ঢাকা , রবিবার, ২৮ জুন ২০২৬, ১৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
হাসনাত আবদুল্লাহকে ঘিরে বিতর্ক ও নানা অভিযোগ ৮২ লাখ টাকার চিকিৎসা বিল নিয়ে মুখ খুললেন সাবেক ধর্ম উপদেষ্টা সংসদে বড় নোট বাতিলের প্রস্তাব, শুরু আলোচনা ‘নরকে পরিণত হবে মার্কিন ঘাঁটি’—যুক্তরাষ্ট্রকে ইরানের কড়া হুঁশিয়ারি সব ম্যাচ জিতে বিশ্বকাপ জয়ের ইতিহাস নেই আর্জেন্টিনার টানা ২৪ ঘণ্টা গ্যাস থাকবে না রাজধানীর যেসব এলাকায় কার্নিশে ঝুলে থাকা তরুণকে গুলি করে হত্যা করায় ৩ পুলিশ সদস্যের মৃত্যুদণ্ড ফাইনালের টিকিট পেতে ব্রাজিলকে পেরোতে হবে আর্জেন্টিনা-ইউরোপের জোড়া বাধা নকআউটে ৯ দল, বিশ্বকাপে আফ্রিকার নতুন ইতিহাস ধ্বংসস্তূপে ভেনেজুয়েলা, মৃত ১৪০০ ছাড়াল; খোঁজ নেই ৫৫ হাজার মানুষের

আবু সাঈদের মরদেহে গুলির অস্তিত্ব প্রমাণ হয়নি: আসামিপক্ষের আইনজীবী

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০৩:২৫:১৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ এপ্রিল ২০২৬
  • ১২৫ বার পড়া হয়েছে

এবার জুলাই গণঅভ্যুত্থানের প্রথম শহীদ রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাঈদ হত্যাকাণ্ডের মামলায় ট্রাইব্যুনাল দুই পুলিশ সদস্যকে মৃত্যুদণ্ড এবং তিনজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন। এছাড়া এক আসামিকে খালাস দেওয়ার পাশাপাশি অন্যদের বিভিন্ন মেয়াদে সাজা দেওয়া হয়েছে।

রায়ের প্রতিক্রিয়ায় আসামিপক্ষের আইনজীবী আজিজুর রহমান দোলন দাবি করেছেন, মামলার উপস্থাপিত প্রমাণে গুলির অস্তিত্ব নিশ্চিত করা যায়নি।  তিনি বলেন, আবু সাঈদের জব্দকৃত গেঞ্জিতে কোনো গুলির চিহ্ন ছিল না, অর্থাৎ কোনো ছিদ্র পাওয়া যায়নি। তার ডেথবডিতেও (মরদেহ) কোনো ধরনের গর্ত বা ক্ষতের চিহ্ন ছিল না। এমনকি দেহে এক্সরে বা অন্য কোনো পরীক্ষাও করা হয়নি। ফলে গুলির অস্তিত্ব প্রমাণ হয়নি।

তিনি আরও বলেন, প্রসিকিউশনের পক্ষ থেকে ১২ বোর শর্টগানের কার্টিজ ব্যবহার করে গুলি করার অভিযোগ আনা হলেও সেই কার্টিজ জব্দ করা হয়নি। এ বিষয়ে তারা আদালতে একাধিক পয়েন্টে যুক্তিতর্ক উপস্থাপন করেছেন।

আইনজীবী দোলন জানান, আসামিপক্ষের পক্ষে ২০টিরও বেশি পয়েন্টে লিখিত যুক্তি আদালতে উপস্থাপন করা হয়েছে। তবে ট্রাইব্যুনালের রায়ে প্রত্যাশিতভাবে খালাস না পাওয়ায় তারা পূর্ণাঙ্গ রায়ের কপি হাতে পাওয়ার পর তা বিশ্লেষণ করে আপিল বিভাগে আপিল করবেন বলে জানিয়েছেন। তিনি আশা প্রকাশ করেন, আপিল শুনানির মাধ্যমে আসামিরা ন্যায়বিচার পাবেন।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

হাসনাত আবদুল্লাহকে ঘিরে বিতর্ক ও নানা অভিযোগ

আবু সাঈদের মরদেহে গুলির অস্তিত্ব প্রমাণ হয়নি: আসামিপক্ষের আইনজীবী

আপডেট সময় ০৩:২৫:১৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ এপ্রিল ২০২৬