্রুপ পর্বে খেলা কঠিন তারেক রহমান আইলেও কাম হইব না’ বলে চাঁদা দাবি করা ছাত্রদল নেতা বহিষ্কার শ্রীমঙ্গলে তারেক রহমানের অনুষ্ঠানস্থলে ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগান, যুবক আটক  ইরাকের জার্সিতে বিশ্বকাপে পাকিস্তানের ইতিহাস লিখতে যাচ্ছেন যে ফুটবলার আরও ১৫০০ কোটি তারল্য সহায়তা পেল ইসলামী ব্যাংক সাকিবের পর দীঘিও কি ‘পল্টি’ দিলেন? কালুখালীতপ জামায়াত কর্মী হত্যার পর মরদেহ আগুনের ঘটনায় গ্রপ্তার ৩ ২ ঘণ্টার মধ্যে আমেরিকা ছাড়ার নির্দেশ ইরানকে প্রতিমন্ত্রী দিলেন ডিও লেটার, নাম প্রস্তাব বিএনপি নেতার, সংসদে ‘মিরাকল’

১০ লাখ টাকা না পেয়ে রাইস মিলে আগুন, ক্ষতি ৬ লাখ টাকা

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০৯:৫৩:০৮ পূর্বাহ্ন, সোমবার, ৮ সেপ্টেম্বর ২০২৫
  • ৪১৯ বার পড়া হয়েছে

সিরাজগঞ্জে রাইস মিল মালিকের কাছে ১০ লাখ টাকা চাঁদা না পেয়ে ক্ষিপ্ত হয়ে আগুন দিয়ে মিল পুড়িয়ে দেওয়ার অভিযোগ উঠেছে। এই ঘটনায় মিল মালিকের প্রায় ৬ লাখ টাকার ক্ষতি হয়েছে।

রোববার সিরাজগঞ্জ সদর উপজেলার শিয়ালকোল ইউনিয়নের খামার পাইকোশা গ্রামের সোহেল সামি অটো রাইস মিলে এ ঘটনা ঘটে।

ক্ষতিগ্রস্ত মিল মালিক আব্দুর রশিদ জানান, ১২ দিন আগে তার মিলে একটি চিরকুট ঝুলিয়ে রাখা হয়েছিল। তাতে লেখা ছিল, ‘১০ লক্ষ টাকা না দিলে মিল ও মিল মালিককে পোড়ায়া দিমু।’ এই ঘটনায় আতঙ্কিত হয়ে তিনি থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছিলেন। তিনি আরও বলেন, সেই চিরকুটের লেখাই আজ সত্যি হলো। আগুনে তার মিলের ১০০ মণ ধান, দুই ট্রাক ঝুট, পানির পাম্প ও ঘর পুড়ে ছাই হয়ে গেছে।

কামারখন্দ ফায়ার স্টেশনের ফায়ার ফাইটার নয়ন হোসেন বলেন, অগ্নিকাণ্ডের খবর পেয়ে তারা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন। আগুনে ওই মিল মালিকের ঘরে থাকা ধান ও কাপড়ের ঝুট পুড়ে গেছে।

এ বিষয়ে সিরাজগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোখলেসুর রহমান বলেন, খবর পাওয়ার পর ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। তবে কে বা কারা এই অগ্নিকাণ্ড ঘটিয়েছে এ ব্যাপারে কিছু জানা যায় নি।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

বেনজীরকে দেশে আনতে দুবাই পৌঁছেছে বাংলাদেশের প্রতিনিধি দল

১০ লাখ টাকা না পেয়ে রাইস মিলে আগুন, ক্ষতি ৬ লাখ টাকা

আপডেট সময় ০৯:৫৩:০৮ পূর্বাহ্ন, সোমবার, ৮ সেপ্টেম্বর ২০২৫