ঢাকা , শুক্রবার, ০৮ মে ২০২৬, ২৫ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
ঘুষ নেয়ার অভিযোগে চীনের দুই সাবেক প্রতিরক্ষামন্ত্রীর মৃত্যুদণ্ড শান্তিচুক্তির মধ্যেই ইরানের রাজধানীসহ একাধিক এলাকায় যুক্তরাষ্ট্রের হামলা  ধর্ষণ মামলায় ফাঁসানো হয় মসজিদের ইমামকে, ডিএনএ পরীক্ষায় মিলল সন্তানের পিতৃপরিচয় ঢাকায় আসছেন পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী ট্রলিচাপায় নিজাম রাড়ী নিহতের ১ বছর পরে অভিযুক্ত ট্রলি চালক রিয়াজ র‍্যাবের হাতে আটক ভেঙে গেল পশ্চিমবঙ্গের বিধানসভা, মমতা এখন কী করবেন দুবাই থেকে গ্রেপ্তার মূল আসামি আরিফ বরিশালে নারী শিক্ষার্থীকে হত্যা, মূল আসামি মাইনুল গ্রেপ্তার বিয়ের ১০ বছর পর একসঙ্গে সাত সন্তানের জন্ম, বাঁচল না কেউ মধ্যপ্রাচ্যে ক্ষেপণাস্ত্র হামলায় নিহত দিপালীর মরদেহ দেশে পৌঁছেছে

হিন্দু-মুসলমান ভাই ভাই, ধানের শীষে ভোট চাই: হিন্দু প্রতিনিধি সম্মেলনে মির্জা ফখরুল

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০৮:৩৮:৩৫ অপরাহ্ন, শনিবার, ৮ নভেম্বর ২০২৫
  • ১৫৯ বার পড়া হয়েছে

হিন্দু সম্প্রদায়ের প্রতি ধানের শীষে ভোট দেওয়ার আহ্বান জানিয়ে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, “হিন্দু-মুসলমান ভাই ভাই, ধানের শীষে ভোট চাই।”

শনিবার (৮ নভেম্বর) রাজধানীর ফার্মগেটের কৃষিবিদ ইনস্টিটিউট মিলনায়তনে অনুষ্ঠিত ‘হিন্দু প্রতিনিধি সম্মেলন-২০২৫’-এ বক্তব্যের শুরুতেই তিনি এই স্লোগান তোলেন। সভার আয়োজন করে মতুয়া বহুজন সমাজ ঐক্যজোট

মতুয়া বহুজন সমাজের পক্ষ থেকে উত্থাপিত দাবিগুলো তারেক রহমানের কাছে তুলে ধরার আশ্বাস দিয়ে মির্জা ফখরুল বলেন, “এই দাবিগুলো তখনই বাস্তবায়ন হবে, যখন আমাদের নেতা তারেক রহমানকে প্রধানমন্ত্রীর পদে বসাতে পারব। ধানের শীষে ভোট দিতে হবে। সেই ব্যাপারে কি আপনারা আজ কথা দিচ্ছেন? আমি আপনাদের কাছ থেকে সেই প্রতিশ্রুতি শুনতে চাই।”

তিনি আরও বলেন, “আমরা এমন একটি বাংলাদেশ গড়তে চাই, যেখানে অতীতের তিক্ততা ও বিভাজন ভুলে সবাই একসঙ্গে একটি অসাম্প্রদায়িক, প্রগতিশীল ও গণতান্ত্রিক সমৃদ্ধ বাংলাদেশ গড়বে। আমাদের প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সেই বাংলাদেশ স্বপ্ন দেখেছিলেন।”

মতুয়া বহুজন সমাজের পক্ষ থেকে অর্পিত সম্পত্তি প্রত্যর্পণ আইন বাস্তবায়ন, সংখ্যালঘু সুরক্ষা আইন, জাতীয় সংখ্যালঘু কমিশন গঠন, সংখ্যালঘু মন্ত্রণালয় প্রতিষ্ঠা, দেবোত্তর সম্পত্তি সংরক্ষণ আইন, ট্রাস্টের পরিবর্তে হিন্দু ফাউন্ডেশন গঠন এবং জাতীয় জীবনের সর্বস্তরে সংখ্যালঘুদের প্রতিনিধিত্ব নিশ্চিত করার দাবি জানানো হয়।

আলোচনা সভায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়, আব্দুল মঈন খান, আমির খসরু মাহমুদ চৌধুরীইকবাল হাসান মাহমুদ টুকুসহ দলীয় নেতারা বক্তব্য রাখেন।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

ঘুষ নেয়ার অভিযোগে চীনের দুই সাবেক প্রতিরক্ষামন্ত্রীর মৃত্যুদণ্ড

হিন্দু-মুসলমান ভাই ভাই, ধানের শীষে ভোট চাই: হিন্দু প্রতিনিধি সম্মেলনে মির্জা ফখরুল

আপডেট সময় ০৮:৩৮:৩৫ অপরাহ্ন, শনিবার, ৮ নভেম্বর ২০২৫