ঢাকা , শুক্রবার, ১৯ জুন ২০২৬, ৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
যুক্তরাষ্ট্র-ইরান শান্তি আলোচনা স্থগিত, বাতিল জেডি ভ্যান্সের সুইজারল্যান্ড সফর সুইস ব্যাংকে বাংলাদেশিদের আমানত এক বছরে বেড়েছে প্রায় ৩,৭০০ কোটি টাকা একদলীয় শাসন কায়েমের চেষ্টা হলে জনগণ হিমালয় হয়ে দাঁড়াবে’—ডা. শফিকুর রহমান ‘শুধু হত্যাযজ্ঞ চালিয়ে সব সমস্যার সমাধান সম্ভব নয়’—ইসরায়েলকে কড়া বার্তা জেডি ভ্যান্সের সাকলায়েনের বাধ্যতামূলক অবসর নিয়ে ফের আলোচনায় পরীমনির পুরোনো মন্তব্য খুব শিগগিরই ইতিহাসের সবথেকে ঘৃণ্য বিরোধীদল জামায়াতের পতন হবে: রাশেদ খাঁন ১৩,৩৪৪ জুলাই যোদ্ধা মাসিক ভাতা পাচ্ছেন: মুক্তিযুদ্ধমন্ত্রী অভাবের কারণে মেয়েকে ২৫ হাজার টাকায় বিক্রির অভিযোগ, স্ত্রীকে দেন ‘জিন-পরীর’ গল্প ফাঁস অডিওতে এমপি শাহজাহান চৌধুরীকে গুলি করার হুমকি বুয়েনস আইরেসে বাংলাদেশের নামে সড়ক নামকরণের প্রস্তাব, সাংস্কৃতিক সম্পর্ক জোরদারে নতুন উদ্যোগ

জামায়াত প্রার্থীকে ঢাকের তালে, উলুর ধ্বনিতে ফুল ছিটিয়ে বরণ

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ১২:৪৪:১১ অপরাহ্ন, সোমবার, ৮ ডিসেম্বর ২০২৫
  • ২৮৭ বার পড়া হয়েছে

এবার চট্টগ্রাম- ১ আসনে (মিরসরাই) জামায়াত প্রার্থীকে ঢাকের তালে তালে ফুল ছিটিয়ে বরণ করা হয়েছে। গত ১ সপ্তাহ আগে মিরসরাইয়ের হাইতকান্দি ইউনিয়নের জেলেপাড়ায় এ ঘটনা ঘটলেও বিষয়টি সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে গতকাল রোববার রাতে।

জানা গেছে, চট্টগ্রাম-১ আসনে জামায়াত প্রার্থী অ্যাডভোকেট সাইফুর রহমান। তিনি ঢাকা দক্ষিণ জামায়াতের মজলিশে সূরা সদস্য। এক সপ্তাহ আগে নিজের নির্বাচনি এলাকা মিরসরাই উপজেলার হাইতকান্দি ইউনিয়নে সনাতন ধর্মাবলম্বীদের উঠান বৈঠকে যান। এসময় সেখানে তাকে কয়েকশ সনাতনী লোকজন ঢাকঢোল পিটিয়ে ও ফুল ছিটিয়ে তাকে বরণ করে নেন। তাদেরকে ‘দাঁড়িপাল্লা, দাঁড়িপাল্লা’ স্লোগান দিতেও দেখা যায়। এমনকি নারীরাও উলু ধ্বনি দেন। এ সময় জামায়াত প্রার্থী সাইফুর রহমান তাদেরকে হাত উঁচিয়ে শুভেচ্ছা জানান।

খোঁজ নিয়ে জানা যায়, অ্যাডভোকেট সাইফুর রহমান উপজেলার ১৬টি ইউনিয়ন ও ২টি পৌরসভা এলাকায় প্রতিদিন উঠান বৈঠক, নির্বাচনি গণসংযোগ, মতবিনিময় সভা চালিয়ে যাচ্ছেন। শুক্রবার মসজিদে মসজিদে কাছে ভোট ও দোয়া চাচ্ছেন। সম্প্রতি নিজামপুরসহ কয়েকটি এলাকায় বৌদ্ধ সম্প্রদায়ের মানুষজন তাকে ধর্মী রীতিনীতি অনুসারে বরণ করে সংবর্ধনা দেন। কোথাও কোথাও সনাতন ধর্মাবলম্বীরা তাকে নিয়ে বাড়ির উঠানে গানের আসরও বসাতে দেখা যায়। যা অন্য কোনো প্রার্থীর ক্ষেত্রে দেখা যায়নি। সাইফুর রহমান পাড়ায় পাড়ায় গণসংযোগকালে সেখানকার ভাঙা ব্রিজ, কালভার্ট, রাস্তাঘাট, স্কুল কলেজ সংস্কারের অঙ্গীকার করছেন এমনকি সেসবের তালিকা করে একটি নোটবুকে সংরক্ষণ করছেন৷

এ সম্পর্কে জানতে চাইলে অ্যাডভোকেট সাইফুর রহমান বলেন, জেলেদের মাছ ধরার যেই আইন রয়েছে সেটিতে তারা ক্ষতিগ্রস্ত হচ্ছে। যখন সাগর থেকে তাদের মাছ ধরায় নিষেধাজ্ঞা আসল তখন আমি বলেছি এই আইন সংশোধন করার দরকার। ইনশাআল্লাহ নির্বাচিত হলে আমি সেটি করব। এরপর থেকে জেলে সম্প্রদায়, হিন্দু ধর্মালম্বী, বৌদ্ধ সম্প্রদায় আমার জন্য মুখিয়ে থাকে। তারা আমাকে ভালোবাসে, আমি তাদের ভালোবাসি। এই জনপদ আমার, আমি এই জনপদের। মিরসরাই মিশে আছে আমার রক্তের শিরা, উপশিরায়। নির্বাচিত হলে আমি সকলকে নাগরিক হিসেবে দেখব এবং তাদের জন্য রাষ্ট্রের কাছ থেকে প্রাপ্য নিশ্চিত করব।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

যুক্তরাষ্ট্র-ইরান শান্তি আলোচনা স্থগিত, বাতিল জেডি ভ্যান্সের সুইজারল্যান্ড সফর

জামায়াত প্রার্থীকে ঢাকের তালে, উলুর ধ্বনিতে ফুল ছিটিয়ে বরণ

আপডেট সময় ১২:৪৪:১১ অপরাহ্ন, সোমবার, ৮ ডিসেম্বর ২০২৫