ঢাকা , মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
ডিসি সারওয়ার আলমের বদলিতে মাজারের ইস্যু নেই: প্রধানমন্ত্রীর উপদেষ্টা বিদায় সিলেট, আপনাদের ভালোবাসায় আমি ধন্য: ডিসি সরওয়ারের আবেগঘন বার্তা জমি বিক্রি করে পতাকার আদলে বাড়ি সাজ, আর্জেন্টিনা বিশ্বকাপ জিতলেই শামীমের বিয়ে মেসির ২ ম্যাচে ৫ গোল, আমি ২ বিশ্বকাপ খেলে গোল করতে পারিনি: ইব্রাহিমোভিচ ঢাকা উত্তরে সেলিম, দক্ষিণে সাদিককে মেয়রপ্রার্থী ঘোষণা করল জামায়াত ঘুষ গ্ৰহনের ভিডিও ভাইরাল, একদিন পরই প্রত্যাহার পিআইও বাবুল তারেক রহমানের সফর ঘিরে ‘মহাজাদু’ গানে ভিডিও প্রকাশ মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর গবেষণার উদ্দেশ্যে চিড়িয়াখানা ছেড়ে সাভারে ‘ডোনাল্ড ট্রাম্প’ নিষিদ্ধ দলের কার্যক্রম চোখে পড়া জাতির জন্য ব্যর্থতা: সেতুমন্ত্রী অবশেষে ঢাকার সড়কগুলো থেকে অটোরিকশা উঠিয়ে দেওয়ার সিদ্ধান্ত

পরিবারিক কোন্দল: কুবি শিক্ষার্থী ও মায়ের শ্বাসরোধে হত্যার অভিযোগ।

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ১২:২৭:২৭ অপরাহ্ন, সোমবার, ৮ সেপ্টেম্বর ২০২৫
  • ৯১১ বার পড়া হয়েছে

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থী ও তার মাকে নিজ বাসায় শ্বাসরোধ করে হত্যার অভিযোগ উঠেছে। পারিবারিক কোন্দল থেকেই এই হত্যাকাণ্ড হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

গতকাল রবিবার (৭ সেপ্টেম্বর) সকাল ১০টা থেকে রাত ১২টার মধ্যবর্তী সময়ে কুমিল্লা নগরীর ৩ নং ওয়ার্ডের কালিয়াজুরি এলাকায় হাতেখড়ি আনন্দ পাঠশালা স্কুল সংলগ্ন ভাড়া বাসায় তাদের হত্যা করা হয়েছে বলে প্রাথমিক ভাবে জানা গেছে।

নিহত ওই শিক্ষার্থীর নাম সুমাইয়া আফরিন পিংকি (২৩)। তিনি লোক প্রশাসন বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী। তাঁর মায়ের নাম ফাতেমা আক্তার (৫২)। পাঁচ সদস্যের পরিবারের মধ্যে কিছুদিন আগে তাঁর বাবা মারা যান। এছাড়া বর্তমানে বাবা-মা ও বোনকে হারিয়ে দুই ভাই রয়েছেন পরিবারে।

সিসি টিভি ফুটেজ অনুযায়ী, রোববার সকাল ৮টা ৮ মিনিটে অজ্ঞাত এক ব্যক্তি মাথায় টুপি পাঞ্জাবি পাজামা পড়া বাসায় প্রবেশ করে, বেলা ১১টা ২২ মিনিটে সিসিটিভির ফুটেজে দেখা যায়, বাসা থেকে বের হতে। আবারও বেলা ১১টা ৩৪ মিনিটে বাসায় প্রবেশ করেন তিনি। তবে দুপুর ১টা ৩৫ মিনিট পর্যন্ত আর কোন সিসিটিভির ফুটেজ পাওয়া য়ায়নি।

বুধবার রাত ১১ টায় ৯৯৯ এ কল দিয়ে হত্যার বিষয়টি পুলিশকে জানায় নিহতের ভাই। এরপর পুলিশ সেখানে গিয়ে লাশ মর্গে নিয়ে আসে।

কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহিনুল ইসলাম বলেন, মরদেহ দুইটি উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। মৃত্যুর সঠিক কারণ এখনও জানা যায়নি। তাদের শরীরে কোনো আঘাতের চিহ্ন নেই। তবে সিসি ক্যামেরার ফুটেজসহ গুরুত্বপূর্ণ আলামত সংগ্রহ করা হয়েছে। বিষয়টি হত্যাকাণ্ড বলেই প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

প্রক্টর অধ্যাপক ড. আবদুল হাকিম বলেন, ‘ঘটনাস্থলে গিয়ে মনে হচ্ছে এ ঘটনার গভীরতা অনেক৷ সুস্থ তদন্তের মাধ্যমে এর বিচার যতদ্রুত সম্ভব করতে হবে।’

এদিকে কুবি শিক্ষার্থী ও তার মাকে হত্যা এবং কুমিল্লার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি অবণতির প্রতিবাদে কুমিল্লা নগরীর পূবালী চত্ত্বরে বিক্ষোভ কর্মসূচির ডাক দিয়েছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

ডিসি সারওয়ার আলমের বদলিতে মাজারের ইস্যু নেই: প্রধানমন্ত্রীর উপদেষ্টা

পরিবারিক কোন্দল: কুবি শিক্ষার্থী ও মায়ের শ্বাসরোধে হত্যার অভিযোগ।

আপডেট সময় ১২:২৭:২৭ অপরাহ্ন, সোমবার, ৮ সেপ্টেম্বর ২০২৫