ঢাকা , শনিবার, ০৯ মে ২০২৬, ২৬ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
গুম-খুনের রাজনীতি থেকে বের হয়ে নতুন দেশ গড়ার প্রত্যাশা প্রধানমন্ত্রীর লোহাগাড়ায় সড়ক দুর্ঘটনায় বিজিবি সদস্যসহ ঝরল ৪ প্রাণ সরকার গণভোটের রায় নিয়ে প্রতারণা করছে: গোলাম পরওয়ার গাজীপুরে পাঁচ খুন: স্ত্রী-সন্তানদের হত্যা করে স্বজনকে ফোন ফুরকানের রড-সিমেন্ট নয়, শিক্ষাই হবে চীন-বাংলাদেশ সম্পর্কের মূল ভিত্তি: শিক্ষামন্ত্রী জুলাই সনদ ইস্যুতে বিএনপি ছলচাতুরী করছে: নাহিদ ইসলাম গাজীপুরে ৫ জনকে গলা কেটে হত্যা: জানা গেছে খুনির পরিচয় ‘মাইলস্টোনের দগ্ধ শিশুদের চিকিৎসায় ডা. সামন্ত লালকে আসতে দেয়নি ইউনূস সরকার’ গাজীপুরে প্রবাসীর বাড়িতে ৫ খুনের ঘটনায় জানা যাচ্ছে চাঞ্চল্যকর তথ্য কলেজছাত্র ওয়াকিমুলের তৈরি স্মার্ট কারে চড়ে উৎসাহ দিলেন প্রধানমন্ত্রী

আহত জুলাই যোদ্ধাদের দেখতে ব্যাংককের হাসপাতালে জামায়াত আমির

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ১১:৫২:০৩ পূর্বাহ্ন, শনিবার, ৯ মে ২০২৬
  • ২৫ বার পড়া হয়েছে

এবার থাইল্যান্ডের ব্যাংককে ভেজথানি ইন্টারন্যাশনাল হাসপাতালে চিকিৎসাধীন আহত জুলাই যোদ্ধাদের খোঁজখবর নিতে সেখানে গেলেন বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।

শনিবার (৯ মে) সকালে তিনি হাসপাতালে গিয়ে গুরুতর আহত জুলাই যোদ্ধাদের সঙ্গে সাক্ষাৎ করেন এবং তাদের চিকিৎসার সার্বিক অবস্থা বিস্তারিত খোঁজখবর নেন। এ সময় তিনি সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলেন এবং আহতদের সর্বোচ্চ চিকিৎসাসেবা নিশ্চিত করার অনুরোধ জানান।

বিরোধীদলীয় নেতা আহত জুলাই যোদ্ধাদের সাহস ও আত্মত্যাগের ভূয়সী প্রশংসা করেন এবং তাদের দ্রুত ও পরিপূর্ণ সুস্থতা কামনা করেন। তিনি আল্লাহর দরবারে তাদের আরোগ্য কামনা করে বিশেষ দোয়া করেন।

এ সময় আহত চিকিৎসাধীন জুলাই যোদ্ধারা জুলাই সনদ ও গণভোটের রায় বাস্তবায়নে কার্যকর পদক্ষেপ নেয়ার জন্য বিরোধীদলীয় নেতাকে আহ্বান জানান। ডা. শফিকুর রহমানের সঙ্গে আরও উপস্থিত ছিলেন তার পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা ব্যারিস্টার মীর আহমাদ বিন কাসেম আরমান।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

গুম-খুনের রাজনীতি থেকে বের হয়ে নতুন দেশ গড়ার প্রত্যাশা প্রধানমন্ত্রীর

আহত জুলাই যোদ্ধাদের দেখতে ব্যাংককের হাসপাতালে জামায়াত আমির

আপডেট সময় ১১:৫২:০৩ পূর্বাহ্ন, শনিবার, ৯ মে ২০২৬