ঢাকা , বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
যুক্তরাষ্ট্রের সাবমারসিবল আটক করেছে ইরান: আইআরজিসি নির্বাচনের আগে অনেকেই টুপি পরেন, মসজিদে যান, সংসদে গিয়ে ইসলামবিরোধী আইন: আলী হাসান উসামা আমাকে দমানো বা ভেঙে ফেলা এত সহজ নয়: বাঁধন ফ্যাসিবাদী আওয়ামী লীগ প্রতিরোধে আমরা সবাই ঐক্যবদ্ধ: স্বরাষ্ট্রমন্ত্রী দেশ-বিদেশে আ.লীগের ‘জঙ্গি’ আচরণের দায় সুশীলদের: সাবেক উপদেষ্টা ফারুকী ৮ কেজির এক কালো পোয়া মাছ বিক্রি হলো ৪০ হাজার টাকায় কারাগারে বাবা, তিন অবুঝ সন্তানকে রেখে উধাও মা যুক্তরাষ্ট্রের সাবমারসিবল আটক করেছে ইরান: আইআরজিসি নিষেধাজ্ঞা আরোপের জেরে জেরুজালেমে ব্রিটিশ কনস্যুলেট বন্ধ করল ইসরায়েল স্বামী-স্ত্রীর কর্মস্থল কাছাকাছি রাখার চেষ্টা করা হচ্ছে : সমাজকল্যাণমন্ত্রী

আগের দিন জয়ের সঙ্গে ছবি দিয়েছিলেন বাঁধনের ওপর হামলাকারী বিপ্লব

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ১০:৪২:২৫ অপরাহ্ন, মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর ২০২৬
  • ১২ বার পড়া হয়েছে

ইতালির ভেনিসে বাংলাদেশি অভিনেত্রী আজমেরী হক বাঁধনের ওপর হামলা ও হেনস্তার ঘটনায় শিপল মাহবুব বিপ্লব নামের এক ব্যক্তির সম্পৃক্ততার অভিযোগ উঠেছে। অভিনেত্রীর ওপর হামলার অভিযোগ ওঠার আগের দিন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয়ের সঙ্গে একাধিক ছবি তুলেছিলেন বিপ্লব। পরে সেসব ছবি নিজের ফেসবুক অ্যাকাউন্টে প্রকাশ করেন তিনি।

সোমবার রাতে ভেনিসের মেস্ত্রে এলাকায় ভাই, ভাবি ও ছোট ভাতিজির সঙ্গে হাঁটার সময় একদল প্রবাসী বাংলাদেশি তাকে ঘিরে হামলা ও হেনস্তা করেন বলে অভিযোগ করেন বাঁধন।

বাঁধনের ফেসবুক লাইভে প্রচারিত ভিডিওতে শিপল মাহবুব বিপ্লবকে তার দিকে পানি ছুড়ে মারতে এবং বারবার ‘জুলাইযোদ্ধা’ বলে সম্বোধন করতে দেখা যায়। বাঁধনের দাবি, তার ভাই সঙ্গে শিশু থাকার কথা জানিয়ে হামলাকারীদের থামার অনুরোধ করলেও তারা হামলা ও হেনস্তা চালিয়ে যায়। এ সময় বিল্লাল মিয়া নামে আরেক ব্যক্তি তার কানের নিচে আঘাত করেন বলেও অভিযোগ করেন তিনি।

বাঁধন আরও অভিযোগ করেন, তার দিকে পানি, কোমল পানীয় ও ডিম ছোড়া হয়। একপর্যায়ে তার হাত থেকে মুঠোফোনও ফেলে দেওয়া হয়। ঘটনার পর স্থানীয় থানায় অভিযোগ করেন এই অভিনেত্রী।

এর আগে রোববার (৬ সেপ্টেম্বর) সজীব ওয়াজেদ জয়ের সঙ্গে তোলা কয়েকটি ছবি নিজের ফেসবুক অ্যাকাউন্টে প্রকাশ করেন শিপল মাহবুব বিপ্লব। ওই পোস্টে জয়কে ‘ভবিষ্যৎ বাংলাদেশের রাষ্ট্রনায়ক’ হিসেবে উল্লেখ করেন তিনি। একই পোস্টে নিজের বাবাকে বীর মুক্তিযোদ্ধা পরিচয় দিয়ে জয়ের সঙ্গে কথোপকথন ও ছবি তোলার বিষয়েও উল্লেখ করেন বিপ্লব। পোস্টে নিজের বাড়ি শরীয়তপুর জেলায় বলেও উল্লেখ করেন তিনি। জাতীয়খবর

এদিকে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া আরও কিছু ভিডিওতে সজীব ওয়াজেদ জয়কে ভেনিসে স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মী ও প্রবাসীদের সঙ্গে কথা বলতে এবং ছবি তুলতে দেখা গেছে। ফেসবুকে দেওয়া তথ্য অনুযায়ী, তার সফরটি ব্যক্তিগত ও পারিবারিক ছিল।

বাঁধনের ওপর হামলার একটি ভিডিও শিপল মাহবুব বিপ্লব নিজের ফেসবুক অ্যাকাউন্টে শেয়ার করেছিলেন বলেও দাবি করা হচ্ছে। পরে তিনি সেটি মুছে ফেলেছেন বলে জানা গেছে। তবে ভিডিওটি কেন মুছে ফেলা হয়েছে এবং বাঁধনের ওপর হামলার অভিযোগের বিষয়ে বিপ্লবের বক্তব্য পাওয়া যায়নি।

তবে বাঁধনের ওপর হামলার সঙ্গে শিপল মাহবুব বিপ্লবের রাজনৈতিক যোগাযোগের সরাসরি কোনো সম্পর্ক রয়েছে কি না, তা নিশ্চিত হওয়া যায়নি। রাজনৈতিকসংবাদ পড়ুন

হামলার পর ফেসবুক লাইভে ঘটনার বিস্তারিত তুলে ধরেন অভিনেত্রী বাঁধন। নিজেকে ‘জুলাইযোদ্ধা’ হিসেবে পরিচয় দিতে গর্ববোধ করেন জানিয়ে তিনি বলেন, হামলা ও ভয়ভীতি দেখিয়ে তাকে নীরব করা যাবে না।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

যুক্তরাষ্ট্রের সাবমারসিবল আটক করেছে ইরান: আইআরজিসি

আগের দিন জয়ের সঙ্গে ছবি দিয়েছিলেন বাঁধনের ওপর হামলাকারী বিপ্লব

আপডেট সময় ১০:৪২:২৫ অপরাহ্ন, মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর ২০২৬