এবার মোবাইল ফিক্সার লিমিটেড এবং ফিক্সার গ্লোবাল এর প্রতিষ্ঠাতা হিসেবে ২০২৬ এর সেরা বাইফা এওয়ার্ড পেলেন আহমেদ বিন সজিব। ২০২৬ এর সেরা বাইফা নির্বাচিত এই উদ্যোক্তা আহমেদ বিন সজিব ২০১৬ সালে মোবাইল ফিক্সার নামে একটি মোবাইল শপ প্রতিষ্ঠা করেন, ধীরে ধীরে প্রতিষ্ঠানটি গ্রুপ হিসেবে রুপ নেয়। ২০২৪ সালে লিমিটেড কোম্পানিতে পরিণত হয়েছে। বর্তমানে মোবাইল ফিক্সার লিমিটেডে ৭২ জন কর্মী রয়েছেন।
সজিব সফল তরুণ উদ্যোক্তা হিসেবে ‘বাংলাদেশ অ্যাচিভার্স অ্যাওয়ার্ড ২০২৪’ সম্মাননা পান এবং চ্যানেল আই মিউজিক এওয়ার্ড অর্জন করেন।
২০২৬ সালের বাইফা এওয়ার্ড এ সেরা অভিনেতা পুরস্কার অর্জন করেন আফরান নিশো। সেরা চলচ্চিত্র অভিনেত্রীর পুরস্কার অর্জন করেন সাবিলা নুর। সেরা ডিরেক্টর রেদোয়ান রনি, সেরা চলচ্চিত্র অভিনেতা শরিফুল রাজ, অটিটিতে সেরা অভিনেত্রী হন তানজিকা আমিন। অটিটিতে সেরা অভিনেতা তাওসিফ মাহবুব।
বোহেমিয়ান ঘোড়া‘র জন্য এওয়ার্ড পান রুনা খান। সেরা সংগীত শিল্পী হন ইমরান মাহমুদুল এবং দোলা। ফ্যাশন কোরিওগ্রাফার পুরস্কার পান গৌতম সাহা। ২০২৬ বাইফা এওয়ার্ডে উপস্থাপনা করেন নাদিয়া আফরিন মিম এবং ইমতু রাতিশ।

ডেস্ক রিপোর্ট 
























