ঢাকা , শুক্রবার, ১৯ জুন ২০২৬, ৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
‘শুধু হত্যাযজ্ঞ চালিয়ে সব সমস্যার সমাধান সম্ভব নয়’—ইসরায়েলকে কড়া বার্তা জেডি ভ্যান্সের সাকলায়েনের বাধ্যতামূলক অবসর নিয়ে ফের আলোচনায় পরীমনির পুরোনো মন্তব্য খুব শিগগিরই ইতিহাসের সবথেকে ঘৃণ্য বিরোধীদল জামায়াতের পতন হবে: রাশেদ খাঁন ১৩,৩৪৪ জুলাই যোদ্ধা মাসিক ভাতা পাচ্ছেন: মুক্তিযুদ্ধমন্ত্রী অভাবের কারণে মেয়েকে ২৫ হাজার টাকায় বিক্রির অভিযোগ, স্ত্রীকে দেন ‘জিন-পরীর’ গল্প ফাঁস অডিওতে এমপি শাহজাহান চৌধুরীকে গুলি করার হুমকি বুয়েনস আইরেসে বাংলাদেশের নামে সড়ক নামকরণের প্রস্তাব, সাংস্কৃতিক সম্পর্ক জোরদারে নতুন উদ্যোগ হিজবুল্লাহর বিরুদ্ধে সিরিয়াকে নামাতে চান ট্রাম্প, মধ্যপ্রাচ্যে নতুন উত্তেজনার শঙ্কা কানাডার ঐতিহাসিক ৬-০ জয়, ডেভিডের হ্যাটট্রিক এমপিওভুক্ত শিক্ষকদের পে-স্কেলে অন্তর্ভুক্তি নিয়ে কাজ চলছে

আগামীর প্রধানমন্ত্রী ডা. শফিকুর রহমান : ড. ফয়জুল হক

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০৯:১৫:০৯ অপরাহ্ন, সোমবার, ৮ ডিসেম্বর ২০২৫
  • ১৮৫ বার পড়া হয়েছে

ঝালকাঠি–১ (রাজাপুর–কাঁঠালিয়া) আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী ড. ফয়জুল হক বলেছেন, দেশে আর ‘রাতের ভোট’ হতে দেওয়া হবে না। তিনি দাবি করেছেন, আগামী জাতীয় নির্বাচনে জনগণের ভোটে জামায়াত সরকার গঠন করলে ডা. শফিকুর রহমান প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেবেন।

সোমবার বিকেলে রাজাপুর উপজেলা জামায়াতে ইসলামী আয়োজিত দাঁড়িপাল্লা প্রতীকের বর্ণাঢ্য মিছিলে প্রধান অতিথির বক্তব্যে ড. ফয়জুল হক বলেন, “রাজাপুর–কাঁঠালিয়ায় কোনো সন্ত্রাসী, চাঁদাবাজ, টেন্ডারবাজ বা দুর্নীতিবাজকে আর ভোট দেওয়া হবে না। আমরা এমন শান্তিপূর্ণ নগরী গড়তে চাই, যেখানে হিন্দু, মুসলিম, বৌদ্ধ ও খ্রিস্টানসহ সব শ্রেণীর মানুষ মিলেমিশে বসবাস করবে।”

তিনি আরও বলেন, দেশের শান্তি ও শৃঙ্খলা রক্ষা এবং ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠার জন্য জনগণকে জামায়াতে ইসলামীকে ক্ষমতায় আনার আহ্বান জানাতে হবে। ডা. শফিকুর রহমান প্রধানমন্ত্রী হলে সন্ত্রাস, দুর্নীতি ও অত্যাচারের জায়গা বাংলাদেশে থাকবে না।

এর আগে রাজাপুর মডেল মসজিদ প্রাঙ্গণ থেকে শুরু হওয়া র‌্যালিটি উপজেলা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে বাইপাস মোড়ে শেষ হয়। পুরো এলাকায় উৎসবমুখর পরিবেশ লক্ষ্য করা যায়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঝালকাঠি জেলা সেক্রেটারি মো. ফরিদুজ্জামান, শ্রমিক কল্যাণ সংস্থার সভাপতি সাইদুর রহমান, রাজাপুর উপজেলা আমীর মো. কবির হোসেন, নায়েবে আমীর মাস্টার ইউসুফ আলীসহ বিভিন্ন পর্যায়ের দলীয় নেতাকর্মী।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

‘শুধু হত্যাযজ্ঞ চালিয়ে সব সমস্যার সমাধান সম্ভব নয়’—ইসরায়েলকে কড়া বার্তা জেডি ভ্যান্সের

আগামীর প্রধানমন্ত্রী ডা. শফিকুর রহমান : ড. ফয়জুল হক

আপডেট সময় ০৯:১৫:০৯ অপরাহ্ন, সোমবার, ৮ ডিসেম্বর ২০২৫