ঢাকা , রবিবার, ২৬ জুলাই ২০২৬, ১১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
সরকারকে আর সহযোগিতা করতে পারছি না, ঢাকা থেকে বৃহত্তর কর্মসূচির ডাক: নাহিদ ইসলাম তুরস্ক সফর শেষে দেশে ফিরেছেন সেনাপ্রধান রোববার বঙ্গভবন ছাড়ছেন মো. সাহাবুদ্দিন, চিকিৎসার জন্য শিগ্‌গির বিদেশে যাবেন গোপনে কারামুক্ত হলেন তৌহিদ আফ্রিদি অস্ত্র কেড়ে নিয়ে দুই ইসরায়েলি সেনাকে হত্যা করলো এক ফিলিস্তিনি শাহজালাল বিমানবন্দরে আবারও আগুন, ঘটনাস্থলে ফায়ার সার্ভিস সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগে সিরাজগঞ্জে বিএনপি ও অঙ্গসংগঠনের ৬ নেতার বিরুদ্ধে ব্যবস্থা ঢাকার জন্য ডাক আসবে, ঘরে ঘরে লড়াইয়ের দুর্গ গড়তে হবে: জামায়াতের আমির শফিকুর-নাহিদ-মামুনুল এক হলে সরকারের পতন অনিবার্য: কর্নেল অলি জার্মানি, ব্রাজিল, আর্জেন্টিনাকে হারানোর মানসিকতা ছড়িয়ে দিতে চান বাংলাদেশের কোচ

চাঁদাবাজদের নির্মূল না করা পর্যন্ত লড়াই চলবে: হাসনাত

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০১:৩৭:২১ অপরাহ্ন, সোমবার, ৮ ডিসেম্বর ২০২৫
  • ২৯২ বার পড়া হয়েছে

এবার জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ বলেছেন, আজকের চাঁদাবাজ, আগামী দিনের টেন্ডারবাজ। চাঁদাবাজরা কিছুদিন পর মানুষের ঘরের ইট খুলে নিয়ে যাবে। তাই চাঁদাবাজদের নির্মূল না করা পর্যন্ত আমাদের লড়াই অব্যাহত থাকবে। প্রয়োজনে ৩০০ ভোট পাব। কিন্তু চাঁদাবাজদের কাছে মাথা নত করব না। রাজমিস্ত্রি ও খেটে খাওয়া মানুষগুলো আমার বাবার বন্ধু। এবার তারাই হবে আমার নির্বাচনের এজেন্ট। কারণ তাদের সন্তান এবার নির্বাচনে দাঁড়িয়েছে। মা-বাবার এ ভোট তাদের সন্তানের পক্ষেই হোক।

গতকাল রোববার (৭ ডিসেম্বর) রাতে কুমিল্লার দেবিদ্বার উপজেলার গুনাইঘর দক্ষিণ ইউনিয়নের পদ্মকুট বাজারে ‘উঠানে রাজনীতি’ শীর্ষক এক উঠান বৈঠকে তিনি এসব কথা বলেন। হাসনাত বলেন, ‘আমার মায়েরা-বোনেরা রোজা রেখে আমাকে ভোট দিতে আসবে। বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া ভাইবোনরা আমার জন্য কাজ করবে। প্রবাসে থাকা ভাইয়েরা ফোনে ভোট দেয়ার জন্য পরিবারকে বলে দিয়েছেন।’

তিনি বলেন, ‘এখন যদি কেউ মনে করে লাঠি দিয়ে দেশ চালাবে। শেখ হাসিনার কথা মনে আছে তো? এ ‘ছুপা নেতাগিরি’ বাংলাদেশে আর চলবে না। আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে। কেন না আমরা যারা নেতা বানাই নেতারা কখনো আমাদের মানুষই মনে করে না। নেতার জন্য বিশেষ ব্যবস্থা, বিশেষ চেয়ার, বিশেষ প্রটোকল এ বিশেষ মানুষকে আর আমরা সাধারণ মানুষের নেতা হিসেবে মানবো না।

দেবিদ্বার উপজেলা এনসিপির ভারপ্রাপ্ত প্রধান সমন্বয়কারী জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে উঠান বৈঠকে বক্তব্য রাখেন যুবশক্তির কেন্দ্রীয় সংগঠক নাজমুল হাসান নাহিদ, মো. মুজিবুর রহমান, ওসমান গনি মোল্লা ও শামীম কাওসার।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

সরকারকে আর সহযোগিতা করতে পারছি না, ঢাকা থেকে বৃহত্তর কর্মসূচির ডাক: নাহিদ ইসলাম

চাঁদাবাজদের নির্মূল না করা পর্যন্ত লড়াই চলবে: হাসনাত

আপডেট সময় ০১:৩৭:২১ অপরাহ্ন, সোমবার, ৮ ডিসেম্বর ২০২৫