কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগ ছেড়ে দুধ দিয়ে গোসল করে আলোচিত কুমিল্লার দেবীদ্বার উপজেলার ফতেহাবাদ ইউপি চেয়ারম্যান ও দলটির সাধারণ সম্পাদক কামরুজ্জামান মাসুদকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত।

বুধবার (৮ অক্টোবর) দুপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত রুবেল হত্যা মামলায় আত্মসমর্পণ করে জামিন আবেদন করেন তিনি। তবে কুমিল্লার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. বেলাল হোসেন শুনানি শেষে তার জামিন আবেদন নামঞ্জুর করে জেলহাজতে পাঠানোর আদেশ দেন।

আমেরিকা প্রবাসী হাজী মো. ফরিদ উদ্দিনের ছেলে মাসুদ গত ১৭ আগস্ট নিজ বাড়ির ছাদে সাংবাদিকদের উপস্থিতিতে আওয়ামী লীগ ছাড়ার ঘোষণা দিয়ে দুধ দিয়ে গোসল করে দেশজুড়ে আলোচিত হন।