ঢাকা , শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
গ্যাস ও বিদ্যুতের বর্তমান সংকটের জন্য বিগত সরকার দায়ী: ডিএসসিসি প্রশাসক নো গ্যাস নো বিল, নো সার্ভিস নো ট্যাক্স: রুমিন ফারহানা ছয় দফা না মানলে সরকার পতনে এক দফা: নাসীরুদ্দীন পাটওয়ারী কানাডায় ২ শিশুকে ৯ মাস যৌন নিপীড়ন, প্রবাসী আর্ট শিক্ষক গ্রেপ্তার জাতিসংঘে ট্রাম্পের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠকের সম্ভাবনা রয়েছে বিএনপি নায়ক হতে পারতো, কিন্তু ভিলেনে পরিণত হয়েছে: তাজুল ইসলাম জাতিসংঘে ‘সবার আগে বাংলাদেশ’ নীতি তুলে ধরবেন প্রধানমন্ত্রী: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ফিলিস্তিনে ধ্বংসস্তূপ থেকে একই পরিবারের ৫৫ লাশ উদ্ধার ‘আমি চলে গেলে কেউ আমার নাম দেবে না’, তাই সবকিছুতে নিজের নাম দিচ্ছেন ট্রাম্প যুক্তরাষ্ট্রে আকস্মিক হামলা চালাতে পারে ইরান

দেশের মানুষের জন্য রাজনীতি করতে চান সাকিব আল হাসান

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ১২:০২:০২ অপরাহ্ন, সোমবার, ৮ ডিসেম্বর ২০২৫
  • ৪০৭ বার পড়া হয়েছে

যখন সব শেষ হয়ে যাবে—রাজনীতি, ক্রিকেট; তখন সাকিব আল হাসান কী করবেন? মানুষ তাঁর কোন দিক স্মরণ করবে, ক্রিকেটার সাকিবকে নাকি রাজনীতিবিদ সাকিবকে? ‘বিয়ার্ড বিফোর উইকেট’ নামক পডকাস্টে বাংলাদেশ জাতীয় দলের অলরাউন্ডার সাকিব এসব প্রশ্নের উত্তর দিয়েছেন আজ। সেখানে নিজের যাপিত জীবন, ইচ্ছা-উদ্দীপনা ও ফেলে আসা দিন তুলে ধরেছেন সাবেক অধিনায়ক।

সাকিব বলেন, “আমার মনে হয়, ক্রিকেট ক্যারিয়ার প্রায় শেষ করেছি। হয়তো এখন রাজনীতির অংশ বাকি আছে। এটা এমন কিছু যা আমি বাংলাদেশের মানুষ এবং মাগুরাবাসীর জন্য করতে চাই। এটা ছিল আমার ইচ্ছা, যা এখনো আমার ইচ্ছা। দেখা যাক, আল্লাহ আমাকে কোথায় নিয়ে যান।”

দ্বাদশ সংসদ নির্বাচনে মাগুরা-১ আসন থেকে এমপি নির্বাচিত হন সাকিব আল হাসান। কিন্তু আওয়ামী লীগ সরকারের পতনের পর দেশে ফেরেননি তিনি। ক্যারিয়ারের পাঠ শেষ করার আগে রাজনীতিতে যোগ দেওয়াটা অনেকের কাছে গ্রহণযোগ্য হয়নি।

সাকিব বারবার দেশে ফিরতে চাইলেও ফেরা হয়নি। তবে তিনি জানিয়েছেন, ঠিকিই দেশে ফিরবেন এবং দেশ, বিশেষ করে মাগুরার মানুষের জন্য রাজনীতি করে যাবেন। পডকাস্টে সাকিব বলেন, “আমি অবশ্যই চাই বাংলাদেশে ফিরতে। কারণ, আমি বাংলাদেশ থেকে এসেছি। আমি বাংলাদেশে ফিরে যাব।”

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

গ্যাস ও বিদ্যুতের বর্তমান সংকটের জন্য বিগত সরকার দায়ী: ডিএসসিসি প্রশাসক

দেশের মানুষের জন্য রাজনীতি করতে চান সাকিব আল হাসান

আপডেট সময় ১২:০২:০২ অপরাহ্ন, সোমবার, ৮ ডিসেম্বর ২০২৫