ঢাকা , বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
যুক্তরাষ্ট্রের সাবমারসিবল আটক করেছে ইরান: আইআরজিসি নির্বাচনের আগে অনেকেই টুপি পরেন, মসজিদে যান, সংসদে গিয়ে ইসলামবিরোধী আইন: আলী হাসান উসামা আমাকে দমানো বা ভেঙে ফেলা এত সহজ নয়: বাঁধন ফ্যাসিবাদী আওয়ামী লীগ প্রতিরোধে আমরা সবাই ঐক্যবদ্ধ: স্বরাষ্ট্রমন্ত্রী দেশ-বিদেশে আ.লীগের ‘জঙ্গি’ আচরণের দায় সুশীলদের: সাবেক উপদেষ্টা ফারুকী ৮ কেজির এক কালো পোয়া মাছ বিক্রি হলো ৪০ হাজার টাকায় কারাগারে বাবা, তিন অবুঝ সন্তানকে রেখে উধাও মা যুক্তরাষ্ট্রের সাবমারসিবল আটক করেছে ইরান: আইআরজিসি নিষেধাজ্ঞা আরোপের জেরে জেরুজালেমে ব্রিটিশ কনস্যুলেট বন্ধ করল ইসরায়েল স্বামী-স্ত্রীর কর্মস্থল কাছাকাছি রাখার চেষ্টা করা হচ্ছে : সমাজকল্যাণমন্ত্রী

‘ফ্যামিলি কার্ড’ দেয়ার কথা বলে টাকা নেয়ার অভিযোগ, এনসিপির নেত্রী আটক

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ১০:৪৯:০৫ অপরাহ্ন, মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর ২০২৬
  • ১১ বার পড়া হয়েছে

নেত্রকোণায় সরকারি ‘ফ্যামিলি কার্ড’ করে দেয়ার কথা বলে পাঁচ ব্যক্তির কাছ থেকে ১৫ হাজার টাকা নেয়ার অভিযোগে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) এক নেত্রীকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেছে স্থানীয় জনতা।

নেত্রকোণা সদর উপজেলার কুরপাড় মাস্টারবাড়ি এলাকা থেকে আজ মঙ্গলবার বিকেল সাড়ে ৫টার দিকে স্থানীয় জনতা তাকে আটক করে। পরে তাকে নেত্রকোণা মডেল থানা পুলিশের কাছে সোপর্দ করা হয়।

আটক ওই নেত্রীর নাম সৈয়দা সাদিয়া ইসলাম। তিনি এনসিপির নেত্রকোণা জেলা শাখার সাংগঠনিক সম্পাদক এবং নেত্রকোণা সরকারি কলেজের অনার্সের শিক্ষার্থী। তিনি সদর উপজেলার মদনপুর ইউনিয়নের তেতুলিয়া গ্রামের সাইফুল ইসলামের মেয়ে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সরকারি ‘ফ্যামিলি কার্ড’ করে দেয়ার কথা বলে কুরপাড় এলাকা থেকে ইতি আক্তার, সুমি আক্তার, মোছা. প্রিয়া আক্তারসহ পাঁচজনের কাছ থেকে মোট ১৫ হাজার টাকা নেয়ার অভিযোগ রয়েছে সাদিয়া ইসলামের বিরুদ্ধে। বিষয়টি জানাজানি হলে স্থানীয়রা তাকে আটক করে পুলিশের কাছে নিয়ে যান। নেত্রকোণা মডেল থানায় নেয়ার পর বিষয়টি নিয়ে পুলিশ তদন্ত শুরু করেছে।

নেত্রকোণা সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার সজল কুমার সরকার বলেন, বিকেল ৫টার দিকে কুরপাড় এলাকা থেকে স্থানীয়রা ওই নারীকে পুলিশের কাছে নিয়ে আসেন। তার বিরুদ্ধে ‘ফ্যামিলি কার্ড’ করে দেয়ার কথা বলে পাঁচজনের কাছ থেকে ১৫ হাজার টাকা নেয়ার অভিযোগ পাওয়া গেছে। অভিযোগের সত্যতা যাচাই করা হচ্ছে। অভিযোগ প্রমাণিত হলে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

যুক্তরাষ্ট্রের সাবমারসিবল আটক করেছে ইরান: আইআরজিসি

‘ফ্যামিলি কার্ড’ দেয়ার কথা বলে টাকা নেয়ার অভিযোগ, এনসিপির নেত্রী আটক

আপডেট সময় ১০:৪৯:০৫ অপরাহ্ন, মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর ২০২৬