ঢাকা , মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
ডিসি সারওয়ার আলমের বদলিতে মাজারের ইস্যু নেই: প্রধানমন্ত্রীর উপদেষ্টা বিদায় সিলেট, আপনাদের ভালোবাসায় আমি ধন্য: ডিসি সরওয়ারের আবেগঘন বার্তা জমি বিক্রি করে পতাকার আদলে বাড়ি সাজ, আর্জেন্টিনা বিশ্বকাপ জিতলেই শামীমের বিয়ে মেসির ২ ম্যাচে ৫ গোল, আমি ২ বিশ্বকাপ খেলে গোল করতে পারিনি: ইব্রাহিমোভিচ ঢাকা উত্তরে সেলিম, দক্ষিণে সাদিককে মেয়রপ্রার্থী ঘোষণা করল জামায়াত ঘুষ গ্ৰহনের ভিডিও ভাইরাল, একদিন পরই প্রত্যাহার পিআইও বাবুল তারেক রহমানের সফর ঘিরে ‘মহাজাদু’ গানে ভিডিও প্রকাশ মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর গবেষণার উদ্দেশ্যে চিড়িয়াখানা ছেড়ে সাভারে ‘ডোনাল্ড ট্রাম্প’ নিষিদ্ধ দলের কার্যক্রম চোখে পড়া জাতির জন্য ব্যর্থতা: সেতুমন্ত্রী অবশেষে ঢাকার সড়কগুলো থেকে অটোরিকশা উঠিয়ে দেওয়ার সিদ্ধান্ত

প্রায় ১০ ঘণ্টা নিখোঁজ, কক্সবাজার সমুদ্র সৈকতে আহনাফের সন্ধানে তল্লাশি চালাচ্ছে উদ্ধার দল।

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০২:০১:৫৯ পূর্বাহ্ন, সোমবার, ৮ সেপ্টেম্বর ২০২৫
  • ৯৬৩ বার পড়া হয়েছে

কক্সবাজার সমুদ্র সৈকতের লাবণী পয়েন্টে গোসলে নেমে মোহাম্মদ আহনাফ (১৮) নামে এক পর্যটক নিখোঁজ হয়েছেন। তার সন্ধানে তল্লাশি অভিযান অব্যাহত রেখেছে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স। রোববার (৭ সেপ্টেম্বর) রাত ১১টার দিকে সৈকতের কলাতলী পয়েন্টে নিখোঁজের সন্ধানে ফায়ার সার্ভিসের কর্মীদের তৎপরতা দেখা যায়। নিখোঁজ মোহাম্মদ আহনাফ ক্রিকেটার মুশফিকুর রহিমের ভাতিজা বলে জানা গেছে।

কক্সবাজার ফায়ার সার্ভিসের জ্যেষ্ঠ স্টেশন কর্মকর্তা দোলন আচার্য্য ঢাকা পোস্টকে বলেন, সৈকতের বিভিন্ন পয়েন্টে আহনাফকে খোঁজা হচ্ছে। আমরা সম্ভাব্য উপায়ে সব চেষ্টা করছি যেন তাকে পাওয়া যায়। এইসএসসি পরীক্ষা শেষে অবকাশযাপনে বন্ধুদের সঙ্গে কক্সবাজারে আসেন আহনাফ। রোববার দুপুর ২টা ৪০ মিনিটে সৈকতে বন্ধুদের সাথে গোসলে নামেন তিনি। এ সময় আরও দুইজন পর্যটক নিখোঁজ হলেও ১০ ঘণ্টায়ও আহনাফের কোনো হদিস মেলেনি।

সি-সেইফ লাইফগার্ডের মাঠ কর্মকর্তা ইমতিয়াজ আহমেদ জানান, দুপুরে তিন পর্যটক সাগরে নিখোঁজ হন। আমাদের রেসকিউ টিম ও উদ্ধারকারী বোটের সহযোগিতায় দুজনকে উদ্ধার করা হয়েছে। তবে আহনাফ এখনো নিখোঁজ রয়েছেন। তাকে উদ্ধারে আমরা তৎপরতা চালিয়ে যাচ্ছি।নিখোঁজ আহনাফের বিষয়ে মুশফিকুর রহিম মুঠোফোনে বলেন, আমরা অনেক চেষ্টা করেছি, ডিসি-প্রশাসনসহ ওখানকার সবাই আমাদের সহযোগিতা করেছেন। এখন বাকিটা আল্লাহর ইচ্ছা।

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন অধ্যয়ন বিভাগের শিক্ষার্থী অরিত্র হাসান (২২) একইভাবে গত ৮ জুলাই সৈকতে নিখোঁজ হয়েছিলেন, দুই মাস হতে চললেও তাকে পাওয়া যায়নি।

গত এক বছরে সমুদ্রে গোসল করতে নেমে প্রাণ হারিয়েছেন ১১ জন পর্যটক। সি সেইফ লাইফগার্ডের তথ্য বলছে- এই সময়ে ৭৮ জনকে উদ্ধার করা হয়েছে।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

ডিসি সারওয়ার আলমের বদলিতে মাজারের ইস্যু নেই: প্রধানমন্ত্রীর উপদেষ্টা

প্রায় ১০ ঘণ্টা নিখোঁজ, কক্সবাজার সমুদ্র সৈকতে আহনাফের সন্ধানে তল্লাশি চালাচ্ছে উদ্ধার দল।

আপডেট সময় ০২:০১:৫৯ পূর্বাহ্ন, সোমবার, ৮ সেপ্টেম্বর ২০২৫