ঢাকা , মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
‘আমার বন্ধু মহা জাদু জানে’ গান দিয়ে তারেক রহমানের সফরের ভিডিও প্রকাশ মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর ডিসি সারওয়ার আলমের বদলিতে মাজারের ইস্যু নেই: প্রধানমন্ত্রীর উপদেষ্টা বিদায় সিলেট, আপনাদের ভালোবাসায় আমি ধন্য: ডিসি সরওয়ারের আবেগঘন বার্তা জমি বিক্রি করে পতাকার আদলে বাড়ি সাজ, আর্জেন্টিনা বিশ্বকাপ জিতলেই শামীমের বিয়ে মেসির ২ ম্যাচে ৫ গোল, আমি ২ বিশ্বকাপ খেলে গোল করতে পারিনি: ইব্রাহিমোভিচ ঢাকা উত্তরে সেলিম, দক্ষিণে সাদিককে মেয়রপ্রার্থী ঘোষণা করল জামায়াত ঘুষ গ্ৰহনের ভিডিও ভাইরাল, একদিন পরই প্রত্যাহার পিআইও বাবুল তারেক রহমানের সফর ঘিরে ‘মহাজাদু’ গানে ভিডিও প্রকাশ মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর গবেষণার উদ্দেশ্যে চিড়িয়াখানা ছেড়ে সাভারে ‘ডোনাল্ড ট্রাম্প’ নিষিদ্ধ দলের কার্যক্রম চোখে পড়া জাতির জন্য ব্যর্থতা: সেতুমন্ত্রী

শেরপুরে পরিত্যক্ত দরবার থেকে নারীর লাশ উদ্ধার

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ১০:৫৫:৩৫ পূর্বাহ্ন, সোমবার, ৮ সেপ্টেম্বর ২০২৫
  • ৩১৫ বার পড়া হয়েছে

শেরপুর সদর উপজেলার লছমনপুর ইউনিয়নের বদরুদ্দোজা হায়দার ওরফে দোজা পীরের পরিত্যক্ত দরবার থেকে এক নারীর লাশ উদ্ধার করা হয়। রবিবার (৭ সেপ্টেম্বর) দুপুরে রিনি বেগম নামের ওই নারীর লাশ উদ্ধার করে পুলিশ। মরদেহটি দরবারের মূল গেইটসংলগ্ন বহুতল ভবনের তৃতীয় তলায় পড়ে ছিল।

পুলিশ জানায়, স্থানীয়দের কাছ থেকে দুর্গন্ধ ছড়ানোর খবর পাওয়ার পর তারা ঘটনাস্থলে গিয়ে বোরকা পরিহিত অবস্থায় ওই নারীর লাশ উদ্ধার করে জেলা সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছে। প্রাথমিক ধারণা, লাশটি অন্তত দুদিন ধরে সেখানে পড়ে থাকায় পচন ধরেছে।

নিহতের শ্বশুরবাড়ি সদর উপজেলার চরজঙ্গলদী এলাকায় এবং বাবার বাড়ি জামালপুর সদর উপজেলার বাউরামারীতে। স্থানীয় সূত্রে জানা গেছে, প্রায় নয় মাস আগে ওই দরবারে স্থানীয় মুসল্লিদের হামলা, ভাঙচুর, অগ্নিসংযোগ ও লুটপাটের ঘটনা ঘটে। এতে এক ব্যক্তি নিহত এবং কয়েকজন আহত হন। এ ঘটনায় একাধিক মামলা হলেও পরবর্তীতে উচ্চ পর্যায়ের মধ্যস্থতায় আপোষ মীমাংসা হয়েছে। তবে পীর ও তার অনুসারীরা আর দরবারে ফিরে আসেননি, যার ফলে এটি জনমানবশূন্য অবস্থায় পড়ে ছিল।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জুবায়দুল আলম বলেন, ‘খবর পেয়ে লাশ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তাকে হত্যা করা হতে পারে। তবে ময়নাতদন্তের রিপোর্টে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে। নিহতের স্বজনদের খবর দেওয়া হয়েছে এবং বিষয়টি বিভিন্নভাবে তদন্ত করা হচ্ছে।’

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

‘আমার বন্ধু মহা জাদু জানে’ গান দিয়ে তারেক রহমানের সফরের ভিডিও প্রকাশ মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর

শেরপুরে পরিত্যক্ত দরবার থেকে নারীর লাশ উদ্ধার

আপডেট সময় ১০:৫৫:৩৫ পূর্বাহ্ন, সোমবার, ৮ সেপ্টেম্বর ২০২৫