ঢাকা , রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
ছাত্রশিবিরকে ভয় দেখাও, আমরা এক আল্লাহ ছাড়া কাউকে ভয় পাই না: সাদিক কায়েম আমি দেশে থাকলে সাহসের জন্য এই তরুণকে জড়িয়ে ধরতাম: শহিদুল আলম  হাসিনার জন্মদিনে কেক ও মোটরসাইকেল রেখে পালাল নিষিদ্ধ ছাত্রলীগ নেতাকর্মীরা পরিবর্তনের পরও চাঁদাবাজের ভয় নিয়ে চলতে হয়, তাহলে সেই পরিবর্তনের অর্থ কী: পাটওয়ারী ভারত থেকে ফেসবুকে হুংকার দিয়ে কোনো কাজ হবে না: বিদ্যুৎমন্ত্রী যুক্তরাষ্ট্র সফর শেষে দেশে পৌঁছালেন প্রধানমন্ত্রী ঘরজামাই দত্তক নিচ্ছে জাপানের ধনী পরিবারগুলো, আবেদন করতে পারবে বাংলাদেশিরাও ক্রীড়াঙ্গনকে রাজনীতিমুক্ত করার আহ্বান স্পিকারের যুবদল নেতা নয়নের ‘দাড়িওয়ালাদের আস্তানা’ স্লোগানের প্রতিবাদ জামায়াতের পাকিস্তানের ‘স্বৈরাচারীদের’ রুখে দেওয়ার আহ্বান ইমরান খানের ছেলের

ঘরের মাঠে পূর্ণাঙ্গ সিরিজ খেলে বিদায় জানাতে চান সাকিব

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ১০:১৫:৪২ পূর্বাহ্ন, সোমবার, ৮ ডিসেম্বর ২০২৫
  • ৩৩১ বার পড়া হয়েছে

ভারতের কানপুর টেস্টের আগে অবসরের ঘোষণা দিয়েছিলেন, টি-টোয়েন্টি থেকেও সরে দাঁড়ানোর কথা জানিয়েছিলেন। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে মিরপুরে নিজের শেষ টেস্ট খেলার ইচ্ছাও পোষণ করেছিলেন, কিন্তু রাজনৈতিক কারণে তা আর হয়ে ওঠেনি। অবশেষে নিজের অবসর পরিকল্পনা নিয়ে মুখ খুললেন সাকিব আল হাসান। বিশ্বসেরা এই অলরাউন্ডার জানালেন, তিনি এখনো আনুষ্ঠানিকভাবে কোনো সংস্করণ থেকেই অবসর নেননি। তার চূড়ান্ত ইচ্ছা, দেশে ফিরে তিন ফরম্যাটের একটি পূর্ণাঙ্গ সিরিজ খেলে তবেই ক্রিকেটকে বিদায় জানানো।

বর্তমানে সংযুক্ত আরব আমিরাতে আইএল টি-টোয়েন্টি লিগ খেলতে ব্যস্ত সাকিব। সেখানেই ‘বিয়ার্ড বিফোর উইকেট’ নামের এক পডকাস্টে নিজের ভবিষ্যৎ পরিকল্পনার কথা জানান তিনি। রোববার প্রকাশিত সেই পডকাস্টে সাকিব বলেন, ‘আনুষ্ঠানিকভাবে আমি অবসর নিইনি। আমার পরিকল্পনা হলো বাংলাদেশে ফিরে যাওয়া এবং একটি পূর্ণাঙ্গ সিরিজ খেলা। সেটা ওয়ানডে, টেস্ট এবং টি-টোয়েন্টি সব মিলিয়েই। তারপর অবসর নেওয়া। এটাই আমার পরিকল্পনা।’

সাকিব আরও পরিষ্কার করেন যে, বিদায়ের ক্রমটা যেকোনোভাবেই হতে পারে। তিনি বলেন, ‘আমি চাই সব ফরম্যাট থেকেই একটি সিরিজের মাধ্যমে অবসর নিতে। সেটা টি-টোয়েন্টি দিয়ে শুরু হতে পারে, তারপর ওয়ানডে ও টেস্ট। অথবা উল্টোটাও হতে পারে। দুভাবেই আমার আপত্তি নেই।’ গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে দেশে ফিরতে পারেননি মাগুরা-১ আসনের সাবেক এই সংসদ সদস্য। রাজনৈতিক কারণে জাতীয় দল থেকেও দূরে আছেন। তবে সাকিব এখনো আশাবাদী যে, দেশের মাটিতে বিদায়ী সিরিজ খেলা তার পক্ষে সম্ভব হবে। তিনি বলেন, ‘আমি আশাবাদী, আমার মনে হয় এটা সম্ভব হবে।’

ভক্তদের প্রতি কৃতজ্ঞতা থেকেই ঘরের মাঠে বিদায় নিতে চান সাকিব। তার ভাষ্য, ‘সমর্থকদের সামনে বিদায় বলা, এটাই সবচেয়ে সুন্দর উপায়। ওরা সবসময় আমাকে সমর্থন দিয়েছে। তাই তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশের জন্য দেশে একটি সিরিজ খেলে অধ্যায়ের ইতি টানতে চাই।’ বর্তমানে বিদেশি ফ্র্যাঞ্চাইজি লিগগুলোতে খেলার কারণ হিসেবেও সাকিব এই বিদায়ী সিরিজের প্রস্তুতির কথাই জানালেন। তিনি বলেন, ‘আমি খেলছি মূলত ফিট থাকার জন্য, যাতে বাংলাদেশের হয়ে খেলতে পারি এবং অবসর নিতে পারি। এটাই একমাত্র কারণ।’

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

ছাত্রশিবিরকে ভয় দেখাও, আমরা এক আল্লাহ ছাড়া কাউকে ভয় পাই না: সাদিক কায়েম

ঘরের মাঠে পূর্ণাঙ্গ সিরিজ খেলে বিদায় জানাতে চান সাকিব

আপডেট সময় ১০:১৫:৪২ পূর্বাহ্ন, সোমবার, ৮ ডিসেম্বর ২০২৫