ঢাকা , শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
বিশ্বজয়ী হাফেজ নুরুদ্দিন জাকারিয়াকে সংবর্ধনা চরমোনাই পীরের ট্রান্সফরমার চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট, হাসপাতালে চোর সরকারি ভাতা পাইয়ে দেওয়ার নামে ইমাম-মুয়াজ্জিনের কাছ থেকে টাকা নেওয়ার অভিযোগ, বিএনপি নেতাকে শোকজ প্রধানমন্ত্রীকে আক্বীদার প্রশ্নে সতর্ক থাকার আহ্বান ছারছীনা পীরের পেটে গজ রেখে সেলাইয়ের অভিযোগে কনিকার মৃত্যু, পরিবারের পাশে ডিসি আফরোজা মিসবাহর মোট ৯ বিয়ের দাবি, কাবিন-রেজিস্ট্রেশন নেই: ৫ম স্ত্রীর মামলা বিদ্যুতের চাহিদা পূরণে সৌর বিদ্যুৎ প্রকল্প করতে চায় সরকার: বাণিজ্যমন্ত্রী ওমরাহ পালন করলেন এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ সাভারে ছাত্রলীগের ঝটিকা মিছিল, স্থানীয়দের হাতে আটক ৯ ২৪ বছরে ১১২ এতিম মেয়ের বিয়ে দিলেন রুবেল

আত্মবিশ্বাসে ভরপুর বাংলাদেশ আজ মাঠে নামছে আফগানিস্তানের বিপক্ষে প্রথম ওয়ানডেতে

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০৯:২১:২১ পূর্বাহ্ন, বুধবার, ৮ অক্টোবর ২০২৫
  • ৯২১ বার পড়া হয়েছে

আফগানিস্তানকে টি-টোয়েন্টি সিরিজে হোয়াইটওয়াশ করার পর এবার ওয়ানডে মঞ্চে নামছে আত্মবিশ্বাসে টইটম্বুর বাংলাদেশ। তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডে অনুষ্ঠিত হবে বুধবার (৮ অক্টোবর) আবুধাবির শেখ আবু জায়েদ স্টেডিয়ামে, বাংলাদেশ সময় সন্ধ্যা ৬টায়।

ওয়ানডে ফরম্যাটে দুই দল এখন পর্যন্ত ১৯ বার মুখোমুখি হয়েছে—যেখানে বাংলাদেশ জিতেছে ১১ বার, আফগানিস্তান ৮ বার। শেষ পাঁচ দেখায় বাংলাদেশ ৩-২ ব্যবধানে এগিয়ে। তবে ব্যবধান খুবই সামান্য, একটি জয়ই পাল্টে দিতে পারে পুরো চিত্র।

চলতি বছর এখন পর্যন্ত বাংলাদেশ খেলেছে মাত্র ৬টি ওয়ানডে, যার মধ্যে জয় এসেছে কেবল একটিতে। তাই এই সিরিজে নিজেদের হারানো ফর্ম ফিরে পেতে বদ্ধপরিকর টাইগাররা।

শ্রীলঙ্কা সিরিজ দিয়ে মেহেদী হাসান মিরাজের নেতৃত্বে নতুন ওয়ানডে অধ্যায় শুরু করেছে বাংলাদেশ। ওপেনিংয়ে আগের মতো তানজিদ হাসান ও পারভেজ হোসেনকে দেখা যেতে পারে, তবে প্রস্তুত আছেন সাইফ হাসানও—যিনি সর্বশেষ টি-টোয়েন্টিতে ফিফটি করে নজর কেড়েছেন। আজই হতে পারে তাঁর ওয়ানডে অভিষেক।

সাইফ ওপেন করলে পারভেজকে বিশ্রাম দেওয়া হতে পারে, গড়ে উঠবে ডানহাতি-বাঁহাতি ওপেনিং কম্বিনেশন। অন্যদিকে, সাইফ যদি তিন নম্বরে নামেন, তবে নাজমুল হোসেন নামতে পারেন চার নম্বরে।

মিডল অর্ডারে জায়গা পাওয়ার লড়াই তাওহিদ হৃদয়, জাকের আলী, শামীম হোসেন ও নুরুল হাসানের মধ্যে। ফর্মের ধারাবাহিকতায় হৃদয় ও জাকেরের জায়গা প্রায় নিশ্চিত, সঙ্গে থাকবেন অধিনায়ক মিরাজ।

স্পিন বিভাগে তানভীর ইসলামের খেলা প্রায় নিশ্চিত ধরা হচ্ছে—শ্রীলঙ্কার বিপক্ষে তিনি নিয়েছিলেন ৭ উইকেট, যার মধ্যে এক ম্যাচে ৫টি। আর এবার নজর থাকবে তরুণ লেগস্পিনার রিশাদ হোসেনের দিকে—তিনি কি জায়গা পাবেন একাদশে?

আজকের ম্যাচে তাই চোখ থাকবে বাংলাদেশ দলের কম্বিনেশন, ব্যাটিং অর্ডার, আর নতুনদের পারফরম্যান্সের দিকে।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

বিশ্বজয়ী হাফেজ নুরুদ্দিন জাকারিয়াকে সংবর্ধনা চরমোনাই পীরের

আত্মবিশ্বাসে ভরপুর বাংলাদেশ আজ মাঠে নামছে আফগানিস্তানের বিপক্ষে প্রথম ওয়ানডেতে

আপডেট সময় ০৯:২১:২১ পূর্বাহ্ন, বুধবার, ৮ অক্টোবর ২০২৫