ঢাকা , বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
পাঁচ দিন বয়সী যমজ দুই কন্যা সন্তানকে রেখে উধাও মা জয়সওয়াল বললেন, ‘আমি তোমাকে আইপিএলে নিয়ে যাব’- পরের বলেই ডিকভেলা আউট! ঘরের দরজা ভেঙে প্রবাসীর স্ত্রীকে মারধরের অভিযোগ কৃষক দল নেতার বিরুদ্ধে আ.লীগ নিষিদ্ধ করেই গেছে, বিএনপি মুখ ফিরিয়ে নিলে জামায়াত কি রাজনীতি করতে পারবে: নুর চালুর পরদিনই যাত্রী নেই ‘পিংক বাসে’ ‘অনার্স পাশ করতে না পারা ড্রপ আউট সরোয়ার তুষার আমার যোগ্যতা নিয়ে প্রশ্ন তুলেছে’ ১৭ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসরে পাঠাল বিএসইসি পাঠ্যবই থেকে ‘মুসলমানরা কখনো জেরুজালেম ছাড়বে না’ বাদ দিল সৌদি আরব ফিলিস্তিনের পক্ষে বিশ্বব্যাপী কর্মসূচি ১০ অক্টোবর মাত্র ৮ মাসে সম্পূর্ণ কুরআন হাতে লিখলেন সুরাইয়া

আদালত প্রাঙ্গণে এডিশনাল পিপির ওপর ছাত্রদল-যুবদলের হামলা

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ১০:৩৬:২০ অপরাহ্ন, সোমবার, ৮ ডিসেম্বর ২০২৫
  • ৩৪৫ বার পড়া হয়েছে

ভোলার চরফ্যাশনে আদালত প্রাঙ্গণে এডিশনাল পাবলিক প্রসিকিউটর (এপিপি) অ্যাডভোকেট হযরত আলী হিরনের ওপর হামলার অভিযোগ উঠেছে বিএনপি, যুবদল ও ছাত্রদলের কয়েকজন নেতা–কর্মীর বিরুদ্ধে। সোমবার (৮ ডিসেম্বর) দুপুর আড়াইটার দিকে চরফ্যাশন চৌকি আদালত প্রাঙ্গণে এ ঘটনা ঘটে।

এপিপি হযরত আলী হিরন জানান, দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তার সঙ্গে মিটিং শেষে এডিশনাল জিপি অ্যাডভোকেট ছিদ্দিক মাতাব্বর বের হলে উপস্থিত নজরুল নগর ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সজীব শাহরিয়ার তাকে উদ্দেশ করে হুমকি দেন। ছিদ্দিক মাতাব্বর এ ঘটনা তাঁকে জানালে তিনি নিরাপত্তার স্বার্থে পুলিশকে খবর দেন। পরে পুলিশ আদালত চত্বর থেকে সজীবকে তার বিরুদ্ধে থাকা চাঁদাবাজির মামলায় গ্রেপ্তার করে।

হিরনের দাবি, সজীবকে ছাড়িয়ে নিতে বিএনপির কয়েকজন নেতা তাঁকে অনুরোধ করেন, কিন্তু তিনি আদালতের বিষয় উল্লেখ করে অপারগতা জানান। এতে ক্ষুব্ধ হয়ে বিএনপি, যুবদল ও ছাত্রদলের নেতা–কর্মীরা প্রথমে তাঁর বাসায় গিয়ে তাঁর স্ত্রীকে গালিগালাজ ও হুমকি দেন এবং পরে তাঁর চেম্বারেও হামলা চালান।

তিনি আরও বলেন, বাসার দিকে যাওয়ার সময় আদালত প্রাঙ্গণে একই দলবল তাঁর উপর হামলা করে মারধর করে। এ সময় তারা তাঁর টাকা-পয়সা ও হাতের ঘড়ি ছিনিয়ে নেয়।

এডিশনাল পিপি জানান, জমি নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষকে মারধর ও চাঁদা দাবির অভিযোগে দায়ের করা মামলার (জি আর ৫২/২৫) ২ নম্বর আসামি সজীবকে ২৩ নভেম্বর দুলারহাট থানায় নাছির উদ্দিন বাদী হয়ে মামলা করেন।

চরফ্যাশন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খলিলুর রহমান বলেন, মামলাটি দুলারহাট থানার হলেও তাদের অনুরোধে উপজেলা পরিষদ চত্বর থেকে আসামি সজীবকে গ্রেপ্তার করে আদালতে প্রেরণ করা হয়েছে।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

পাঁচ দিন বয়সী যমজ দুই কন্যা সন্তানকে রেখে উধাও মা

আদালত প্রাঙ্গণে এডিশনাল পিপির ওপর ছাত্রদল-যুবদলের হামলা

আপডেট সময় ১০:৩৬:২০ অপরাহ্ন, সোমবার, ৮ ডিসেম্বর ২০২৫