ঢাকা , শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬, ২ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম ::
১১ দলীয় জোটের চূড়ান্ত আসন ঘোষণা ১১ দলীয় জোটে আসন সমঝোতা চূড়ান্ত, সর্বোচ্চ ১৯০ আসন জামায়াতে ইসলামী ভোলায় বালিশ চাপায় স্ত্রীকে হত্যা, পাষণ্ড স্বামী আটক ফ্যামিলি ও কৃষি কার্ড বিতরণ বন্ধের দাবি জামায়াতের, সিইসির সঙ্গে বৈঠকে প্রটোকল সমতার আহ্বান জাতীয় পরিচয়পত্র জালিয়াতি ও তথ্য বিক্রি করে মাসে কোটি টাকার বেশি আয়; নির্বাচন কমিশনের দুই কর্মচারী গ্রেফতার বাউফলে ইউনিয়ন বিএনপির কার্যালয়ে পেট্রোল ঢেলে অগ্নিসংযোগের অভিযোগ বাউফলে জামায়াতের নেতা–কর্মীদের ওপর হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন শেষ মুহূর্তে নির্বাচন থেকে সরে দাঁড়ালেন রাশেদ প্রধান ‘১১ দলীয় নির্বাচনী ঐক্য’ নামে নির্বাচনে অংশ নেবে ১১ দল বিসিবির টাকা এসেছে ক্রিকেটারদের শ্রমে ঘামে: মেহেদী মিরাজ

লালনভক্ত বিএনপি ও আওয়ামী লীগের ১০২ কর্মী-সমর্থকের জামায়াতে যোগদান

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০৯:৫৯:২৭ পূর্বাহ্ন, সোমবার, ৮ ডিসেম্বর ২০২৫
  • ১৩৯ বার পড়া হয়েছে

এবার চুয়াডাঙ্গায় লালনভক্ত বিএনপি ও আওয়ামী লীগের ১০২জন কর্মী সমর্থক আনুষ্ঠানিকভাবে জামায়াতে ইসলামীতে যোগদান করেছে। জেলা জামায়াতের আমির রুহুল আমিন যোগদানকৃতদের ফুল দিয়ে বরণ করে নেন। জামায়াতে ইসলামীর আদর্শে অনুপ্রাণিত হয়ে যোগদান করেন বলে জানান তারা। গতকাল রোববার বিকেলে দর্শনা থানার তিতুদহ ইউনিয়নের বলদিয়া গ্রামের একটি মাদ্রাসায় এ যোগদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

এ সময় প্রধান অতিথির বক্তব্যে রুহুল আমিন বলেন, আমাদের রাজনীতির একটা ভিশন আছে। আমাদের রাজনীতি যেনতেনো নয়। আমাদের দর্শন শুধু ভোটাভুটির না। আসমান জমিন সবকিছু আল্লাহর, তাই এখানে আইন চলবে আল্লাহর। আমরা সকল জায়গায় আল্লাহর আইন ও বিধান কায়েম করতে চাই। সকল ক্ষমতার উৎস জনগণ নয়, সকল ক্ষমতার উৎস আল্লাহ। আল্লাহর বিধান চালু হলে দুনিয়াতে শান্তি আর আখিরাতে মুক্তি মিলবে। ৫ তারিখের পরে আমাদের পেশা পরিবর্তন হয়নি, আমরা যেমন ছিলাম তেমনই আছি। কিছু মানুষ আলাদিনের চেরাগ পেয়েছে। আমরা টাকা ইনকামের জন্য রাজনীতি করিনা। আমরা মানবতার কল্যাণ সাধন করতে চাই, সত্যের পথে থাকতে চাই। জামায়াতের কর্মী সবাই চাঁদাবাজ, দুর্নীতি ও মাদকমুক্ত। কিন্তু আমরা বলতে পারি। আসুন আখিরাতের চিন্তা করে দুনিয়াতে শান্তি নিয়ে বসবাস করি।

এ সময় আরও বক্তব্য রাখেন- বাংলাদেশ জামায়াতে ইসলামী চুয়াডাঙ্গা জেলা ইউনিট সদস্য আব্দুর রউফ, দর্শনা থানা আমির রেজাউল করিম মাস্টার, চুয়াডাঙ্গা জেলা ছাত্র শিবিরের সভাপতি সাগর হোসেন। এছাড়াও উপস্থিত ছিলেন, দর্শনা থানা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সহ সভাপতি আবুল কালাম, তিতুদহ ইউনিয়ন যুব বিভাগের সভাপতি লিটন হোসেন, সমাজকল্যাণ বিষয়ক সভাপতি শফিকুল ইসলাম, শ্রমিক কল্যাণ ফেডারেশন সভাপতি মাসুদুর রহমান, ইউনিয়ন টিম সদস্য আলমগীর হোসেন, হাফিজুর রহমান প্রমুখ।

এদিকে দর্শনার তিতুদহ ইউনিয়ন জামায়াতে ইসলামীর আমির রাফিজ উদ্দিন মাস্টার জানান, লালনভক্তরা জামায়াতের আদর্শে অনুপ্রাণিত হয়ে যোগদান করেছেন। লালনভক্তরা লালনের কৃষ্টি কালচারের মধ্যে দিন দুনিয়া এবং ইসলামের কোনো কিছু খুঁজে না পেয়ে ইসলাম ও আল্লাহকে বুকে ধারণ করে যোগদান করেন। তাদের পাশে আমরা সর্বদা থাকবো। আজকে ১০২ জন যোগদান করেছে।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

১১ দলীয় জোটের চূড়ান্ত আসন ঘোষণা

লালনভক্ত বিএনপি ও আওয়ামী লীগের ১০২ কর্মী-সমর্থকের জামায়াতে যোগদান

আপডেট সময় ০৯:৫৯:২৭ পূর্বাহ্ন, সোমবার, ৮ ডিসেম্বর ২০২৫